Home খেলাধুলা বিশ্বকাপে সালাহ’র নেতৃত্বে লড়বে মিশর

বিশ্বকাপে সালাহ’র নেতৃত্বে লড়বে মিশর

1


​ স্পোর্টস ডেস্ক।।

আসন্ন ফিফা বিশ্বকাপে মিশরকে নেতৃত্ব দেবে লিভারপুলের তারকা উইঙ্গার মোহাম্মদ সালাহ। দলের কোচ হোসাম হাসান এ তথ্য নিশ্চিত করেছে। এরই মধ্যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে মিশর।

দলটিতে এবার চমক হিসেবে জায়গা করে নিয়েছেন ১৮ বছর বয়সী তরুণ স্ট্রাইকার হামজা আবদেল কারিম। তরুণ প্রতিভাবনা কারিম মিশরের জায়ান্ট দল আল আহলি থেকে ধারে স্প্যানিশ তৃতীয় স্তরের ফুটবল লীগের দল বার্সেলোনা আতলেতিকে খেলছেন। তবে অনভিজ্ঞ ও তরুণ হওয়া সত্ত্বেও বার্সার যুব একাডেমিতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কোচ হোসাম হাসান এই কিশোর প্রতিভার ওপর ভরসা রেখেছেন।

অধিনায়ক সালাহ থাকছেন তার নিয়মিত পজিশন আক্রমণভাগে। তাকে সঙ্গ দেবেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ওমর মারমুশ। চলতি মৌসুমে দলের হয়ে ৩৬ ম্যাচে ৮টি গোল করেছেন তিনি।তবে আক্রমণভাগের অন্যতম নিয়মিত মুখ ফরাসি ফুটবল ক্লাব এফসি নঁতের ফরোয়ার্ড মোস্তফা মোহামেদ দল থেকে বাদ পড়েছেন।

আগামী ৬ জুন ওহাইওতে ব্রাজিলের বিপক্ষে চূড়ান্ত প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলবে মিশর।

মিশর এবার বিশ্বকাপের গ্রুপ জি-তে খেলবে। গ্রুপে তাদের প্রতিপক্ষ হলো- বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরান। আগামী ১৫ই জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দেশটি।

মিশরের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক : মোহাম্মদ এল-শেনাউই, মোস্তফা শোবেইর (আল আহলি), এল-মাহদি সোলিমান (জামালেক), মোহাম্মদ আলা (এল গাউনা)।

ডিফেন্ডার : মোহাম্মদ আবদেলমোনেম (নাইস), মোহাম্মদ হ্যানি, ইয়াসির ইব্রাহিম (আল আহলি), হোসাম আবদেলমাগুইদ, আহমেদ ফাতুহ (জামালেক), তারেক আলা (জেডইডি), রামি রাবিয়া (আল আইন), হামদি ফাথি (আল ওয়াকরাহ), করিম হাফেজ (পিরামিড)।

মিডফিল্ডার : মোহাম্মদ সালাহ (লিভারপুল), মারওয়ান আত্তিয়া, আহমেদ মোস্তফা “জিজো”, মাহমুদ হাসান “ট্রেজেগুয়েট”, এমাম আশুর (আল আহলি), মোস্তফা আবদেল রউফ, মোহান্নাদ লাশীন (পিরামিড), হাইথাম হাসান (রিয়াল ওভিয়েডো), মাহমুদ সাবের (জেডব্রাহিম), ইমরানল্যান্ড (জেড)।