স্টাফ রিপোর্টার
বাংলাদেশে ৭৬ শতাংশ নারী কোন না সময়ে সহিংসতার শিকার হন| যাদের মধ্যে ৬২ শতাংশ ¯^ীকার করেন না| এরমধ্যে ২০২৫ সালে ৪৯ শতাংশ নারী সহিংসতার শিকার হয়েছেন| অন্যান্য বছরগুলোতে এ হার ছিল ৪১ শতাংশ|
নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ক এক পরামর্শ সভায় জাতিসংঘের প্রকাশিত এ তথ্য জানানো হয়|
মঙ্গলবার (২১ এপ্রিল) নগরীর অভিজাত হোটেল মিলনায়তনে বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশন এ সভার আয়োজন করে|
পরামর্শ সভায় রাজনীতি, নির্বাচনসহ বিভিন্নভাবে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, অপতথ্য রোধ, সেবাদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমš^য়ের ওপর গুরুত্বারোপ করা হয়|
এতে বলা হয়, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশী নারী| কিন্তু রাজনীতি ও নীতি নির্ধারণী ক্ষেত্রে তাদের অংশগ্রহণ কম| এ অবস্থার পরিবর্তন ছাড়া কোনভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব নয়|
গ্রিপ (জিআরআইপি) প্রকল্পের সমš^য়ক আমেনা লিপির সঞ্চালনায় অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফাতেমা| বক্তব্য দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: সোহেল সামাদ, নারী নেতা সুতপা বেদজ্ঞ, সিলভি হারুন, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, অ্যাডভোকেট পপি ব্যানার্জি, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আরফিন সিদ্দিকী প্রমুখ|








































