ঢাকা অফিস।।
সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে রোববার (৩১ মে) সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারের এ দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভিতরে এক ধরনের দুর্বৃত্তের রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা হয়েছিল। এখানে সন্ত্রাসীরা সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন পাহারা বসিয়ে রাষ্ট্রের সমান্তরাল একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা হয়েছিল। এর মাধ্যমে তারা তথ্য পেয়ে যেত। আবার কোনো কোনো ক্ষেত্রে তথ্য ফাঁস হয়ে যেত।’
তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, জঙ্গল সলিমপুরের স্থানীয় সাধারণ বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন,আমরা জনগণের সরকার। জনগণকে স্বস্তি ও নিরাপত্তা দেওয়া আমাদের মূল লক্ষ্য। বিভিন্ন পারিপার্শ্বিক কারণে যারা এখানে এসে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছেন বা স্থানান্তরিত হয়েছেন, তাদের কাউকেই আপাতত উচ্ছেদ করা হবে না। জনগণকে স্বস্তি ও নিরাপত্তা দেওয়া আমাদের মূল লক্ষ্য। বিভিন্ন পারিপার্শ্বিক কারণে যারা এখানে এসে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছেন বা স্থানান্তরিত হয়েছেন, তাদের কাউকেই আপাতত উচ্ছেদ করা হবে না। প্রকৃত বাসিন্দাদের টেকসই পুনর্বাসনের জন্য সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। তিনি উচ্ছেদ সংক্রান্ত যে কোনো অপপ্রচারে কান না দেয়ার আহ্বান জানান তিনি।
জঙ্গল সলিমপুরে রোড নেটওয়ার্ক তৈরির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, সলিমপুর ইউনিয়নের সঙ্গে সীতাকুণ্ড, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংযোগ ঘটিয়ে একটি আধুনিক রোড নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ড্রোন চিত্র ও সড়ক মানচিত্র পর্যালোচনা করে এই অঞ্চলে পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন বাহিনীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সেনানিবাসের সুযোগ-সুবিধা সৃষ্টির কাজ চলছে।
এছাড়া, বায়েজিদ লিংকের আশপাশে খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের ঝুলে থাকা প্রকল্পটি প্রশাসনিক অনুমোদনের আলোকে দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। জঙ্গল সলিমপুরের পাশাপাশি অপরাধপ্রবণ বেতুয়া ও চা বাগান এলাকা থেকেও সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করা হবে।










































