Home জাতীয় চার ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী

চার ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী

0

খুলনাঞ্চল রিপোর্ট
রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর চার ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত|
মঙ্গলবার রাত ৮টায় শুনানি শেষে মানবিক বিবেচনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকার মুচলেকায় পুলিশ প্রতিবেদন আসা পর্যন্ত জামিন মঞ্জুর করেন|


এর আগে দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ জামিন নামঞ্জুর করে দেড় মাসের সন্তান কাইফা ইসলাম সিমরানসহ শিল্পীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন| এ দিন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন|


তার আবেদনে বলা হয়, আসামির মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণাদি পাওয়া গেছে| সোমবার সন্ধ্যায় তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়| শিল্পী বেগম ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের ২৬ ন¤^র ওয়ার্ডের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত| তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে| মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখা বিশেষ প্রয়োজন| তবে শিল্পীর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন করেন| শুনানিতে তিনি উল্লেখ করেছিলেন, তার ১ মাস ১৬ দিনের কন্যাসন্তান রয়েছে| তার সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়েছে| যেকোনো শর্তে তার জামিন প্রার্থনা করছি|

শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক|
এদিন দুপুর ২টার দিকে আসামিকে এজলাসে তোলা হয়| শিল্পীর ¯^ামী, বোন, ননদ, খালাসহ ¯^জনরা আদালতে হাজির হন| তারা বলছিলেন, গত মাসের ৪ মার্চ আদ-দ্বীন হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় শিশু; মাতৃদুগ্ধ পান করে| বাথরুমে পড়ে বাম হাত ভেঙে গেছে শিল্পীর| বাচ্চাকে ঠিকমত কোলেও নিতে পারে না, একা সামলাতে পারেন না| জামিন নাকচের আদেশ শুনে কান্নায় ভেঙে পড়েন শিল্পী| শিল্পী অসুস্থ থাকায় আদালতপাড়ায় ¯^জনরাই বাচ্চাকে কোলে করে রাখেন|
শিল্পী বলেন, ‘সিজারের কাটা জায়গায় এখনো ব্যথা করে| বাচ্চাকে ঠিকমত খাওয়াতে পারি না| ও তো মরে যাবে| আমার বাচ্চা মরে যাবে| আমার হাতে সমস্যা, বাচ্চা পালতে পারি না| ওকে আমি আমার সাথে নেব না|


শিল্পী কাঁদতে কাঁদতে আরও বলেন, রাজনীতির কারণে আমার এ অবস্থা, রাজনৈতিক কারণে বাচ্চাসহ কারাগারে যেতে হচ্ছে|
শিল্পীর ¯^ামী রহিম হোসেন সোহাগ বলেন, ‘তিন ছেলের পর আমার এ মেয়েটার জন্ম| তাকেসহ আমার স্ত্রীকে কারাগারে যেতে হচ্ছে|

মামলার সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল| তিনি ˆবষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন| ˆবষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই বিকেল ৫টার দিকে রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন| তার সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান| ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী তাদের আক্রমণ করেন|

পরবর্তীতে আসামি শিল্পীর নির্দেশে ২৩ জুলাই সন্ধ্যা পৌনে ৭টায় মামলার এজাহারনামীয় আসামিরাসহ আরো অজ্ঞাতপরিচয় ১২০-১৩০ জন আসামি দেশীয় ধারালো অস্ত্র এবং পিস্তল, বোমা নিয়ে ওই শিক্ষার্থীর বাসায় হামলা চালান| এতে আসবাব ও ইলেকট্রনিকস জিনিসপত্র ভাঙচুর করে পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন করেন| তিন লাখ টাকা মূল্যের বাসার বিভিন্ন মালামাল লুটপাট ও চুরি করে নিয়ে যান| ভুক্তভোগীর বাসার সামনে রাস্তার ওপর বোমা বিস্ফোরণ ঘটানো হয়| আসামি শিল্পী ও অন্য আসামিরা হত্যার উদ্দেশ্যে ওই শিক্ষার্থীর পিতা মো. সোহেল রানাকে এলোপাতাড়ি মারধর করেন| এ ঘটনায় ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা করা হয়|