ঢাকা অফিস।।
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, অনেক গণমাধ্যমে লেখা হয়েছে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষ। জাতীয় পার্টি একটি মৃত দল। একটি পরগাছা। এটি গণঅধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয়। এরা সুবিধাভোগী, ভারতের দালাল।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পর শনিবার রাজধানীর দলীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন। এদিন বিমানবন্দর থেকে সরাসরি দলীয় কার্যালয়ে যান নুর। সেখানে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন দলীয় সভাপতিকে। নুরুল হক নুর এখন অনেকটাই সুস্থ।










































