ঢাকা অফিস।।
দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ১৯২ টাকা। এই দাম বৃদ্ধির ফলে এক ভরি সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা হয়েছে। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি।
শনিবার (৪ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।










































