Home জাতীয় হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২৫১

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২৫১

6

ঢাকা অফিস।।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৪৬ জন মারা গেছে।


গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের। এ নিয়ে এ বছর ২৩ হাজার ৭৭০ জনের হাম শনাক্ত হয়েছে। আর নতুন করে এক হাজার ৩১৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ২৭ হাজার ৬৭৩ জন।