Home আলোচিত সংবাদ উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রক্রিয়া শুরু

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রক্রিয়া শুরু

39


ঢাকা অফিস
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। ইতোমধ্যে তার সফরসঙ্গী ১৫ সদস্যের প্রতিনিধি দলের ভিসা কার্যক্রম শুরু হয়েছে। তবে কবে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন, তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশযাত্রার সফরসঙ্গী হতে ১৫ জন আবেদন করেছে। মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সবকিছু করে দেওয়া হয়েছে। বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তার পাসপোর্ট এবং ভিসাসহ অন্যান্য কাজ চলমান রয়েছে। তার সঙ্গে যারা যাবেন তাদের মধ্যে রয়েছেন- পরিবারের সদস্য, মেডিকেল বোর্ডের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, ব্যক্তিগত সহকারী, নার্স ও দলের গুরুত্বপূর্ণ নেতা। তাদেরও ভিসা প্রক্রিয়া শুরু হয়েছে। এসব কার্যক্রম শেষ হওয়ার পর খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বসে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন। তাই তিনি কবে বিদেশে যাচ্ছেন, এটা চূড়ান্ত করে বলা যাচ্ছে না।