Home বিনোদন বিয়ের করার মত একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে: বাঁধন

বিয়ের করার মত একজনকে পেয়েছিলাম, কিন্তু সে ভেগে গেছে: বাঁধন

0

বিনোদন ডেস্ক।।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, সম্পর্ক এবং জীবনদর্শনও প্রায়ই আলোচনায় আসে। মাস দুয়েক আগে সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন প্রেমের কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী। এবার জানা গেলো সেই প্রেম ভেঙে গেছে।

ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম, বিয়ে এবং জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলাপ করেছেন অভিনেত্রী। বাঁধন বলেন, ‘ছোটবেলা থেকে আমি প্রেমের বাইরে ছিলাম। তবে জীবনে একটা দুঃখে প্রেম করেছি। সেই প্রেমটা চার বছর স্থায়ী ছিলো, যেটাকে আমর প্রেম বলি। এটা ভেঙে যাওয়ার পর কষ্ট পেয়েছি। কিন্তু সম্প্রতি যে প্রেমটা ভেঙে গেছে তাতে আমি ভীষণ খুশি। মনে মনে বলেছি, আল্লাহ বাঁচাইছে।’

অনুষ্ঠানে বাঁধনের কাছে জানতে চাওয়া হয়, বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না। জবাবে অভিনেত্রী জানান, পরিবারের পক্ষ থেকে তার জন্য পাত্র খোঁজা হচ্ছে। এমনকি বিয়ের কথাও এগোচ্ছিল। যার সঙ্গে বিয়ের বিষয়ে কথাবার্তা এগোচ্ছিল, তিনি আর সম্পর্কটি এগিয়ে নেননি।

ছলে বাঁধন বলেন, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। পরিকল্পনা থাকলেও আমার পছন্দমতো মানুষ পেতে হবে। বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে আসলে ভেগে গেছে। আসলে কেন এগোলেন না, সেটা আমি বলতে পারব না। তবে কেন জানি মনে হয়, ছেলেরা আমাকে একটু ভয় পায়।’

বর্তমানে বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না বলেও জানান তিনি। তবে প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা যে তার জীবনে ছিল, সেটিও অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী।

নিজের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাঁধন বলেন, বিয়ে তো আমি দুবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।