Home আলোচিত সংবাদ স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

5

ঢাকা অফিস।।
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিতামূলক ও সময়োপযোগী করতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সংক্রান্ত ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করেন| পরে সেটি কণ্ঠভোটে পাশ হয়|

বিরোধীদলীয় এমপিরা এতে না ভোট দেন| এর প্রতিক্রিয়ায় জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন| সংসদ অধিবেশনে বিরতির পর পুনরায় তারা সংসদে ফেরেন|

বিলটি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, অন্তর্বর&তী সরকার বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করেছিল| এখন আবার কী বিশেষ পরিস্থিতি ˆতরি হলো, জানতে চাই| এর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে দলীয় প্রশাসক বসানো হচ্ছে| এই আইনের মাধ্যমে স্থানীয় সরকারের গণতান্ত্রিক ব্যবস্থাকে গলাটিপে হত্যা করা হলো|