Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

10

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর ৪নং ঘাট আনসার ক্যাম্পের পিছনের বাসিন্দা মো. কামাল হোসেন শেখের ছেলে মো. আব্দুর রহিম শেখ (২৪) ও কয়রা থানার দেয়ারা গ্রামের হামিদ গাজীর ছেলে মোঃ আছাদুল গাজী (২৭)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১২০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।