Home আঞ্চলিক কয়রায় সালিশ বৈঠকে বৃদ্ধ দম্পতিকে মারধর

কয়রায় সালিশ বৈঠকে বৃদ্ধ দম্পতিকে মারধর

20


কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের গাজীনগর গ্রামে এক সালিশ বৈঠকে বৃদ্ধ দম্পতি মারধরের শিকার হয়েছেন। হামলায় গুরুতর আহত রুহুল আমিন সানা (৬০) ও তার স্ত্রী হামিদা খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি সোমবার রাত ৯টার দিকে ঘটে।


স্থানীয় সূত্রে ও আহতদের ভাষ্য অনুযায়ী, গাজীনগর গ্রামের মৃত ফজর সানার ছেলে রুহুল আমিন সানার সাথে প্রতিবেশী ইনসান সরদারের ছেলে বিল্লাল সরদারের দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধ মেটানোর জন্য স্থানীয় আব্দুল্লাহর বাড়িতে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বাগালী ইউপির সংরক্ষিত মহিলা সদস্য (৪,৫,৬)-এর স্বামী আকবর হোসেন, সিরাজুল ও মান্নান সরদারের উপস্থিতিতে বৈঠকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

আহত রুহুল আমিন সানা অভিযোগ করেন, কথা কাটাকাটির একপর্যায়ে বিল্লাল হোসেন তার দাঁড়ি ধরে টানাটানি করে ধর্মীয় অবমাননাকর পরিস্থিতি সৃষ্টি করে। এরপর তাকে কিল, ঘুষি, থাপ্পড় ও লাথি মেরে গুরুতর আহত করে বিল্লাল। তার স্ত্রী হামিদা খাতুন স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে বিল্লাল, আহসান এবং তাদের মা ও বোন খুকু মিলে তাকেও এলোপাতাড়ি মারধর করে। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন সানা ও হামিদা খাতুন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


ৎরুহুল আমিন সানা জানিয়েছেন, তিনি এই ঘটনার ব্যাপারে মামলা দায়ের করবেন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আহসানের মুঠোফোনে। তিনি বলেন, তাদের মধ্যে কোনো মারামারি হয়নি, কথা কাটাকাটির একপর্যায়ে রুহুল আমিন পড়ে গিয়ে আহত হন।