Home আঞ্চলিক হাইকোর্ট থেকে জামিন পেলেও কারামুক্ত হচ্ছেন না আলহাজ্ব মিজান

হাইকোর্ট থেকে জামিন পেলেও কারামুক্ত হচ্ছেন না আলহাজ্ব মিজান

57

স্টাফ রিপোর্টার।।
আওয়ামী লীগ আমলে দায়ের করা দুদকের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও বিগত ৫ই আগস্ট পরবর্তী সময়ে দায়েরকৃত মামলায় শোন অ্যারেস্ট দেখানোর কারণে মুক্তি পাচ্ছেন না খুলনা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব মিজানুর রহমান মিজান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের আমলে দুদকের দায়ের করা একটি মামলায় আলহাজ্ব মিজানকে ঢাকার বিশেষ আদালত তাকে পাঁচ বছরের সাজা প্রদান করেন। সেই মামলায় হাইকোর্ট গত ২৮ এপ্রিল জামিল মঞ্জুর করেন। কেএমপি গোয়েন্দা শাখার পক্ষ থেকে শেখ রায়হানুল ইসলাম খালিশপুর থানার একটি মামলায় তাকে শোন এরেস্ট পাঠিয়েছে কাশিমপুর কারাগারে।

ফলে হাইকোর্ট থেকে জামিন পেলেও শোন এরেস্টের কারণে তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। উল্লেখ্য, খালিশপুর থানার ওই মামলার এজাহারে তার নাম নেই।