স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর পাবলা তিন দোকান মোড়ে অভিযান চালিয়ে নগদ ৭২৭০ টাকা, ৫ সেট তাস ও ১টি পাটের বস্তাসহ ৫ জুয়াড়িকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। ৩ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আসামিরা হলেন, মধ্য পাবলা কারিকর পাড়ার মো. আব্দুর রহমান শেখের ছেলে মো. শাহাদাৎ হোসেন (৩৮), মো. আলতাফ হোসেনের ছেলে মো. প্রিন্স মাহামুদ রনজু (৩৩), মো. ফারুক শেখের ছেলে মো. কামরান শেখ (২৮), পাবলা চুন্নুর বটতলার মো. আব্দুল কাদের ব্যাপারীর ছেলে মো. আব্দুল কুদ্দুস (৩৭) ও পাবলা তিন দোকানের মোড়ের মৃত. মিজানুর শিকদারের ছেলে মো. আল আমিন শিকদার (৩৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, ৩ জানুয়ারি রাতে দৌলতপুর পাবলা তিন দোকান মোড়ে অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা পুলিশ। এসময় মান্নানের নতুন বাড়ীর পশ্চিম পাশের রুম হতে ৭২৭০ টাকা, ৫ সেট তাস ও ১টি পাটের বস্তাসহ ৫ জুয়াড়িকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।











































