Home আঞ্চলিক জুয়ার আসর থেকে ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার

জুয়ার আসর থেকে ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার

21


ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা থেকে মফিজুর রহমান নামে এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৭ নেতা, কর্মীকে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। রবিবার আনুমানিক রাত ৯ টার দিকে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। ৫ আগষ্ট হাসিনা সরকার পতনের পর গ্রেফতার আতঙ্কে এরা এলাকার বাহিরে অবস্থান করছিলো।


গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, শার্শা ইউপি সদস্য তোতা, ইউপি সদস্য খালেক, আওয়ামীলীগ নেতা, হায়দার, মাখম ও মুকুল।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিভিন্ন মামলার পলাতক আসামীরা একটি ফ্ল্যাটে জুয়ার আসরে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের ৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ অপরাধমুলক একাধিক মামলা রয়েছে।


ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবলুর রহমান খান বলেন, গ্রেফতারকৃতদেরকে সোমবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে।