Home জাতীয় আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি

0


ঢাকা অফিস।।

অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ এবং ছাঁটাই করা পোশাক শ্রমিকদের পুনর্বাসন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ নানা দাবিতে উত্তপ্ত হয়েছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। আজ শনিবার সকাল থেকে শুরু হওয়া শ্রমিক ও পুলিশের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনার পর আশুলিয়ার কাঠগড়া, জিরাব, নরসিংহপুর এবং আমতলাসহ আশপাশের এলাকার ২৫টি তৈরি পোশাক কারখানায ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এ দিকে সংঘাতের মধ্যে হাতবোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফয়সাল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘শ্রমিকদের আন্দোলনের মাঝে হাতবোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় শিল্প পুলিশের সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। কে বা কারা এই বস্তুগুলো সেখানে বহন করে এনেছে বা রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।’