Home আঞ্চলিক সেই টিএসপি ১৪ মেট্রিকটন সার পেলো মোড়েলগঞ্জের ডিলাররা

সেই টিএসপি ১৪ মেট্রিকটন সার পেলো মোড়েলগঞ্জের ডিলাররা

10

মোড়েলগঞ্জ প্রতিনিধি :

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পৌরসভা সহ ৪ ইউনিয়নে সরকারিভাবে বরাদ্ধকৃত সেই ১৪ মেট্রিকটন সারের প্রথম চালান রোববার বিসিআইসি অনুমোদিত ডিলারদের মাঝে বিতরণ করা হয়েছে। চলতি আমন মৌসুমে এ উপজেলায় ১৭ ডিলারের অনুকূলে বিসিআইসি’র ৪৯ মেট্রিকটন টিএসপি কমপ্লেক্স সার সেপ্টেম্বরের ২য় সপ্তাহে বরাদ্ধ হয়। প্রথম পর্যায়ে উপজেলা ও পৌর সদর সহ ৪ জন ডিলারের অনুকূলে বরাদ্ধকৃত ১৪ মেট্রিকটন সার চট্রগ্রামের মেসার্স এস আলম ট্রেডিং এজেন্সীর মাধ্যমে মোড়েলগঞ্জে পৌঁছায়। মোড়েলগঞ্জ সদর ইউনিয়ন, পৌর সদর, বারইখালী ও বলইবুনিয়া ইউনিয়নের ডিলারবৃন্দ ১৪ মেট্রিকটন সার গ্রহন করেন। বাকি ডিলারদের সার এ সপ্তাহের মধ্যে পৌঁছাবে বলে অফিস সূত্রে জানা গেছে। সার ডিলার ওহাব বেপারী জানান, নানা প্রতিবন্ধতা ও করোনা পরিস্থিতির কারনে চট্রগ্রাম থেকে সার মোড়েলগঞ্জে আনতে একটু বিলম্ব হয়েছে।

সার বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মেজবাহ আহমেদ, মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোড়েলগঞ্জে ২ লক্ষাধিক টাকার অবৈধ জাল ভস্মিভূত

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা মৎস্য দপ্তর সোমবার সকালে অভিযান চালিয়ে আটক ২ লক্ষাধিক টাকার জাল ভস্মিভূত করা হয়েছে। সিনিয়র উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইয়াকিন আলীর নেতৃত্বে একটি টিম উপজেলার বারইখালী খালে অভিযান চালানো হয়। অভিযানকালে হাজারো প্রজাতির রেনু পোনা নিধনের জন্য পেতে রাখা ৫ হাজার মিটার গড়া জাল ও ৫ শ’ মিটার বেহুন্দি জাল আটক করা হয়। পরে উদ্ধারকৃত এসব জাল উপজেলা চত্বরের মাঠে ভস্মিভূত করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দোলোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিনয় কুমার রায় উপস্থিত ছিলেন। #