স্পোর্টস ডেস্ক।।
উরুর চোটের কারণে আগামী কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন চেলসির ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রো। দলটির প্রধান কোচ জাবি আলোনসো বিষয়টি নিশ্চিত করেছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচের আগে গত শুক্রবার অনুশীলনের সময় ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার উরুতে চোট পান।
জাবি আলোনসো জানিয়েছেন, পেড্রো আগামী ম্যাচগুলোতে খেলতে পারবেন না। ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার আগে তার মাঠে ফেরার সম্ভাবনা কম।
চলতি মৌসুমে চেলসির হয়ে দারুণ ফর্মে ছিলেন পেদ্রো। ৭ ম্যাচে ৫টি গোল ও ৩টি অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে। লিভারপুলের বিপক্ষে কারাবাও কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার এই অনুপস্থিতি দলের আক্রমণভাগের জন্য একটি বড় ধাক্কা।










































