দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ| এর আগে ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে দিঘলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে|
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শ্যামল গাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সাঃ)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে বিষয়টি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে| এতে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়| একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়|
জানা গেছে, শ্যামল গাইন গত প্রায় পাঁচ বছর ধরে তার পরিবারসহ দিঘলিয়া উপজেলার একটি বন্ধ প্রেস জুট মিলের কোয়ার্টারে ভাড়া বাসায় বসবাস করে আসছিল| তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়|
ঘটনার খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়| পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে|
দিঘলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে| তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|
এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি ¯^াভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন| যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে|
প্রশাসনের পক্ষ থেকে সকলকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে|








































