Home আন্তর্জাতিক ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় চাকরি গেল ভারতীয় যুবকের

ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় চাকরি গেল ভারতীয় যুবকের

9


আন্তর্জাতিক ডেস্ক।।

ফিলিস্তিনি পতাকা উড়ানোয় চাকরি হারালেন ভারতীয় এক যুবক।সাকিব খান নামে ওই যুবক দেশটির উত্তর প্রদেশের শাহরণপুরে বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন। ঈদের নামাজ পড়ে ফিলিস্তিনের পতাকা হাতে একটি ছবি দিয়েছিলেন ফেসবুকে। এরপরই তার ওপর চাপ তৈরি হয়।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এর ৩১ মার্চ ফেসবুকে দেওয়া এক ভিডিওতে আটজন ব্যক্তিকে ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা যায়। এরপরই প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এবার চাকরি গেল সাকিবের।

ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাতকারে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সঞ্জীব কুমার বলেছেন, ‘সাকিবের এই কাজ রাষ্ট্রবিরোধী। তাই তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বিদ্যুৎ বিভাগ যখন তার ছবি দেওয়ার বিষয়টি জানতে পারে, সাথে সাথেই ব্যবস্থা দেয়। সংশ্লিষ্ট বিদ্যুৎ কোম্পানিকে চিঠি দিয়ে বলা হয় সাকিবকে যেন চাকরিচ্যুত করা হয়।’

এর আগে ভিডিও দেওয়া আটজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল স্থানীয় প্রশাসন। তাদেরকে আটক করে রেখেছিল পুলিশ। পুলিশের দাবি, ‘কয়েকজন তরুণ অন্য দেশের পতাকা ওড়াচ্ছিল। এটা রাষ্ট্রবিরোধী কাজত হলে দুইজনের মৃত্যু হয়।