Home আলোচিত সংবাদ খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আজ

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আজ

19


স্টাফ রিপোর্টার।।
শুভ বড়দিন আজ। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। সারা বিশ্বের খ্রিষ্ট ধর্মাবলম্বীরা ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্যদিয়ে দিনটি উদ্যাপন করেন। খ্রিষ্ট ধর্মমতে দুই হাজার বছরেরও আগে, ফিলিস্তিনের বেথলেহেম শহরে জন্ম যিশু খ্রিষ্টের। মানবজাতিকে ভালোবাসা, ক্ষমা আর শান্তির পথ দেখাতেই তার এই আগমন। একটি সাধারণ গোশালায় মা মেরির কোল আলো করে আগমন ঘটে যিশু খ্রিষ্টের। তাই গোশালায় জন্ম নেয়ার সেই গল্প আজও বড়দিনের মূল প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রঙিন সাজে সাজানো চার্চগুলো যেন সেই ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবি।


প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়: বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সমপ্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিষ্টান সমপ্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সমপ্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।