Home আঞ্চলিক মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

15


মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা বিপিএম, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, মাগুরা সদর থানার নেতৃত্বে মাগুরা সদর থানার সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৮ জনকে গ্রেপ্তার করছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো সজীব রংদার/সরকার (২৮) পিতা- পরিমল রংদার, সাং-কাশিমাবাদ, থানা ও জেলা-ফরিদপুর। নূর মোহাম্মদ (৩১) পিতা-হাবিবুর রহমান, সাং-বসুনর সিংহদীয়া, থানা ও জেলা-ফরিদপুর। মানোয়ার শেখ (২৩) পিতা-মাজেদ শেখ, সাং-চর বাংরাইল, থানা-সালথা, জেলা-ফরিদপুর।মোঃ আসিফ মল্লিক (২২), পিতা-আজিত মল্লিক, সাং-ঘন শ্যামপুর, থানা ও জেলা- ফরিদপুর। রাব্বি শিকদার (২১), পিতা-মোতালেব সিকদার, সাং-পরানপুর থানা জেলা- ফরিদপুর। মোঃআবু হানিফ হিমেল (২১), পিতা-জয়নাল মন্ডল, সাং-বাহিরচর, থানা-সুজানগর, জেলা-পাবনা। মোঃ রবিউল হোসেন (১৬), পিতা-আলম খা, সাং-বাঁশপারা, থানা জেলা-পাবনা এবং মোঃ আলীম হোসেন (২৩), পিতা-মোঃ আবজাল শেখ, সাং-চরমানিকদির, থানা-সুজানগর, জেলা-পাবনা।তাদের দেওয়া তথ্য মতে ৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে মাগুরা সদর থানা পুলিশ।মোটরসাইকেল হলো ১ টি পালসার ১৫০ সিসি ও ৩ টি ডিসকভার ১১০ সিসি। এছাড়াও একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ।
মাগুরা জেলা পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা বিপিএম, পিপিএম বলেন আমরা দীর্ঘদিন ধরে এই চোর চক্রের কে ধরতে চেষ্টা করছি। চারটি মোটরসাইকেল সহ আট জনকে আমরা আটক করেছি। আমাদের এই অভিযান অবয়হত থাকবে।