সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি
নড়াইলে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি ) সকাল ১১ টায় ‘সাংবাদিক সমাজ নড়াইল’ এর আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবে সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম এম মাহাবুবুর রহমান লাবলু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।’ এ সময় সিনিয়র সাংবাদিক ভক্ত সরকার, নড়াইল প্রেসক্লাবে সহ-সভাপতি ও সাপ্তাহিক নড়াইল বার্তার নির্বাহী সম্পাদক মো:হাফিজুর রহমান, নড়াইল নিউজ ২৪.কম এর সম্পাদক শরিফুল ইসলাম বাবলু, ইনডিপেনডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি মুন্সি আসাদুর রহমান, এখন টেলিভিশনের নড়াইল প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি মো. তাহের, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র নড়াইল প্রতিবেদক এসকে সুজয় বিশ্বাস, ভোরের কাগজের জেলা প্রতিনিধি শুভ সরকার, দৈনিক ফুলতলার নড়াইল প্রতিনিধি মো. রাসেল হুসাইনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার (৩০ ডিসেম্বর) নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সুন্দরবনের গরান কাঠ কাটার অনুমতির দাবিতে সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি
পূর্ব-পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা- খুলনা রেঞ্জে সুন্দরবনের সীমিত পরিসরে গরান কাঠ কাটার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারী (শনিবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন-সুন্দরবন বনজীবি ব্যবসায়ী বাওয়ালী মালিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন,পূর্ব-পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা -খুলনা রেঞ্জে সুন্দরবনের দীর্য ১৭ বছর যাবৎ গরান কাঠ কাটা সরকারি ভাবে নিষিদ্ধ রয়েছে। ফলে গরান জ্বালানী আহরন বন্ধ রয়েছে।
এতে সুন্দরবন উপকূলীয় এলাকার জ্বালানী সংকট ও বনজীবিরা কর্মসংস্থানের অভাবে দুঃখ কষ্টে জীবন যাপন করছেন। সুন্দরবনের গরান গাছের ছায়ার কারণে বড় বড় প্রজাতির গাছ গুলো বেড়ে উঠতে পারছেনা এবং নতুন করে গাছ জন্মাচ্ছে না। ফলে সরকারের রাজস্ব হ্রাস পাচ্ছে।
গরান জ্বালানী কাঠ আহরণের বনজীবি -বাওয়ালীদের দাবীর প্রেক্ষিতে খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের স্টেশন কর্মকর্তারা সীমিত পরিসরে গরান জ্বালানী কাঠ আহরণ সম্ভব মর্মে প্রতিবেদন দেন। তৎকালীন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড.আবু নাসের মোহসিন হোসেন খুলনা বিভাগের দুই রেঞ্জ থেকে ৫০ হাজার মণ গরান জ্বালানি আহরণের স্বপক্ষে মতামত দিয়ে প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট প্রদান করেন। সুন্দরবনে ব্যাপক হারে গরান বৃদ্ধি পাওয়ায় সুন্দরী, বাইন, ধুন্দল, পশুর সহ বিভিন্ন প্রজাতির গাছ বংশবৃদ্ধি করতে পারছে না।
রাজস্ব বৃদ্ধিতে সুন্দরবন বনজীবি বাওয়ালীরা সীমিত আকারে গরান জ্বালানী কাঠ আহরনের অনুমতির জন্য বনবিভাগ সহ উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সুন্দরবন বনজীবি ব্যবসায়ী বাওয়ালী মালিক ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলি, বাওয়ালী আব্দুল হাই, নুর মোহাম্মদ, সিরাজুল ইসলাম ও মফিদুল ইসলাম প্রমূখ।
পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
পাইকগাছা প্রতিনিধি
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার অন্যান্য সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দ্বারা সোশ্যাল মিডিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাইকগাছা উপজেলা শাখার শিক্ষার্থীদের প্রাণনাশ, গুম নিপীড়নের হুমকি এবং রিফাতের পরিবারের উপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বোরচিত হামলার প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুর থেকে একাধিক মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সরলস্থ জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাইকগাছা উপজেলা শাখার শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থী এবং তার পরিবারের সুনিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে মুখে নয় কাজের মাধ্যমে, মামলায় দন্ডপ্রাপ্ত আসামিরা এলাকায় প্রকাশ্যে এবং গোপনে ঘোরাঘুরি না করতে পারে সেই বিষয়গুলোকে প্রশাসনকে কঠর ভাবে দমন করতে হবে, পুলিশের এবং প্রশাসনের মৌনতা এবং উদাসিনতা ভাংতে হবে এবং প্রশাসনকে জনগনের হয় কাজ করতে হবে।কোন দল বা কোন একটা গোষ্টি কে বেশি প্রাধান্য দিয়ে অপকর্ম ঘঠাতে দেওয়া হবে না, সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ দখনবাজি বন্ধ করতে হবে। যে কোন অন্যায় দুর্নিতির বিরুদ্ধে তাৎক্ষণিক কঠর ব্যাবস্থা নিতে হবে এবং মামলায় দন্ডপ্রাপ্ত আসামিদের কেন গ্রেপতার করা হচ্ছে না তার সুনির্দিষ্ট কারণ সুস্পষ্ট ভাবে ছাত্রসমাজের মাঝে উপস্থাপন করার জন্য পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। পরবর্তীতে তারা এসকল দাবি নিয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন এর সাথে বৈঠক করেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাইকগাছা উপজেলার মধ্যে নয়ন, সুমন, পরশ, হৃদয়, নিয়ামুল, তরিকুল, আলামিন, ইসমাইল, প্রকৃতি, হুম্মান, গাওসিন, জিম, শান্ত, রিফাত, তিন্নি সহ অনেকে উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর জমি নিজের জমি দখল মুক্ত করলেন নকুল পরিবার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধে দখল পাল্টা দখলের ঘটনা ঘটেছে। ঘটনাটি মঙ্গলবার সকালে উপজেলার সোলাদানা ইউপি’র নুনিয়াপাড়া গ্রামে। জমির মালিক নকুল মন্ডল জানান, দীর্ঘদিন আমাদের জমি জোরপূর্বক বীরেন্দ্র নাথ মন্ডল দখলে রাখে। পর আমরা আমাদের বন্দোবস্তকৃত খাস জমি’ দখল বুঝে নিয়েছি।
অভিযোগে জানাগেছে, নুনিয়াপাড়া গোলবুনিয়া খালের দু’বন্দোবস্ত গ্রহিতা স্থানীয় বীরেন্দ্র নাথ মন্ডল ও নকুল চন্দ্র মন্ডলের পরিবারের মধ্যে বন্দোবস্তকৃত খাস’ জমির স্বত্ত্ব নিয়ে বিরোধ চলে আসছিল। ইতোপুর্বে এ জমি নিয়ে এসিল্যান্ড,এডিসি ( রাজস্ব)সহ সর্বশেষ বীরেন্দ্র নাথ মন্ডল পাইকগাছার নির্বাহী কোর্টে নকুল চন্দ্র মন্ডলের বিরুদ্ধে মামলা করলে দ্বন্দ্ব আরো বৃদ্ধি পায়।
সর্বশেষ মঙ্গলবার সকালে সাবেক ইউপি সদস্য পরিতোষ কুমার মন্ডলের পরিবারের দখলে থাকা খাস জমি নিজেদের দাবি করে নকুল চন্দ্র মন্ডলের পরিবার দখল বুঝে নিয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দু’পক্ষকে স্ব-স্ব স্থানে থাকার নির্দেশনা দিয়েছেন।
নকুল মন্ডলের ছেলে রাজীব কুমার মন্ডল জানান, আমার পিতার খালিয়া মৌজায় ৩৩ শতক জমি বন্দোবস্তপ্রাপ্ত হয়ে ভোগ দখলে ছিলেন। যার রেকর্ড ও কর খাজনাও পরিশোধ রয়েছে। তিনি অভিযোগ করেন এক সময় প্রতিবেশি বীরেন্দ্র নাথ মন্ডলের পরিবার একই দাগ খতিয়ানের বন্দোবস্তকৃত এই খাস জমি নিজেদের বন্দোবস্তকৃত জমি দাবি করে জোর পুর্বক দখল করে নেয়। এমনকি আমাদের যাতায়াত পথও বন্দ করে মানসিক নির্যাতনে ফেলে দেয়।
পরবর্তী কাগজপত্র দেখাশুনা করে নিশ্চিত হয়েছি এ জমি আমাদের তাই নেট দিয়ে শান্তিপূর্ণ ভাবে দখল বুঝে নিয়েছি। এ সম্বন্ধে সাবেক ইউপি সদস্য পরিতোষ কুমার মন্ডল জানান, ওই জমিতে আমরা শান্তিপূর্ণ ভোগদখলে ছিলাম। প্রতিপক্ষরা আমাদের জমি দখল করে নিয়েছে।
ওসি মোঃ সবজেল হোসেন জানান, বিবাদমান দু’পক্ষকে আদালতের নির্দেশনা মানতে বলা হয়েছে।
দাকোপে হীড বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন
দাকোপ প্রতিনিধি
নানা আয়োজনের মধ্যদিয়ে খুলনার দাকোপে হীড বাংলাদেশের গৌরবময় ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ২০২৪ সালের এসএসসি ও এইচ এসসি পরিক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত মেধাবি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও এককালিন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বেসরকারি এনজিও হীড বাংলাদেশ খুলনা অঞ্চল এ সুবর্ণজয়ন্তী পালনের আয়োজন করেন।
শনিবার (৪ জানুয়ারী) বেলা ১১টায় চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। শুভেচ্ছা বক্তৃতা করেন হীড বাংলাদেশের সহকারি পরিচালক (ঋণ কার্যক্রম) অদ্বৈত কুমার বিশ^াস, সহকারি পরিচালক ( প্রশাসন) আব্দুস ছালাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, হীড বোর্ডের কোষাধ্যক্ষ শান্তনা মমতাজ, সাবেক অধ্যক্ষ দিবাকর মন্ডল, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান বিকাশ চন্দ্র হালদার, চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাশেম আলী শেখ, হীডের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রতন কুমার অধিকারি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অভিভাবক তৃপ্তি সরকার, শিক্ষার্থী মাহফুজ মল্লিক, শরিফুল ইসলাম প্রমুখ। সভা শেষে ২২৩ জন শিক্ষার্থীর মাঝে এককালিন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
সাতক্ষীরার আগরদাড়িতে চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্ট
সাতক্ষীরা প্রতিনিধি
খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে পয়লা জানুয়ারি শুভ নববর্ষে সাতক্ষীরা জেলার সদর উপজেলার ১০ নম্বর আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া ফুটবল মাঠের অত্যন্ত আনন্দঘন পরিবেশে আটদলীয় নক আউট চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । টুর্নামেন্টে ইউনিয়নের আটটি ওয়ার্ড থেকে আটটি দল অংশগ্রহণ করে।প্রথম গ্রুপ থেকে বাবুলিয়া ও চুপুড়িডয়াএবং দ্বিতীয় গ্রুপ থেকে থেকে কাশেমপুরএবং বকচারা সেমিফাইনালে উত্তীর্ণ হয়। বাবুলিয়া ও চুপুড়িয়া পরস্পর মুখোমুখি অবতীর্ণ হয়ে চার রানে জয়লাভ করে কাশেম পুর ও বকচোরা পরস্পর মুখোমুখি হয়ে নির্ধারিত ওভারে শেষ হতে না হতেই জয়লাভ করে কাশেমপুর। ফাইনালে কাশিমপুর চুপোরিয়া মুখোমুখি হয়ে কাশিমপুর বিনা উইকেট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ২ আসনের এমপি প্রার্থী জামাত ইসলামের বাংলাদেশের সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা বিভাগীয় প্রধান আলহাজ্ব মহাদ্দেস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রবিউল ইসলাম, মেম্বার তরিকুল ইসলাম ,সাংবাদিক আহাদুল্লাহ সানা।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ধারাভাষ্যকার ইকবাল হোসেন। আম্পিয়ারের দায়িত্ব পালন করেন জনি ও রকিব । স্কোরার ছিলেন হাবিবুল্লা। খেলায় ম্যান অব দ্যা সিরিজ হন ফারুক হোসেন এবং ম্যান অফ দ্যা ম্যাচ হন আশরাফুল হোসেন।
সাতক্ষীরায় আস সালাম ফাউন্ডেশনের কমিটি গঠন রজব
সাতক্ষীরা প্রতিনিধি
শনিবার সাতক্ষীরার কদমতলা বাজার সংলগ্ন আস সালাম ফাউন্ডেশনর কমিটি গঠন উপলক্ষে সংগঠনের সভাপতি মাওলানা মুফতি রজব আলীর সভাপতিত্বে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সুযোগ্য সভাপতি আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা বাজারের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক হোসেন। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মাওলানা আব্দুল মতিন, মুফতি হাবিবুল্লাহ ,মোহাম্মদ ফাহিম হোসেন, আব্দুল্লাহ কবির, আব্দুর রফিক প্রমূখ।সভায় সকলের সম্মতিক্রমে মাওলানা রজব আলীকে সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সাধারন সম্পাদক ,মোহাম্মদ আব্দুল্লাহ রফিক কে সহ সভাপতি ,মোঃ আব্দুল্লাহ কবির কে সহ সভাপতি, মোঃ মিজানুর রহমান সহ সভাপতি, আলহাজ্ব হাসান সিদ্দিকী লাবুকে সহ-সভাপতি, মোস্তফা কামাল কে সহ সাধারণ সম্পাদক ,সরোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক, ওমর ফারুক দপ্তর সম্পাদক ,শামীম ওসমানকে ক্যাশিয়ার, বেলাল হোসেনকে প্রচার সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮দলিয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮ টায় যদুনাথ স্কুল এন্ড কলেজ মাঠে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান রাসেলের নেতৃত্বে ৮দলিয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায় ছাত্রদল নেতা রাতুল মোল্লার লাল পতাকাদলকে পরাজিত করে ছাত্রদল নেতা মাহামুদের মুক্তিযোদ্ধাদল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান রাসেলের সভাপতিত্বে পুরস্কার বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝ পুরস্কার বিতরন করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন যুদুনাথ স্কুল এন্ড কলেজ অধ্যাক্ষ ঝিমি মন্ডল, প্রেসক্লাবের সহ সভাপতি এস এম রাজ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও যুবদলের সাবেক সহ সভাপতি। খেলাটি পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মনিরুজ্জামান মনি।
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
ডুমুরিয়া প্রতিনিধি
“‘নেই পাশে কেউ যার'” সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে (২ জানুয়ারী ২০২৫ ইং ) বৃহস্পতিবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় ডুমুরিয়ার আয়োজনে ডুমুরিয়ায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ ইং উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস এর স্বাগত বক্তব্যে ও তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজ সেবা’র সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা,অসচ্ছল প্রতিবন্ধী ভাতা,প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি,অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ বয়স্কভাতা,অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি,হিজড়া জনগোষ্ঠীর বিশেষ বয়স্কভাতা,এতিমখানা ও এতিম শিশুদের ভাতা প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ বাড়ছে। সামাজিক কল্যাণ, সুরক্ষা, ক্ষমতায়ন এবং উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডুমুরিয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তর। এছাড়া ভাতা সম্পর্কিত কারো কোন অভিযোগ পেলে সেটা আমলে নিয়ে দ্রুত সমাধান করা হচ্ছে। আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন,উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাজেদুর রহমান,উপজেলা পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব অধ্যাপক আব্দুল কাইউম জমাদ্দার,উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা মুক্তার হোসেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,এ্যাডভোকেট আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র রআন্দোলনের নেতা শেখ মাখসুদুল ইসলাম,মোঃ কামরুজ্জামান কামরুল,মোঃ শরিফুল ইসলাম,মোঃ সাগর শেখ প্রমুখ।
কালিগঞ্জের শ্রীপুরে কৃষক সমাবেশ
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে শনিবার (৪ জানুয়ারী) বিকাল ৪টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের মাঠে কৃষক সমাবেশে প্রাধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুস সালাম খাঁন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ- যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য কামরুজ্জামান বকুল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ শাহীন কবির, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বিজয় চন্দ্র সরকার, প্রতিষ্ঠাতা বিএনপি সদস্য রফিকুল ইসলাম মেম্বার, লিখিত বক্তব্য পাঠ করেন কালিগজ্ঞ উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, যুগ্ম আহবায়ক প্রভাষক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান হাবিব, সিদ্দিকুর রহমান, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সরদার, ফিরোজ হোসেন ঢালী, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, আবুল, ইদ্রিস, আমিরুল, কালাম হোসেন সবুজ, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিঃ সহ সভাপতি জাকির, বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক বাবলুর রহমান বাবলু, ওমর, নয়ন, রাজিবুল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন কৃষক দলের সাইফুল, মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আনারুল ইসলাম।
কালিগঞ্জে কবিতীর্থ সাহিত্য পরিষদের কমিটি গঠন
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে কবি তীর্থ দোলনচাঁপা সাহিত্য পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কবি সুকুমার দাশ বাচ্চু’র সভাপতিত্বে ও কবি হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কবি আলী সোহরাব, কবি আমিরুল ইসলাম, কবি শাহাদাৎ হোসেন সাজু, কবি সৈয়দ মোমেনুর রহমান, কবি জিএম পারভেজ, কবি আব্দুর রব ও শেখ আতিকুর রহমান প্রমুখ। এসময়ে কবি তীর্থ সাহিত্যপরিষদ এর কালিগঞ্জ উপজেলার কমিটি গঠন করা হয়েছে। সুকুমার দাশ বাচ্চু সভাপতি, আলী সোহরাব সাধারণ সম্পাদক ও এম হাফিজুর রহমান শিমুলকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ও অধ্যাপক গাজী আজিজুর রহমান কে প্রধান উপদেষ্টা সহ ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। অত্র কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
শ্যামনগরের পথ শিশু তামিমকে সাতক্ষীরা শিশু পরিবারে হস্তান্তর
সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগরের পথ শিশু তামিমকে (৭) শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সাতক্ষীরা শিশু পরিবার (বালক)এ হস্তান্তর করা হয়েছে। শিশুটি শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরে ঘোরাঘুরি করতে দেখে সাইবার ক্রাইম এলার্ট টিমের সদস্যরা তারা প্রথমে থানায় নিয়ে যায়। থানা গ্রহণ না করায় পরে সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সুমনা শারমিন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশু পরিবার (বালক)কে শিশুদনের অফিস সহায়ক নাজমুল হুদার কাছে তাকে হস্তান্তর করা হয়। শিশু তামিম শ্যামনগর রমজাননগর ইউনিয়নের সোনাখালী আতির মোড়ে তার দাদি নুজাহানের সাথে থাকতো।
শিশু তামিম জানান, তার মা খুব ছোট বেলায় তাকে ফেলে রেখে অন্যত্রে চলে যায়। তার বাবা আফজারুল তাকে ফেলে ঢাকাতে চলে যায় সেখানে কোথায় আছে জানেনা সে। তার বৃদ্ধা দাদী বাড়িতে আছে কিন্তু তাকে দেখাশোনা করে রাখতে অক্ষম। শিশু তামিম শিশু সদনে আশ্রয় পেয়ে খুবই খুশি।
দামুড়হুদায় লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্দ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টায় কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানে কার্পাসডাঙ্গার বিশিষ্ট ব্যাবসায়ী আঃ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন লংকা বাংলা ফাউন্ডেশনের সাউথ রিজিওন ক্লাস্টার হেড মোঃ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী। এছাড়া অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন লংকা বাংলা কুষ্টিয়া শাখা ব্রাঞ্চ ম্যানেজার আহসান হাবিব, রিলেশনসিপ ম্যানেজার নাসির উদ্দিন, অফিসার ওহিদুল ইসলাম,শাফায়েত হোসেনসহ অন্যান্যরা।
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন নিয়ে চক্রান্ত ও জালিয়াতির বিচার দাবি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন নিয়ে গভীর চক্রান্ত ও জালিয়াতির মাধ্যমে এতিমখানা ও মিশনের লাখ লাখ টাকা আত্মসাত কারী দূর্নীতিবাজ আব্দুর রব ওয়ার্সী ও আবু শোয়েব এবেলের বিচারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি সাবেক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম।
সাতক্ষীরা আহছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম পুটুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারন সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাাফিজুর রহমান উজ্জল, সিনিয়র সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ আব্দুল খালেক, হাসিবুর রহমান রনি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপ-মহাদেশের বিশিষ্ট শিক্ষা-সংস্কারক পীরে কামেল, সুলতানুল আউলিয়া হজরত শাহসুফি হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) সাতক্ষীরা আহছানিয়া মিশন প্রতিষ্ঠার জন্য সাতক্ষীরা শহরের মুনজিতপুরে ১৯৫৪ সালে ৪২ শতক জমি ক্রয় করেন। দলিলে ৪২ শতক জমি উল্লেখ থাকলেও বর্তমানে মিশনের ভোগদখলে রয়েছে ৩৩ শতক জমি। ১৯৪৮ সালে সাতক্ষীরা মিশন প্রতিষ্ঠার সময় একটি গঠনতন্ত্র রচনা করেন। গঠনতন্ত্রে মাদ্রসা, এতিমখানা কাম লিল্লাহ বোডিং, হেফজখানা, লাইব্রেরি, দাতব্য চিকিৎসালয়, ছাপাখানা, গেস্টহাউজসহ বেশ কিছু প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেন। অথচ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, জেলা শ্রমিকলীগ নেতা তহিদুর রহমান ডাবলু, আব্দুর রব ওয়ার্সী, আবু শোয়েব এবেলসহ কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি মিশনের আদর্শ জলাঞ্জলী দিয়ে মিশনের সব অঙ্গ প্রতিষ্ঠান দখলে নিয়ে নিয়োগ বানিজ্য, ভুয়া জমি ক্রয়ের নামে এতিমখানার ফান্ড থেকে ৪০ লাখ টাকা আত্নসাত করেছেন। মিশনের জমিতে ভবন নির্মান করে ছয় বছর ভাড়া না দিয়ে আবু শোয়েব এবেল বহাল তবিয়তে ব্যবসা পরিচালনা করছে।
এসব বিয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট, জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এসবের কোনো প্রতিকার না করে উল্টো ওই চক্রের দ্বারা প্রভাবিত হয়ে জেলা প্রশাসক গত ৬ নভেম্বর মিশনের কমিটি ভেঙে দিয়ে একটি এডহক কমিটি গঠন করে। বিষয়টি পূর্ণবিবেচনার জন্য মিশনের ২১ জন কর্মকর্তা জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেন। কিন্তু তিনি তা গ্রহণ না করায় বাধ্য হয়ে মিশনের কতৃপক্ষ মহামান্য হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করলে মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ এডহক কমিটি স্ট্রে করে রুল জারী করেন।
মিশনের বিরুদ্ধে আগে থেকে দায়ের হওয়া ছয়টি মামলার ভবিষ্যত অনিশ্চিত করে তাদের কথামত কিছু রাজনৈতিক নেতাদের কথায় প্রভাবিত হয়ে জেলা প্রশাসক এডহক কমিটি গঠন করলে তা মহামান্য হাইকোর্ট স্ট্রে করায় জেলা প্রশাসক সাধারণ মিশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলকে অফিসে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। শুধু তাই নয় জেলা প্রশাসক হাইকোর্টের আদেশ উপেক্ষা করে এডহক কমিটির কার্যক্রম পরিচালনা করছেন এবং ওইমহটির দ্বারা প্রভাবিত হয়ে মিশন কর্মকর্তাদের বিরুদ্ধে চরম অন্যায় ও বিদ্বেশমুলক বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছেন। যা মিশনকে চরম ক্ষতির মুখে ফেলছেন।
বক্তারা প্রকৃত ঘটনা তদন্ত করে অপরাধিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন। মানববন্ধনে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনসহ বিভিন্ন মিশনের দুইশতাধিক সদস্য ও খান বাহাদুর আহছানউল্লার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
আড়ংঘাটা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন
খবর বিজ্ঞপ্তি
নগরীর আড়ংঘাটা থানা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নিজস্ব কার্যালয় সিদ্ধার্থ শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আড়ংঘাটা থানা শাখার শ্রমিক কল্যাণী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাঃ শেখ শাহিনুল ইসলাম শাহীনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সম্মানিত সভাপতি মোঃ আজিজুল ইসলাম ফারাজী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরী কমিটির সদস্য মোঃ আশরাফ হোসেন, আড়ংঘাটা থানা আমির মাওঃ মনোয়ার হোসাইন, আঃ কাদের হাওলাদার, মোঃ কামাল হোসেন, মোঃ আউলিয়া শেখ, মোঃ আঃ রাজ্জাক, মোঃ হোসেন আহমদ, মোঃ ইউনুস আলী, মোঃ মোন্ডাজ শেখ, সাংবাদিক মোঃ মাহফুজুল আলম সুমন, মো: শামীম, মোঃ রাজু প্রমুখ।
রূপসায় পৃথক ৩টি মাদক মামলায় গ্রেপ্তার ৫
রূপসা প্রতিনিধি
রূপসা থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫ মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেছে। এ ব্যাপারে রূপসা থানায় পৃথক তিনটি মাদক মামলা হয়েছে।
পুলিশ জানায়, রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমানের নির্দেশে বিভিন্ন ক্যাম্পের পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৫ মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেছে। থানায় দায়ের কৃত মামলার এজাহার সূত্রে প্রকাশ, গতকাল রাতে পূর্ব রূপসার বাস স্ট্যান্ড ফাড়ির ইনচার্জ নকিব ইকবাল, এ এস আই আমিনুল ইসলাম ও ওয়াহিদুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স পূর্ব রূপসা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এস এম রাফিন( ১৯) পিতা এস এম কামরুল হাসান, সাং রায়ের মহল খালিশপুর খুলনা কে ১বোতল কেরু ,১ এক বোতল হুইস্কি সহ গ্রেপ্তার করেছে ।
অপরদিকে আইচগাতি ক্যাম্পে ইনচার্জ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স শাহাদাত শেখ (২৪) কে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে।
একই রাতে শ্রীফলতলা পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই কাজী হাসান নেতৃত্বে পুলিশের একটি দল ফাঁড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে রাহাত হালদার( ৪৫), সোহেল শেখ (৪০) ও হানিফ শিকদার কে ২৬ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে এ ব্যাপারে রূপসা থানায় পৃথক তিনটি মাদক মামলা হয়েছে
ডুমুরিয়ায় রংপুর ইউনিয়নে কৃষকদলের সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জাতীয়তাবাদী কৃষকদল রংপুর ইউনিয়ন শাখার আয়োজনে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আমভিটা বাজার চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কৃষকদল নেতা জি এম মুস্তাফিজুর রহমান।
সমবেশে প্রধান অতিথির বক্তব্যদেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। সমাবেশের উদ্বোধক ছিলেন উপজেলা কৃষক দলের আহবায়ক মাষ্টার আইয়ুব আহমেদ।
প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সভাপতি মোল্যা কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর কৃষক দলের সভাপতি আক্তারুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন ও যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান। আব্দুল গণি গাজীর সঞ্চালনায় বক্তব্য দেন মোল্যা মাহবুবুর রহমান, মশিউর লিটন, মোঃ আলমগীর হোসেন, কৃষক নেতা গোলাম মাসুদ মৃধা, দেবাশীষ মন্ডল, মাষ্টার আমিরুল ইসলাম হালদার,মোল্লা ইকরামুল হোসেন, জিএম গোলাম সরোয়ার,সেচ্ছাসেবক দলের আহবায়ক আবু সাঈদ,গাজী শাহেদুজ্জামান বাবু,খোকন তালুকদার, সন্দীব চ্যাটার্জি,নিলয় মন্ডল,হুমায়ুন কবির, আঃ খালেক,কায়েস জাহাঙ্গীর, সাইফুল ইসলাম, ইনামুল মল্লিক, সোহরাব হোসেন,আতাউর রহমান প্রমুখ।
আশাশুনি উপজেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলা ফুটবল রেফারী এমোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা ফুটবল রেফারী প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোঃ আনিছুর রহমান। শনিবার সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফুটবল রেফারী প্রাক্তন শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ফিফা রেফারী ও জাতীয় পুরস্কার প্রাপ্ত রেফারী তৈয়ব হাসান বাবু, জাতীয় রেফারী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সিনিঃ সহ সভাপতি রফিকুল ইসলাম খান, রেফারী আনিছুর রহমান, রেফারী ইয়ামিন হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে আশাশুনি উপজেলা ফুটবল রেফারী প্রতিনিধি নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হয়।তৈয়ব হাসান বাবু ও রফিকুল ইসলাম খান নির্বাচন পরিচালনা করেন। গোপন ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থী মোঃ আনিছুর রহমান ১৯ ভোট পেয়ে উপজেলা ফুটবল রেফারী প্রতিনিধি নির্বাচিত হন। এনিয়ে একাধিকবার তিনি প্রতিনিধি নির্বাচিত হলেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী রাহুল সরকার ৫ ও মো: ইয়ামিন হোসেন ৩ ভোট পান। তিন বছরের জন্য আনিছুর রহমান পুনরায় প্রতিনিধি নির্বাচিত হলেন।
কয়রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ৩
কয়রা প্রতিনিধি
কয়রায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩ জন গুরুত্বর জখম হয়েছে। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে সেখান থেকে দায়িত্বরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার মহারাজপুর ইউনিয়নের সুতিবাজারে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সুতিবাজারের চা ব্যবসায়ী বাবলু মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যায়। নামাজ শেষে দোকানে ফিরে আসার পথে আগে থেকে ওতপেতে থাকা মঠবাড়ী গ্রামের কালাম গাজী ও তার পুত্র আবু ইছা বাবলুর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাবলুকে ছুরিকাঘাতে জখম করে। শুধু তাকে নয় একই সময় কাঁকড়া ব্যবসায়ী উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ- সভাপতি ইব্রাহিম হোসেন ও স্থানীয় আঃ গফফারকে এলোপাতাড়ি ছুরি দিয়ে জখম করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এদের অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
মহারাজপুর ইউনিয়নের ইউপি সদস্য আবু সাঈদ মোল্যা বলেন, পুর্বের শত্রুতার জের ধরে তাদের উপর এ হামলা করা হয়েছে ।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, বিষয়টি জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হিরনময় ঢালী বলেন, তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ঝিনাইদহ মোবারকগঞ্জ চিনিকলের নির্বাচন
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৮বছর পর ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত দক্ষিণবঙ্গের ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে চিনিকল এলাকায় ছিল উৎসবের আমেজ। প্রচারনায় পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে চিনিকলটির চারপাশ। রবিবার সকাল ৮টা হতে ভোট গ্রহন শুরু হবে। চলবে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত।
জানাগেছে, গত ২৫ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর ৩০ ডিসেম্বর মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ স্থগিত আদেশ দেওয়া হয়েছিল। পরে গত ১ জানুয়ারি মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস (মহাব্যবস্থাপক অর্থ) স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিত আদেশ প্রত্যাহার ও পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ি ৫ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে ঘোষনা দেন।
এই নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ পদের বিপরীতে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ-সাধারণ পদে ২ পদের বিপরীতে ৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ৩ জন ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১২ জন সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৯ জন প্রার্থী।
কয়েকজন প্রার্থী জানান, দীর্ঘদিন পর মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিগত সরকারের আমলে সাধারণ শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। জোরপূর্বক কমিটি গঠন করা হয়েছে। এবার দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে শ্রমিকরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামাল উদ্দিন জানান, নির্বাচনে প্রার্থীতা যাচাই-বাছাই শেষ হয় ২৯ ডিসেম্বর। প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয় ৩০ ডিসেম্বর। দ্বি-বার্ষিক এ সাধারণ নির্বাচনে ২৩ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৯ জন প্রার্থী। তিনি আরও জানান, মোট ৫৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে নারী ভোটার রয়েছেন ১০ জন।
এদিকে দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে মিলের হাউজ ও বিদ্যুৎ বিভাগে সদস্য পদে রিয়াজ উদ্দিন ও ওয়ার্কসপ ও বয়লিং হাউজের সদস্য পদে ফারুক হোসেন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস বলেন, ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে বলে আশা করছেন। এ কারনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন ।
ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড়
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামের মাঠে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা দেখতে নানা বয়সী মানুষ ভিড় করে। জেলার গান্না ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এ আয়োজন করা হয়। ১৩ বছর ধরে নতুন বছরের শুরুতে হয়ে আসছে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাটি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনব্যাপী এ প্রতিযোগিতা দেখতে মাঠে জড়ো হন অন্তত ৩০ হাজার মানুষ। আমন মৌসুমের ধান কাটার পর ফাঁকা মাঠে পুরো গ্রাম পরিণত হয় আত্মীয়-স্বজনদের মিলনমেলায়। আয়োজনে ছিল হার-জিত, ছিল পুরস্কার বিতরণ। এই প্রতিযোগিতা ঘিরে বসে আনন্দ মেলাও। দেশের বেশ কয়েকটি জেলা থেকে আসা কমপক্ষে ২০টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সরেজমিনে গেলে দেখা যায়, সকাল থেকে ফাঁকা মাঠের হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে হাজার হাজার মানুষ প্রতিযোগিতা দেখার জন্য বিস্তর এ মাঠটিতে ভীড় জমিয়েছে। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে এ এলাকার গ্রামগুলোতে চলছে উৎসবের আমেজ। নারী, পুরুষ, শিশু সব বয়সী মানুষ উৎসাহ নিয়ে মাঠে উপস্থিত হয়েছেন। কমতি ছিল না দূর-দূরান্তের মানুষের উপস্থিতিও।
এদিকে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা উপলক্ষে বিভিন্ন অস্থায়ী দোকান বসেছে। শিশুদের জন্য বিভিন্ন খেলনার দোকানসহ নাগরদোলাও চোখে পরেছে। এছাড়াও বিভিন্ন খাবারের দোকানগুলোতে নানা বয়সী মানুষের ভীর দেখা গেছে।
এ সময় শরিফুল ইসলাম নামে এক দর্শক জানান, তিনি তার ছোট ছেলেকে নিয়ে প্রতিযোগিতা দেখতে এসেছেন। এর আগেও বিভিন্ন মাঠে এ প্রতিযোগিতা দেখেছেন তিনি। কিন্তু সন্তানকে দেখানোর জন্য তিনি এই প্রথম বারের মত এসেছেন।
রত্না খাতুন নামে এক নারী বলেন, “প্রতিবছরই পরিবারের সদস্যদের নিয়ে গরুর গাড়ির এ দৌড় প্রতিযোগিতা দেখতে আসি। এবারো মা-ভাই-বোনকে সাথে নিয়ে এসেছি। ঈদের মতো আনন্দ হয়।”
আয়োজকরা জানান, ঝিনাইদহ, যশোর, মাগুরা ও নড়াইল থকে বাছাই করা মোট ২০টি গরুর গাড়ি এ প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রথম হয় ঝিনাইদহের মহেশপুরের কোরবান আলির গরুর গাড়ি, পুরষ্কার হিসেবে তার দলকে দেওয়া হয় একটি গরু।
দ্বিতীয় হয় নড়াইলের নরু মিয়ার গাড়ি, তাকে পুরষ্কার দেওয়া হয় একটি ছাগল, যৌথভাবে তৃতীয় হয় যশোরের বাঘারপাড়া ওলিদ হোসেনের গাড়ি। তাকে একটি বাইসাইকেল ও চুয়াডাঙ্গার জীবন নগরের শহিদুল ইসলামকে একটি ছাগল পুরষ্কার হিসেবে দেওয়া হয়।
আয়োজক কমিটির অন্যতম সদস্য গোলাম সরোয়ার বলেন, “এখন অধিকাংশ জমি ত্রি-ফসলিতে পরিণত হওয়ায় মাঠ ফাঁকা পাওয়া যায় না। সেই কারনে এ প্রতিযোগিতা এখন তেমন একটা দেখা যায় না। গ্রামের মানুষের বিনোদন দিতে এই আয়োজন করা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আগামীতে ২ দিন ধরে এ প্রতিযোগীতার আয়োজন করা হবে।”
আয়োজকদের আরেকজন বলেন, “গ্রামের মানুষকে আনন্দ দেওয়া, আর ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন।”
দোকানঘরে পড়ে ছিল কিশোরের মরদেহ
যশোর অফিস
যশোরের অভয়নগরে একটি দোকানঘরের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন ইকবাল হোসেনের নির্মাণাধীন মার্কেটের একটি দোকানঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নওয়াপাড়া রেলস্টেশন এলাকার সবুজ হোসেন বলেন, সকালে একটি আন্তঃনগর ট্রেন থেকে ছেলেটি নওয়াপাড়া স্টেশনে নামে। বাড়ির কথা জানতে চাইলে রংপুর থেকে এসেছে জানিয়ে ইকবাল হোসেনের মার্কেটের দিকে চলে যায়। দুপুরে শুনি ছেলেটি মারা গেছে। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এলাকাবাসী জানান, মরদেহের পাশে কম্বল, কালো জ্যাকেট ও মাথায় দেওয়া একটি শীতের টুপি পড়ে ছিল। ১০-১২ বছর বয়সী ওই কিশোরের মৃত্যুর ঘটনা তাদের কাছে রহস্যজনক।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত কিশোরের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
কুয়েটে ‘রাইটিং এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘রাইটিং এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নূর কুতুবুল আলম। কর্মশালায় একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) এবং সাব-প্রজেক্ট প্রপোজাল (এসপিপি) বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ৯ জনের পদত্যাগ
সাতক্ষীরা প্রতিনিধি
ছাত্র জনতার জুলাই বিপ্লবের প্রথম সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বাদ দিয়ে আন্দোলনে যাদের কোনো ভুমিকা ছিলনা তাদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করার অভিযোগ উঠছে।
এ কমিটি বাতিলের দাবিতে শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ এ অভিযোগ করেন। এসময় নতুন কমিটি থেকে ৯ জন শিক্ষার্থী পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বখতিয়ার হোসেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রথম থেকেই দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট হাসিনার বোমা-বন্দুকের সামনে বুক পেতে দিতে দ্বিধাবোধ করেনি। বর্তমানে সাতক্ষীরা জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের যে কমিটি দেওয়া হয়েছে সেটি একটি বিত্তিহীন বিল্ডিং মাত্র। স্বজন প্রীতির মাধ্যমে প্রকৃত ত্যাগীদের অবমূল্যায়ন করে পকেট কমিটি করা হয়েছে।
যারা সামনের সারিতে থেকে এই আন্দলনে নেতৃত্ব দিয়েছিল তাদের অধিকাংশকে বাদ দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে। তাই আমরা এই পকেট কমিটিকে প্রতাখ্যাান করছি। এসময় তিনি আরও বলেন, এই সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে নতুন এই কমিটি থেকে পদত্যাগ করেন অন্যতম যুগ্ম-আহবায়ক মোঃ ইখতিয়ার উদ্দিন, সায়েম রহমান সিয়াম, সদস্য এ.এইচ রিফাত, মুশফিকুর রহমান, মেহেদী হাসানসহ ৯জন।
পরবর্তীতে অন্যরাও পদত্যাগ করবেন বলে জানানো হয়। তিনি এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষন করে বলেন, সাতক্ষীরা জেলার এই কমিটি বাতিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের সবাইকে নিয়ে একটি নিরপেক্ষ কমিটির করার জোর দাবী জানান।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার প্রধান সমন্বয়ক মোঃ ইমরান হোসেন বলেন, সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন এবং যোগ্য ব্যক্তিদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি। দলছুট, অনুপ্রবেশকারী, বহিরাগত ও আন্দোলনে যাদের কোনো ভুমিকা ছিলনা তাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির প্রতি সম্মান রেখে আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা ঢাকায় বসে কমিটি করেছেন, আপনাদের উচিত ছিল সাতক্ষীরায় যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তারাসহ সবার সাথে কথা বলে সবার সাথে সমন্বয় করে একটি বৈষম্যহীন কমিটি করা। আমরা চাইবো নতুন করে সবার সাথে আলোচনা করে সংযোজন বিয়োজন করে এই কমিটির সংস্কার করা হোক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মুশফিকুর রহমান বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার যে কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটিতে ত্যাগী এবং যোগ্য অনেককে রাখা হয়নি বরং বৈষম্যবিরোধী কমিটিতে বৈষম্য করা হয়েছে। সাতক্ষীরায় যারা এই আন্দোলনের সূত্রপাত করেছিলো তাদেরকে বাদ রেখে এই কমিটি দেওয়া হয়েছে।
তাই এই কমিটি বাতিল করে সাতক্ষীরার আন্দোলনের সকল স্টেকহোল্ডারদের সাথে কথা বলে পুনরায় যাচাই-বাছাই করে নতুন করে কমিটি ঘোষণা করুন।
এসময় আরো বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এএইচ রিফাত, সায়েম রহমান সিয়াম, মাসকুরা পারভীন মৌস প্রমুখ।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ইখতিয়ার উদ্দিন, মোল্লা মোহাম্মদ সাহাজুদ্দিন, মোঃ তানজিদুর রহমান, সাকিব হাসান, রাকিব হাসান, মোমিনুর রহমান, তুহিন হোসেন রিয়াদ, মিজান রহমান, আনারুল ইসলাম সান, সামিউজ্জামান শ্রাবণ, মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম খলিল, মেহেদী হাসান, তারিক ইসলামসহ অন্যান্যরা।
উল্লেখ্য: গত ২ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পত্রে সাতক্ষীরার জেলার একটি কমিটি দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাফাত হোসাইন ও সদস্যসচিব হিসেবে হয়েছেন সুহাইল মাহদীন। মুখ্য সংগঠক আল শাহরিয়ার এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মোহেনী পারভীনকে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, মুজাহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, সোহেলী তামান্না, মইনুল ইসলাম দীপু, আব্দুল্লাহ আল মামুনসহ আরও আটজন। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হোসেন, মো: রেজওয়ান আহমেদ, ওমর তাসনিম রাহাতসহ আরও সাতজন। সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন মো: হাসিবুল হাসান, আমিনুর রহমান রাতুল, শেখ ওমর ফারুকসহ মোট সাতজন। এছাড়াও ১২২ জন সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন।
ফ্যাসিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষে “পরামর্শ শীর্ষক” আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
ফ্যাসিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষে পরামর্শ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটি আয়োজিত শনিবার বেলা সাড়ে ১১ টায় রূপসার নৈহাটী ইউনিয়ন পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দৈনিক খুলনার বার্তা সম্পাদক মো.আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক নবাব। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, রূপসা উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা লাবিবুল ইসলাম, রূপসা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত আলী শেখ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর জেলা যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, নৈহাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইলিয়াস শেখ, রূপসা চিংড়ি বণিক সমিতির সভাপতি রুবেল মীর, রূপসা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি আ. কাদের। সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আসাদ, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, প্রচার ও দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম, রূপসা উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাবেক ইউপি সদস্য ওহিদুল ইসলাম, বসির হায়দার পল্টু, ইউনিয়ন জামাতের সেক্রেটারী মো. আজিম উদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার আ. সালাম, এনজিও প্রতিনিধি মো. বেল্লাল হোসেন, ইসলামী ছাত্র শিবিরের রূপসা পূর্ব শাখার সাহিত্য ও দাওয়া সম্পাদক আমিনুল ইসলাম, অফিস ও বাইতুল মাল সম্পাদক আমজাদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কবিরুল ইসলাম সৌরভ, হেদায়েতুল্লাহ আল মামুন, মাহফুজ হোসেন, সাংবাদিক কল্যান সোসাইটির কোষাধ্যক্ষ আখতার খান, দপ্তর সম্পাদক মো. খবীরুদ্দীন, প্রচার সম্পাদক বিএম শহিদুল ইসলাম, সদস্য হামিদুল হক, সাংবাদিক শাহরিয়ার হোসেন মানিক, হাসানুজ্জামান মনি, তুরান মল্লিক, শহিদুল্লাহ আল আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হলেও তার দোষররা বিভিন্ন স্থানে ঘাপটি মেরে রয়েছে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যাতে তারা ষড়যন্ত্র করতে না পারে। যার কারণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
দেশ জনতা পার্টির আত্মপ্রকাশ
খবর বিজ্ঞপ্তি
সাম্য, ন্যায় বিচার, অহিংসা, মানবতা, উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে রেখে, দেশ ও জনগণের স্বার্থে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতি দল, দেশ জনতা পার্টি। নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্য মানবসেবা, কল্যান ও বাসযোগ্য রাষ্ট্র বিনির্মাণ। শনিবার রাজধানীর ৯৩ কাওরানবাজার ইডিবি ট্রেড সেন্টারের ১১তলায় এক মিলনায়তনে এই দলের ঘোষণা করেন, দলটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল কবির। এর আগে দলটির চেয়ারম্যান তার দলের ঘোষণা পত্র পাঠ করেন গণমাধ্যম কর্মীদের সামনে। এতে বলা হয়, স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক নামক রাষ্ট্রটি মূলত- ১৭৫৭, ১৯৪৭, ১৯৪৮, ৫২, ৫৪, ৬৬,৬৯,৭০-য়ে বৈপ্লবিক আন্দোলন ও কর্ম সূচির মধ্যে দিয়ে পরবর্তীতে ৭১ সালের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জন করে। এরপর ৯০, এর গণ আন্দোলন ২০০৬ এর আন্দোলন এবং ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুথান, পরবর্তীতে বর্তমান অবস্থায় উপনীত আমাদের এই বাংলাদেশ। দেশকে একটি সুখী সমৃদ্ধ, উন্নত বৈষম্য মুক্ত ও দারিদ্রমুক্ত অসম্প্রদায়িক উদারগণতান্ত্রিক, মানবিক, বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের মানবিক মুক্তি ও কল্যাণ সাধনের জন্য দেশ গঠনের জন্য গত ২০১৬ সালের ১২ ডিসেম্বর ‘দেশ জনতা পার্টি’ নামক রাজনৈতিক দলের উদ্ভাবনের সূচনা হয়। ঢাকায় ২২/১ তোপখানা রোড, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনে। এই পার্টির বৈশিষ্ট সমূহ হচ্ছে- ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই পার্টি দুষ্টের দমন শিষ্টের পালনে বিশ্বাসী।
এই পার্টি কর্মসংস্থানপূর্ণ, বেকারত্বশূণ্য, দারিদ্রতা, কার্বণ নিঃসরণ, নির্মল জলবায়ু, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার ও শান্তিময় বাংলাদেশ গঠন করতে চায়। এই পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ গঠন করতে চায়। নিরাপদ বাসযোগ্য মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। স্বাধীনতা চেতনার আলোকে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়। বাংলাদেশের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধাশীল এবং মৌলিক মানবধিকার প্রতিষ্ঠায় সক্রিয় আছে এবং কর্মসংস্থান পূর্ণ মৌলিক মানবধিকার (খাদ্য, বস্ত্র, বাসস্থান শিক্ষা ও চিকিৎসা) সম্পর্কযোগের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গিকারবদ্ধ। দেশের নাগরিকের সাংবিধানিক অধিকার, মত প্রকাশের অধিকার, নাগরিক অধিকার, শিক্ষা-প্রশিক্ষণ, কর্মসংস্থানের অধিকার বাস্তবায়নে সক্রিয় থাকবে। ইউনিয়ন ভিত্তিক প্রসাশনিক কার্যক্রম ও সেবা উন্নয়ন ব্যবস্থা বাস্তবায়ন করিতে চায়। দেশের প্রচলিত আইন, রাষ্ট্রব্যবস্থা ও নির্বাচনী ক্ষমতায়নের উপর আস্থাশীল। বৈষম্যমুক্ত, শোষণমুক্ত, মানবাধিকার ও ন্যায়বিচারের আইনের শাসন বাক-স্বাধীনতা, সাম্য ও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ক্ষমতায়নের দ্বারা একটি সুষম গণতন্ত্রের মডেল উপহার দিতে চায়। অহিংস, নিরাপদ, বাসযোগ্য মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। এরপর দেশ জনতা পার্টির ১০৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান করা হয় মো. নূর হাকিমকে এবং ইদ্রিস আলী নান্টুকে সাধারণ সম্পাদক করা হয়।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতিকে ট্রফি তুলে দিলেন ইউএনও
কেশবপুর প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলার সাবেক সভাপতি কাজী আজহারুল ইসলাম মানিকের হাতে ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান।
খোজ নিয়ে জানা যায়, শুক্রবার (০৩ জানুয়ারি) সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন এর মাঠে মধুসূদন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মধুসূদন সমাজকল্যাণ সংঘকে হারিয়ে চিংড়া একাদশ চ্যাম্পিয়ন হয়।
মধুসূদন সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুভাষ কুমার নাথের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকরাম হোসেন খান, ১১নং হাসানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, মধু পল্লীর হাসানুজ্জামান, বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টোডিয়ান মো. যায়েদসহ স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। খেলাটির সার্বিক পরিচালনা করেন শাহজাহান হোসেন।
নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলার সাবেক সভাপতির হাতে ট্রফি তুলে দেওয়ার বিষয়ে ০২নং সাগরদাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকরাম হোসেন খান মুঠোফোনে বলেন, ইউএনও সাহেবের তত্ত্বাবধানে এই কাজ হয়েছে। প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ট্রাফি ইউএনও দিচ্ছিলেন। ওই ট্রফি আমার ধরার কথা না তবুও তিনি (ইউএনও) আমাকে দিয়ে ওই ট্রফি ধরাইছে।
সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকরাম হোসেন খান এই দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করে মুঠোফোনে ১১নং হাসানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলমগীর হোসেন বলেন, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম ভাইয়ের আগে থেকে খোজ খবর নেয়া উচিত ছিলো ।
কেশবপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মুঠোফোনে বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতির হাতে ট্রফি তুলে দেওয়া দুঃখজনক।
সাগরদাঁড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, খেলাটি বিএনপির লোকজন উদ্বোধন করেছেন এবং তারাই খেলাটি পুরস্কার বিতরণ করেন। আমি বা আমার দলের কেউ ছিল না। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়না।
এদিকে সাগরদাঁড়ি ওয়ার্ডের জামায়াতে ইসলামীর নেতা সোহরাব হোসেন ওই খেলায় উপস্থিত থাকার কথা শিকার করে বলেন, আমরা সেখানে উপস্থিত ছিলাম কিন্তু পুরস্কার বিতরণের সময় ছিলাম না।
এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির এক সদস্য নাম প্রকাশ না করা শর্তে মুঠো ফোনে বলেন, সে প্লেয়ার হিসেবে একটি টাই কিনেছিল এবং চ্যাম্পিয়ন হওয়ায় তাকে ট্রফি দেওয়া হয়েছে। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন বিএনপি’র সভাপতিসহ স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেশবপুরে নেতৃত্ব দানকারী শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোনে বলেন, এই ধরনের ছাত্রলীগ বা নিষিদ্ধ যে সংগঠন আছে। এদের সাথে ইউএনও স্যারের সম্পর্ক বা ইউএনও স্যারের কোন কর্মকাণ্ডের ফলে যদি কেশবপুরে আবার অরাজগতা অশান্তি সৃষ্টি হয়। তাহলে এর সম্পূর্ণ দায়ভার ইউএনও স্যারকে নেওয়া লাগবে।
এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মুঠোফোনে বলেন, চ্যাম্পিয়ন হওয়ায় তাকে ট্রফি তুলে দিয়েছি। সে কোন দলের সেটি আমার জানা নেই।
এ বিষয়ে যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের মুঠোফোনে বারবার মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দের হাত থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতির ট্রপি নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে সেটি ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এটিই এখন কেশবপুর জুরে টক অফ দ্য টাউন।
কুয়েটে দুই দিনব্যাপী ‘বিট ফেস্ট-২০২৫’
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী ‘বিটফেস্ট-২০২৫’ (৩ৎফ ঈঝঊ ঘধঃরড়হধষ ঋবংঃরাধষ)। ৩-৪ জানুয়ারী অনুষ্ঠিত এই ফেস্টে মোট ১০০ টিরও বেশী বিশ্ববিদ্যালয়ের ১২০০ এরও অধিক শিক্ষার্থী মোট ৮ টি ইভেন্টে অংশগ্রহণ করে। ওটচঈ (ওহঃবৎ টহরাবৎংরঃু চৎড়মৎধসসরহম ঈড়হঃবংঃ) ইভেন্টে প্রায় ৭৩ টি বিশ্ববিদ্যালয়ের ১৬০ টি টিম অংশগ্রহণ করে। ৩ জানুয়ারি সকাল ১০ টা থেকে শুরু হওয়া ঐধপশধঃযড়হ শেষ হয় পরবর্তী দিন ৪ জানুয়ারী সকাল ১০ টায়। প্রতিযোগীতাগুলোর মধ্যে অন্যতম আকর্ষন ছিলো ঝড়পপবৎ ইড়ঞ এবং খরহব ঋড়ষষড়বিৎ জড়নড়ঃ। প্রযুক্তি প্রেমীদের বিভিন্ন ইনোভেটিভ আইডিয়ার বহিঃপ্রকাশ ঘটে চৎড়লবপঃ ঝযড়পিধংরহম ও ওঞ ইঁংরহবংং ঈধংব ঈড়সঢ়বঃরঃরড়হ এর মতো ইভেন্টে। শুধু টেকনোলজিই নয়, প্রতিযোগীদের আনন্দ দিতে ছিলো এধসরহম ঈড়হঃবংঃ । এবারের ফেস্টিভালে ভিন্নধর্মী এক ইভেন্ট ছিলো উধঃধঃযড়হ। সব মিলিয়ে ৩০০০ এরও অধিক মানুষের পদচারনায় এক আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ক্যাম্পাস প্রাঙ্গনে। উল্লেখ্য, ৩ জানুয়ারি সকালে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ । অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. মোহাঃ রফিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. এম. এম. এ. হাসেম। ৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে মোট ৫ লাখ ৬৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়।
ভেড়ামারায় শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে, দর্জি সালামের (৪৫) বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দর্জি সালাম কে গণধোলাই দিয়ে ভেড়ামারা থানা পুলিশে সোপর্দ করেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামে ধর্ষণের এ ঘটনাটি ঘটেছে। ধর্ষক সালাম একই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার ৬ বছরের মেয়ে তার সমবয়সী খালাতো বোনের সাথে বাড়ির পাশের মাঠে ফুল কুঁড়াতে যায়। সেখানে সালাম দর্জি নামের একজনের টেইলার আছে। সে খেলনা পুতুল ও আমার মেয়ের জামা বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে তার রুমে নিয়ে যায়। তার সমস্ত জামা কাপড় খুলতে বলে মাপ নেওয়ার জন্য। কিছুক্ষণ পর আমার মেয়ে বাড়িতে এসে কাঁদতে থাকে। এরপর প্রসব করতে গিয়ে চিৎকার দিয়ে ওঠে। আমি তাকে জিজ্ঞাসা করলে সবকিছু সে খুলে বলে। সঙ্গে সঙ্গে আমার মেয়েকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা খারাপ দেখে ডাক্তাররা মেয়েকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে।
ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, আমার মেয়ে ৮ দিন আগে তার নানির বাড়িতে এসেছিল। আমার ছোট মেয়ের সাথে যে এই অন্যায় করেছে আমি সেই কুলাঙ্গারের ফাঁসি চাই। কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে এসে আমি ভেড়ামারা থানায় মামলা করব।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, ‘৬ বছরের একটি শিশুকে তার বাবা মা শনিবার সকাল সাড়ে ১১ টায় হাসপাতালে এনেছিল। তার শরীরে ধর্ষণের প্রাথমিক আলামত চিহ্নিত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেছি।’
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে আমরা সালাম নামের এক দর্জিকে গ্রেফতার করেছি। হাসপাতালের ডাক্তারের সাথে কথা বলে জানতে পেরেছি শিশুটির শরীরে ধর্ষণের প্রাথমিক আলামত আছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
‘একমাত্র শিক্ষার্থীরাই দেশের জন্য গুলির সামনে বুক পেতে দিতে’
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের দেড় দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে।যারা সৈর শাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীন হয়েছে।একমাত্র ছাত্ররাই দেশের জন্য গুলির সামনে বুক পেতে দিতে পারেন। একজন রাজনীতিবিদ গুলির সামনে দাঁড়াতে গেলে অনেক কিছু চিন্তা করে, তখন ওই রাজনীতিবিদ চিন্তা করে আমার পরিবার রয়েছে, আমার গৃহ সম্পত্তি রয়েছে, আমার সমাজে অবস্থান রয়েছে, আমি কি গুলি খেয়ে মরে যাব। পক্ষান্তরে এক ছাত্র দেশ ও নীতির জন্য গুলির মুখে বুক চিতিয়ে দেয়। কারণ তার ক্ষমতার প্রতি আকর্ষন নেই। সম্পদের প্রতি আকর্ষণ নেই।
শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এবিএম ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ন্যায় ও সততা ব্যতিরেকে পৃথিবীর কোন দেশ উপরে উঠতে পারে না।যারা অন্যায়-অপরাধ করার পরিকল্পনা করছেন এবং যারা অন্যায়কারী রয়েছেন, তাদের ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি শুধু ক্ষমতা ছাড়তে বাধ্য হননি, একমাত্র বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন।অফরাধীদের এভাবেই পালাতে হয়।
মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে মোড়েলগঞ্জ উপজেলা সদরের আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোরশেদ আসিফ হাসান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ট্রেজারার আবুল হাসনাত মোঃ শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম প্রমুখ।
অনুষ্ঠানে কেন্দ্রীয় তাতী দলের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, বিএনপি নেতা খান মতিয়ার রহমানসহ জেলা, উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, বৈষম্যহীন এই বাংলাদেশে কোন অন্যায় থাকবে না। এদেশে আর কেউ অন্যায় করতে পারবেনা। অন্যায় ও জুলুমকারীরা যত ক্ষমতাবান হোক না কেন, তাদের শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিতে হবে, ঠিক আছে না আজকে কোথায় তার রাজনৈতিক মৃত্যু হয়েছে।
কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালালেও, সামনে আমাদের বড় চ্যালেঞ্জ রয়েছে। সে চ্যালেঞ্জ হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এজন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
ড. এবিএম ওবায়দুল ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মনোনীত হওয়ায় মোরেলগঞ্জ বাসির ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ নাগরিক ও বিএনপির নেতাকর্মীরা আসতে থাকেন সমাবেশ স্থলে। বেলা ১১টার দিকে কানায় কানায় ভরে ওঠে সমাবেশ স্থল। নিজ এলাকার সন্তান একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ায় খুশি স্থানীয়রা।
ড. এবিএম ওবায়দুল ইসলামের জন্ম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে। গ্রামের স্কুল থেকে এসএসসি, পিসি কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। সবশেষ ফ্যাসিস্ট সরকার পতনের পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য হিসেবে যোগদান করেন।
লুটন-বৃটিশ বাংলাদেশী স্কুল পরিদর্শনে নৌ পরিবহন উপদেষ্টা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে লুটন-বৃটিশ বাংলাদেশী হেল্পিং হ্যান্ড হাইস্কুল পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (০৪ জানুয়ারি) সকালে তিনি সদর উপজেলার শ্রীঘাট এলাকায় ওই স্কুলে পৌছে স্কুল ভবন ও আশপাশ এলাকা ঘুরে দেখেন। এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। বিদ্যালয়ের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন।
এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পি রানী দাস উপস্থিত ছিলেন।
প্রত্যন্ত গ্রামের এই শিক্ষা প্রতিষ্ঠানটি উপদেষ্টা সাখাওয়াত হোসেন পরিদর্শন করায় খুশি স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
২০০৯ সালে যুক্তরাজ্যের লুটন প্রদেশের একটি সংস্থার অর্থায়নে শ্রীঘাট এলাকায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টিতে বর্তমানে সাত জন শিক্ষক, চারজন কর্মচারী ও ১২০ জনের মত শিক্ষার্থী রয়েছেন।
নগর বিএনপির নির্বাহী কমিটির সভা আজ
খবর বিজ্ঞপ্তি
মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভা আজ ৫ জানুয়ারি রবিবার বিকাল ৩টায়, ওয়েস্টান-ইন হোটেলের হলরুমে অনুষ্ঠিত হবে। বিএনপি মিডিয়া সেল প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ, থানা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দকে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বিএনপির প্রতিটি নেতাকর্মী যেন নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) বিকালে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দের উদ্যেগে খালিশপুর আরাবিয়া জামিয়া উলুম মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহীনের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্তাসির আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আবুল কালাম জিয়া, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ হোসেন, সাধারন সম্পাদক খোদাবক্স কোরাইশি কাল্লু, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক হেলাল ফরাজি, মোতালেব শেখ, ইয়াসির শেখ, আল আমিন, এস এম সাইফুর রহমান, মাসুম পারভেজ পলাশ, আইয়ুব সিদ্দিকী মিলন, রফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা এস আরিফুর রহমান শিমুল, আব্দুল হাই কালু, রফিকুল ইসলাম,মশিউর রহমান খোকন, মুজিবর রহমান, জাহিদুর রহমান রিপন, মহিলা দল নেত্রী আনজিরা খাতুন, আফরোজা জামান, পারুল আক্তার প্রমুখ।
সার্চ মানবাধিকার সোসাইটি খুলনা বিভাগীয় কমিটি গঠন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খুলনা বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে এক জরুরি আলোচনা সভা গতকাল শনিবার বিকাল ৪ টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সার্চ মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান খান রেজাউল ইসলাম। বক্তৃতা করেন মোঃ লিমন মোল্লা,এম,আর,জয়, মোঃ মফিজুর রহমান, রিয়াজুল ইসলাম, শারমীন, সোহাগ মোল্লা, মোঃ শাহজালাল জুয়েল, পারভীন আক্তার দোলা,স্বপন, শেখ রবিউল ইসলাম, মোঃ আসাদুল, মোঃ আমিন হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সকলের কন্ঠ ভোটে সভাপতি এ এইচ এম শাহীন, সিনিয়র সহ-সভাপতি শেখ ইফতেখায়রুল আলম বাপ্পী ও মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ শহিদুল হক ও এ্যাড: আফরোজা রোজী, সাধারণ সম্পাদক এইছ ,এম, ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম জসিম কে করে ৫১ সদস্য বিশিষ্ট সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়।
২০২৫ সেশনে ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সেটআপ সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রাকিব হাসান।
শনিবার দুপুর ২ টায় নগরের আল-ফারুক সোসাইটিতে ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আরাফাত হোসেন মিলনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আরাফাত হোসেন মিলন শাখা সেক্রেটারি হিসেবে রাকিব হাসানকে মনোনীত ও নাম ঘোষণা দেন।
‘রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যর এক অনবদ্য উজ্জল নক্ষত্র’
রূপসা প্রতিনিধি
খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যর এক অনবদ্য উজ্জল নক্ষত্র। তার সৃষ্টিতে রচিত হয়েছে ছোট গল্প, কবিতা, গান, নাটক, উপন্যাস সহ অসংখ্য কাব্যগ্রন্থ। প্রত্যকটি কাব্যগ্রন্থে মানুষের জীবনের কথা তিনি তুলে ধরেছেন। তার সাহিত্য কর্ম বাদ দিলে বাংলা সাহিত্য অচল একারনেই তিনি বিশ্বকবি হিসাবে খ্যাতি অর্জন করেছেন। তিনি বলেন রবীন্দ্রনাথ কে জানে না এবং তার সাহিত্য কর্ম চর্চা করে না এমন কোনো দেশ নাই। যার জন্যই তিনি নোভেল পুরষ্কারে ভূষিত হয়েছিলেন। তিনি ছোটবেলা থেকে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত মানুষ ও দেশকে নিয়ে ভেবেছেন এবং লিখেছেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার শনিবার বিকালে আকষ্মিক রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের রবি ঠাকুরের পিতৃ পুরুষের আদিনিবাস পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি এসময় রবি ঠাকুরের পিতৃপুরুষের বংশধরদের খোঁজ খবর নেন এবং সংগ্রহশালা উন্নয়নে সরকারি আর্থিক সহায়তার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী,খুলনা নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক কানাই লাল সরকার,অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সহধর্মিণী কানন মজমুদার,ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু,রবি ঠাকুরের বংশধর গোপাল কুশারী,রূপসা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,ইউপি সদস্য শফিকুল ইসলাম,সাংবাদিক চিত্ত রঞ্জন সেন প্রমুখ।
এরপর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফকিরহাট উপজেলার এতিহ্যবাহী মানসা কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল,সাধারন সম্পাদক বাবলু কুমার আঁশ,সাংবাদিক মান্না দে প্রমূখ।
বিএনপি নেতার বাড়িতে মিলল অস্ত্র ও বোমা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার এক বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া সেনা ক্যাম্প থেকে সংবাদিকদের এতথ্য জানানো হয়েছে। মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সেনা ক্যাম্প থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর এ বুলবুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়। অভিযানের সময় বুলবুল বাড়িতে ছিলেন না। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও বোমা রাতেই মিরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মোংলা বন্দরে আয় বেড়েছে
মোংলা প্রতিনিধি
মোংলা বন্দরের আয় বেড়েছে। বিগত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে প্রায় ১৭ কোটি টাকা বেশি আয় হয়েছে। অধিক সংখ্যক জাহাজের আগমন, কনটেইনার ও পণ্য হ্যান্ডলিং এবং রিকন্ডিশন্ড গাড়ি আমদানিসহ সব সূচকের কারণেই এমন ঊর্ধ্বগতি বলছেন সংশ্লিষ্টরা।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০২৩-২৪ অর্থবছরে বন্দরে ৮৪৬টি জাহাজ এসেছে। ২০২২-২৩ অর্থবছরে এসেছিল ৮২৭টি। ২০২২-২০২৩ অর্থবছরে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি হয়েছিল ১৩ হাজার ৫৭৬টি; ২০২৩-২৪ অর্থবছরে এসেছে ১৫ হাজার ৩৪০টি। গত ১০ বছরে এ বন্দর দিয়ে আমদানি হয় এক লাখ ৪৯ হাজার ১৫৩টি গাড়ি। ২০২৩-২৪ অর্থবছরে ১০৮.৬৮ লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং হয়েছে। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরে ৯৯.০৫ লাখ টন পণ্য হ্যান্ডলিং হয়। ২০২৩-২৪ অর্থবছরে মোংলা বন্দরে মোট ৩১ হাজার ৪৪টি ইইউজ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ২৬ হাজার ৫৮৩টি ইইউজ কনটেইনার।
আমদানি-রপ্তানির মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে মোট ৩১৯ কোটি টাকা রাজস্ব আদায় করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৩০২ কোটি টাকা। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আয় বেড়েছে ২৮.৫৫ শতাংশ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, ২০২৩-২৪ অর্থবছরে বন্দরে জাহাজ আগমন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। শুধু জাহাজ আগমন নয়, সব সূচকেই ঊর্ধ্বগতি অবস্থানে রয়েছে মোংলা বন্দর। বর্তমানে বন্দরে সক্ষমতা বাড়াতে এলসি প্রকল্পের আওতায় অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কিছু প্রকল্পের কাজ এরইমধ্যে শেষ হয়েছে।
উপপরিচালক মো. মাকরুজ্জামান বলেন, পদ্মা সেতুর কারণে রাজধানীর সবচেয়ে কাছের বন্দর হওয়ায় মোংলা ব্যবহার করে পোশাকশিল্পের বিভিন্ন পণ্য যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। মোংলা বন্দরের সঙ্গে রেল সংযোগ স্থাপন করায় পণ্য আমদানি-রপ্তানিতে নবদিগন্তের সূচনা হয়েছে। মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদ হওয়ায় দেশি-বিদেশি ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে আরও আগ্রহী হয়ে উঠেছেন।
খুবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত
স্টাফ রিপোর্টার
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে মহানগর এবং জেলাভিত্তিক কমিটির প্রক্রিয়া চলমান। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ‘শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধি নেই’ এ সংক্রান্ত বিবৃতি জারির পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ‘টিডাব্লিউও জিরো’ ব্যাচের ফেসবুক পেজে বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন একটি রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা করা হলো।
এদিকে ২১ ব্যাচের ফেসবুক পেজ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত একটি নোট প্যাডে বলা হয়, কোটা আন্দোলন শুরুর সময় থেকে বন্যা পরবর্তী সময়ে দেশের প্রয়োজনে সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধিসহ অনেকে নিয়োজিত ছিলেন যা প্রশংসার দাবিদার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ভাবমূর্তি রক্ষার্থে এবং বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো অরাজনৈতিক ক্যাম্পাসে সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধির কোনো প্রয়োজনীয়তা না থাকায় সাধারণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে উপনীত হন যে, ব্যক্তিকেন্দ্রিক কোনো পরিচয় এই ক্যাম্পাসে ছিল না, থাকবেও না। খুলনা বিশ্ববিদ্যালয়ই আমাদের একমাত্র পরিচয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা বলেন, আন্দোলনের পর শহর জুড়ে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা কমানোর জন্য ১০ জন প্রতিনিধি নির্বাচন করা হয়েছিল। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর এবং জেলাভিত্তিক কমিটির প্রক্রিয়া চলমান থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত করা হয়েছে।
আওয়ামী লীগ জাতির সঙ্গে বেইমানি করেছে: জামায়াত আমির
কুষ্টিয়া প্রতিনিধি
আওয়ামী সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটা পদ্মা সেতু তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, তা দিয়ে কমপক্ষে চারটা পদ্মা সেতু তৈরি করা যেতো। তাহলে বাকি তিনটা গেলো কোথায়? হিসাব একেবারেই পরিষ্কার। দেশের টাকা দিয়ে যারা বিদেশে ‘বেগমপাড়া’ গঠন করেছেন, তারাই এই টাকা চুরি করেছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ জাতির সঙ্গে বেইমানি করেছে।
শনিবার (৪ জানুয়ারি) কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারি সুজা উদ্দিন জোয়াদ্দরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, ড. আলমগীর বিশ্বাস, মাওলানা আবদুল মতিন, ঝিনাইদহ জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বক্কর, পাবনা জেলা আমির আবু তালেব মণ্ডল, মেহেরপুর জেলা আমির তাজউদ্দিন খান, মাগুরা জেলা আমির এবিএম বাকের, চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমীন, রাজবাড়ী জেলা আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইন ও কুষ্টিয়া সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্র নাথ।
চুয়াডাঙ্গায় স্টপেজের দাবিতে ট্রেন আটকে মানববন্ধন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনে স্টপেজের দাবিতে বেনাপোল এক্সপ্রেস আটকে অবরোধ করেছে স্থানীয়রা। শনিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রেলস্টেশনে প্রায় দুই ঘণ্টা চলে এ কর্মসূচি।
এ সময় আন্দোলনকারীরা ব্যানার ফেস্টুন নিয়ে দুইপাশের প্লাটফর্ম ও রেললাইনের ওপরে অবস্থান করেন। পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ট্রেনটি ফের ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
কর্মসূচিতে আলমডাঙ্গা উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা নাগরিক কমিটির আহ্বায়ক সামসুল হক টুকু, সদস্যসচিব হাবিবুল করিম চঞ্চল, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন।
চুলায় পড়ে শিশুর মৃত্যু
যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে ধান সিদ্ধ করার চুলার আগুনে দগ্ধ হয়ে রাজন নামে সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঝাঁপা ইউনিয়নের দোদাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। মারা যাওয়া রাজন একই গ্রামের মিলন হোসেনের ছেলে।
রাজনের মা পারভীন জানান, বাড়ির উঠানে বড় বড় চুলায় তারা ধান সিদ্ধ করছিলেন। কিছু দূরে রাজন খেলা করছিল। এসময় একটি চুলার মধ্যে পড়ে আগুনে দগ্ধ হয় রাজন। পরে পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর ১টার দিকে সে মারা যায়।
যশোর কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার নিলুফার ইয়াসিন বলেন, রাজনের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট
যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় পুলিশ পরিচয়ে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে যায় ডাকাতদল।
শনিবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামের দুই ভাই পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।
এরমধ্যে বিশ্বনাথ দেবনাথের ঘর থেকে নগদ ৯০ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, একটি আইফোন ও একটি বাটন ফোন নিয়ে যায়। আর পশুপতি দেবনাথের ঘর থেকে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।
বাড়ির মালিকরা জানান, শনিবার ভোরে ছয়টি মোটরসাইকেলে করে ১২-১৪ জন লোক তাদের বাড়ি আসে। ওই লোকদের কয়েকজনের গায়ে ডিবি পুলিশের পোশাকের মতো ছিল। অন্যদের গায়ে পুলিশের নেভিব্লু জ্যাকেট ছিল। সবার পরনে ছিল সাধারণ প্যান্ট। একজনের কাছে একটি পিস্তল এবং ওয়্যারলেস ছিল।
তারা প্রথমে বিশ্বনাথ দেবনাথের ঘরের সামনে এসে ডাকতে থাকে। এসময় তারা বলে, চট্টগ্রাম থেকে কিছু লোক অবৈধ অস্ত্র নিয়ে বাড়িতে রয়েছে। তারা থানা থেকে তল্লাশি করতে এসেছে। দরজা খুলে দিলে ঘর তল্লাশি করে চলে যাবে। না খুললে দরজা ভেঙ্গে ঢুকবে।
একপর্যায়ে দরজা খুলে দিলে তারা ঘরের মধ্যে প্রবেশ করে এবং পুলিশি কায়দায় বিভিন্ন কক্ষ তল্লাশি করতে থাকে। এসময় তাদের কয়েকজন পশুপতি দেবনাথের ঘরে প্রবেশ করে।
একপর্যায়ে তারা পশুপতি দেবনাথের ছেলে ব্রজেশ্বর দেবনাথকে প্লাস্টিকের লক দিয়ে দুই হাত আটকে দেয়। বাড়িতে থাকা বিশ্বনাথ দেবনাথের স্ত্রী ও মেয়েকে অন্য একটা কক্ষে নিয়ে বসিয়ে রাখে। তাদের থেকে আলমারির চাবি নিয়ে নেয়। এরপর দুটি বাড়ির সব কক্ষের আসবাবপত্র ওলটপালট করতে থাকে। প্রায় ৪৫ মিনিট ধরে চলে তাণ্ডব। এভাবে ডাকাতি শেষে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
দেবপ্রসাদ দেবনাথ বলেন, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা থানায় অভিযোগ করেছি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি সংক্রান্ত জটিলতা ও অনিয়ম নিরসনে মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
স্কুল-কলেজ- বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি সংক্রান্ত জটিলতা এবং অনিয়ম নিরসনে কর্মসূচি গ্রহণের লক্ষে এক নাগরিক মতবিনিময়সভা গতকাল শনিবার সন্ধ্যায় খুলনা নাগরিক সমাজের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ আ ফ ম মহসীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন নাগরিক নেতা অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন নারী নেত্রী সিলভী হারুন, নাগরিক নেতা মুনীর চৌধুরী সোহেল, বাহ্লুল আলম, শেখ মোঃ নাসির উদ্দিন, সরদার আবু তাহের, আব্দুস সালাম শিমুল, কিউ, এস ইসলাম মুক্ত, খ ম শাহীন হোসেন, অ্যাডঃ রামপদ পোদ্দার, অ্যাডঃ কার্ত্তিক চন্দ্র রায়, কবি নুরুন নাহার হীারা, প্রধান শিক্ষক সাঈদা পারভীন, অ্যাডঃ মেহেদী হাসান, অ্যাডঃ মোঃ মিজানুর রহমান, অ্যাডঃ আ ফ ম মুক্তারুজ্জামান মুক্তা প্রমুখ।
নাগরিক মতবিনিময় সভায় শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়ার জটিলতা এবং বিভিন্ন অনিয়ম নিরসনে কতিপয় কর্মসূচি গৃহীত হয়।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের জেলা কমিটি পুনর্গঠন
২৫ জানুয়ারি বিভাগীয় কনভেনশন
খবর বিজ্ঞপ্তি
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) খুলনা জেলা কমিটির বৈঠক থেকে জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে টিইউসি খুলনা জেলা কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ এবং জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগর কমিটির আহ্বায়ক মোঃ মজিবর রহমানকে আগামী ৬ মাসের জন্য স্কপ খুলনা জেলা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়।
বৈঠকের শুরুতে স্কপের কেন্দ্রীয় নেতা, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব এবং টিইউসি কেন্দ্রীয় সভাপতি শহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণাসহ সকল সেক্টরের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে বৈঠকে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ না করে এবং তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না করে কোনভাবেই বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণ সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত শ্রম অধিকার সংস্কার কমিশনও এই বিবেচনা মাথায় রেখে দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সকল সেক্টরের শ্রমিকদের ন্যায্য মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শোভন কর্ম পরিবেশ, ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, নারী ও পুরুষের সমকাজে সমমজুরি ইত্যাদি প্রস্তাব করবে এবং সরকার তা বাস্তবায়ন করবে বৈঠক থেকে এই আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠক থেকে আগামী ২৫ জানুয়ারি সকাল ১০টায় স্কপের খুলনা বিভাগীয় কনভেনশন খুলনাতে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। নেতৃবৃন্দ শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে স্কপের আগামীদিনের লড়াই সংগ্রামের সকল কর্মসূচি সফল করার আহ্বান জানান।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কপের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা চৌধুরী আশিকুর আলম।
স্কপের খুলনা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় শ্রমিক জোট খুলনা জেলা সভাপতি মোঃ খালিদ হোসেনের সভাপতিত্বে বৈঠক আরও উপস্থিত ছিলেন টিইউসি খুলনা জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা জেলা সভাপতি উজ্জ্বল কুমার সাহা, মহানগর কমিটির আহ্বায়ক মোঃ মজিবর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সংঘ খুলনা জেলা সভাপতি নাজিউর রহমান নজরুল, জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশ লেবার ফেডারেশন খুলনা জেলা সাধারণ সম্পাদক মোসাঃ ডলি, নৌযান শ্রমিক ফেডারেশন খুলনাঞ্চলের কার্যকরী সভাপতি মোঃ ফারুক হোসেন, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মুক্ত শ্রমিক ফেডারেশন খুলনা জেলা সহ-সম্পাদক শেখ মোঃ বাদল, বিএফটিইউসি’র খুলনা জেলা নেতা চৌধুরী হাবিবুর রহমান, নৌযান শ্রমিক ফেডারেশন খুলনা অঞ্চলের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা কোষাধ্যক্ষ কোহিনুর আক্তার কনা প্রমুখ।











































