Home আঞ্চলিক খুলনা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ বুধবার

খুলনা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ বুধবার

33


।। খবর বিজ্ঞপ্তি।।
২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদার, ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লা হত্যা ও ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. শাহিন এবং সুন্দরবন আর্দশ মহাবিদ্যালয়ের ছাত্রদল কর্মী নওফেল ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে ২২ জানুয়ারি বুধবার বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।


উক্ত সমাবেশে মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থেকে সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।