Home খেলাধুলা রাদারফোর্ডের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ১১ ম্যাচ পর উইন্ডিজের জয়

রাদারফোর্ডের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ১১ ম্যাচ পর উইন্ডিজের জয়

59


স্পোর্টস ডেস্ক

শেরফান রাদারফোর্ডের বিধ্বংসী সেঞ্চুরি অবশেষে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে হারের বৃত্ত থেকে বের হতে পারল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেট জয় পায় ক্যারিবীয়রা। এর আগে গত ৬ বছরে টাইগারদের বিপক্ষে টানা ১১ ওয়ানডে হেরেছিল তারা।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রানের বড় সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ও ১৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে তানজিদ হাসান ৬০ বলে ৬০ রান করেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স র্বোচ্চ ১০১ বলে ৭৪ রান করেন। শেষ দিকে মাহমুদউল্লাহ ৪৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। আর জাকের আলী ৪০ বলে ৪৮ রান করেন।

উইন্ডিজ বোলারদের মধ্যে রোমারিও শেফার্ড ৩টি উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে রাদারফোর্ডের ৮০ বলে ৭টি চার ও ৮টি ছক্কায় ১১৩ রানের ইনিংসে ভর করে জয় পায় স্বাগতিকরা। এছাড়া ৮৮ বলে ৮৬ রান করেন অধিনায়ক শেই হোপ।