বিনোদন প্রতিবেদক।।
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি তিনি অংশ নেন রাজধানীর গুলশান শুটিং ক্লাবের একটি ইভেন্টে। রামাদান ফেস্ট নামের সেই আয়োজনে নায়িকাকে দেখা যায় নতুন রূপে। পরেছিলেন অ্যারাবিয়ান বোরকা। সঙ্গে ছিল ছেলে পূণ্যও। বোরকাতেও এদিন পরীকে লাগে নজরকাড়া।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নায়িকা। তার কাছে প্রশ্ন ছিল- পরীমণি স্লিম হয়েছেন, এর রহস্য কী?প্রশ্নটি শোনা মাত্রই তড়িঘড়ি করে মাইক হাতে নিয়ে উত্তর দিলেন। এ সময় তার কথায় চড়া মেজাজও ছিল স্পষ্ট। বললেন, ‘বোকার মতো প্রশ্ন।’ এরপর কিছুক্ষণ চুপ থাকেন নায়িকা।
অনুষ্ঠানে পরীমণি বলেন, ‘যে আমার সৌন্দর্যের প্রশংসা করলেন, তাকে ধন্যবাদ। কিন্তু এই যে শারীরিক গঠন, চিকন হচ্ছি বা মোটা হচ্ছি- আমার মনে হয় এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলা উচিৎ। মানুষ সব ভাবেই সুন্দর। সে মোটা হোক, কালো হোক- যেকোনো গায়ের রং, যেকোনো শারীরিক গঠন- আমরা আর এই বিষয়গুলো না তুলি।’








































