Home আঞ্চলিক অসুস্থ বিএনপি নেতার শয্যাপাশে তুহিন

অসুস্থ বিএনপি নেতার শয্যাপাশে তুহিন

18

#

।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীর ১৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনি লিভার সিরোসিসজনিত জটিলতায় দীর্ঘদিন ধরে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসভবনে যান খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক, খুলনা-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন।


মঙ্গলবার (১জুলাই) সন্ধ্যায় অসুস্থ মনিরুজ্জামান মনির বাসায় গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর পরিবারকে ধৈর্য ও শক্তি ধারণের আহ্বান জানান। এ সময় ১৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিএনপির অনেকে উপস্থিত ছিলেন।