Home খেলাধুলা টেস্টে শ্রীলংকাকে ধবলধোলাই করল প্রোটিয়ারা

টেস্টে শ্রীলংকাকে ধবলধোলাই করল প্রোটিয়ারা

34


স্পোর্টস ডেস্ক

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটিতে শ্রীলংকাকে ১০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ে লংকানদের ২-০ ব্যবধানে ধবলধোলাইও করল প্রোটিয়ারা।

সোমবার সেন্ট জর্জেস পার্কে টেস্টর পঞ্চম দিন দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে ৫ উইকেট হারানো শ্রীলংকা মাঠে নামে। আগের দিন ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস দুজনেই ৩৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। তবে ৩৪৮ রানের লক্ষ্যে ব্যাট করা দলটি শেষ দিন মাত্র ৩৩ রানে বাকি ৫ উইকেট হারায়।

অধিনায়ক সিলভা ৫০ রান করে কাগিসো রাবাদার শিকার হন। আর কেশভ মাহারাজের ঘূর্ণিতে ৪৬ রানে মাঠ ছাড়েন মেন্ডিস। বাকিদের কেউই আর দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

টেস্ট ক্যারিয়ারের ১১তমবার ৫ উইকেট পাওয়া মাহারাজ ২৫ ওভারে বল করে তিনটি মেডেনসহ ৭৬ রান দিয়েছেন। রাবাদা ও ড্যান প্যাটারসন ২টি করে উইকেট লাভ করেছেন।

এর আগে দ. আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৩৫৮ রান করে। জবাবে ৩২৮ রান করে লংকানরা। পর প্রোটিয়ারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১৭ রানে অলআউট হয়।

ম্যাচ সেরা হন দুই ইনিংসে ৭ উইকেট পাওয়া প্যাটারসন। আর দুই টেস্টে ৩২৭ রান করা টেম্বা বাভুমা সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন।