Home আঞ্চলিক আজ থেকে প্রতিদিন এক ঘন্টার চিকিৎসকদের কর্মবিরতির ডাক

আজ থেকে প্রতিদিন এক ঘন্টার চিকিৎসকদের কর্মবিরতির ডাক

1

স্টাফ রিপোর্টার
আজ থেকে প্রতিদিন এক ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকেরা| খুলনা বিএনএসবি চক্ষু হসাপাতালের বর্তমান ট্রাস্টি বোর্ড ভেঙ্গে দেওয়ার হুমকি প্রদান ও ট্র্যাস্টি বোর্ডের সভাপতি ডা. রফিকুল হক বাবুলকে লাঞ্ছিত করার প্রতিবাদে এ কর্মসূচি আহ্বন করা হয়েছে|
মঙ্গলবার রাতে ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ খুলনার সভাপতি ডাঃ মোস্তফা কামাল ও যগ্ম মহাসচিব ডাঃ এস এম আকরামুজ্জামান ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ এনামুল হক ¯^াক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়|
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত সাড়ে আটটায় বিএমএ খুলনার সর্বস্তরের চিকিৎসকদের আলোচনা সভা শেষে সিদ্ধান্ত হয় যে, গত ১৩ এপ্রিল খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বর্তমান ট্র্যাস্টি বোর্ড ভেঙ্গে দেওয়ার হুমকি প্রদান ও ট্র্যাস্টি বোর্ডের সভাপতি ডা. রফিকুল হক বাবলু কে অপদস্থ করার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে আজ ২২ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত খুলনার সকল চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকরা কর্ম বিরতি পালন করবে| তবে জরুরী ¯^াস্থ্য সেবা যথারিতি চলমান থাকবে|