Home আঞ্চলিক খুমেক হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর বৃক্ষরোপণ

খুমেক হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর বৃক্ষরোপণ

21

স্টাফ রিপোর্টার।।

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অবৈধ ঝুপড়ি দোকান উচ্ছেদ অভিযান শেষে সেখানে বৃক্ষরোপণ করা হয়েছে।

উচ্ছেদ করা স্থানটি পরিবেশবান্ধব ও নান্দনিকভাবে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে সেখানে দেবদারু, বকুল ফুল ও আমড়াসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সামনের অবৈধ দখলমুক্ত জায়গাকে সবুজায়নের আওতায় আনার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানের সামনের পরিবেশ পরিচ্ছন্ন, সবুজ ও দৃষ্টিনন্দন রাখা জরুরি। বৃক্ষরোপণের ফলে এলাকাটির পরিবেশের উন্নয়নের পাশাপাশি রোগী, স্বজন ও সাধারণ মানুষের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হবে।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর এ উদ্যোগকে নগরীর অবৈধ দখলমুক্তকরণ ও সবুজায়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।