স্পোর্টস ডেস্ক।।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেল ভারত। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় আসন্ন সিরিজে খেলতে পারবেন না ভারতের তারকা পেসার প্রসিধ কৃষ্ণ। আগামী দিনের সূচির কথা মাথায় রেখে প্রসিধকে তৈরি করছিল টিম ম্যানেজমেন্ট। তার না থাকা ভারতীয় বোলিং আক্রমণের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, ফিটনেস নিয়ে শেষ পর্যন্ত সবুজসংকেত মেলেনি এই পেসারের। তাই আগামী ৪ নভেম্বর থেকে ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।
এদিকে সামনের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্বেও ভাগ করে দিয়েছে টিম ম্যানেজম্যান্ট। প্রথম তিনটি একদিনের ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন শুবমান গিল। শেষ দু’টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার।
একদিনের সিরিজের সব ক’টি ম্যাচেই খেলবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।
দু’জনেই টেস্ট ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বাংলার পেসার আকাশ দীপ টেস্ট দলে ফিরেছেন। অন্য দিকে, শেষ দু’টি একদিনের ম্যাচের দলে প্রথমবার সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র। ওয়ানডে সিরিজে খেলবেন না জশপ্রীত বুমরা। তবে দু’টি টেস্ট ম্যাচের জন্য তাকে দলে রাখা হয়েছে।










































