স্পোর্টস ডেস্ক।।
এখন থেকে ব্রাজিলের ফুটবলে বলের উপর কেউ দাঁড়ালে তাকে হলুদ কার্ড দেখতে হবে! দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ) রেফারিদের এমনই নির্দেশনা দিয়েছে।
সম্প্রতি পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পালমেইরাসের মুখোমুখি হয় করিন্থিয়ান্স। সেই ম্যাচে করিন্থিয়ান্স ফরোয়ার্ড মেমফিস ডিপাই কর্নারের কাছাকাছি জায়গায় শট না নিয়ে হুট করে বলের উপর দাঁড়িয়ে যান! পরে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জের মুখে নিয়ন্ত্রণ হারান। বল চলে যায় মাঠের বাইরে। মেমফিসের কাণ্ডে ধাক্কাধাক্কিতে জড়ান দুই দলের খেলোয়াড়রা, হাতিহাতির উপক্রম হলো। এ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এই সিদ্ধান্ত এলো।
সেই ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়। যেখানে প্রথম লেগে ১-০ গোলে জেতায় শিরোপা ঘরে নেয় ডিপাইয়ের দল।
এরপর এই ঘটনার তিন দিন পর দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ব্রাজিল ও বলিভিয়া ম্যাচে দুই জন খেলোয়াড় বলের উপর দাঁড়ানোয় হলুদ কার্ড দেখেন।
রবিবার এক বিবৃতিতে সিবিএফ জানায়, কনমেবলের পরামর্শ অনুযায়ী হলুদ কার্ড দেখানোর ও ইনডারেক্ট ফ্রি কিক দেওয়ার জন্য রেফারিদের নির্দেশ দেওয়া হয়েছে।











































