সুন্দরবন ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ রিসোর্ট
মোঃ শামীম হোসেন, দাকোপ
খুলনার দাকোপের সুন্দরবন ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ রিসোর্ট পর্যটকদের নেই কোন নিরাপত্তা চলছে রমরমা ব্যবসা। সুন্দরবন এলাকা ঘুরে জানা যায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই সুন্দরবনের খুব কাছেই গড়ে উঠেছে ২৩টি কটেজ ও রিসোর্ট। এদিকে সুন্দরবনের ১০ -১৫ হাত দুরত্বে এই রিসোর্ট গড়ে উঠায় প্রতিদিন শত শত পর্যটক এসে উপভোগ করছে মনোরম পরিবেশে সুন্দর বনের অপরুপ দৃশ্য। ঘুরতে এসে নিজেদেরকে হারিয়ে ফেলছে সুন্দর বনের নীলা ভূমিতে। অবাধে নৌকা ও ট্রলার নিয়ে ঘুরছে সুন্দর বনের ভিতরের নদীতে। এমনকি বনের মধ্যে গড়ে উঠা যে রিসোর্টে থাকছে তা হচ্ছে খালের ঐপারে সুন্দর বন আর এপারে রিসোর্ট মানে থাকার ঘর। যার ফলে বাঘের আক্রমণ ও বনদূশ্যদের দ্বারা যে কোন মুহূর্তে আক্রমণের শিকার হতে পারে বলে এলাকাবাসী জানান। এদের রিসোর্ট গুলোতে নেই কোন প্রশাসনিক নিরাপত্তা বা অস্ত্রের ব্যবস্থা। যে কোন সময় ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা। এছাড়া ইকো কটেজ ও ইকো রিসোর্ট নাম দেওয়া হলেও এগুলোতে রয়েছে এসি, জেনারেটর ও সাউন্ড বক্স। এতে রিসোর্টগুলোর আশপাশে বাড়ছে পানিদূষণের পাশাপাশি মাটি ও শব্দদূষণ। হুমকির মুখে পড়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য। ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছে বন্যপ্রাণী। কিন্তু সংশ্লিষ্ট সংস্থাগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খালের এক পাশে সুন্দরবন, অন্য পাশে গড়ে তোলা হয়েছে এসব কটেজ ও রিসোর্ট। অনুমোদন ছাড়াই দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ, ঢাংমারী ও বানিশান্তা, বাগেরহাটের মোংলা এবং সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের পাশে গড়ে উঠেছে এগুলো। বন বিভাগের তথ্য অনুযায়ী, বনবাস, বনলতা, ইরাবতী, নির্বাসন, সুন্দরী, বনবিবি, ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট, জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট, গোলকানন, বরসা রিসোর্ট, টাইগার পয়েন্টসহ ২৩টি রিসোর্ট ও কটেজ গড়ে উঠেছে। খাস জমি ও খালের কিছু অংশ দখল করেছে অধিকাংশ কটেজ ও রিসোর্ট। নদী-খালের মধ্যে তৈরি হয়েছে কংক্রিটের সিঁড়ি ও জেটি। বিদ্যুৎ না থাকলে রাতে রিসোর্টে চালানো হয় বিকট শব্দের জেনারেটর। আর সাউন্ড বক্সের শব্দ তো আছেই। জোরে গান বাজানো হয়। শব্দ ও তীব্র আলোতে ভয়ের মধ্যে থাকে বন্যপ্রাণী। রিসোর্ট-কটেজে মাঝেমধ্যে আয়োজন হয় ডিজে পার্টির। এদিকে কথিত ইকো কটেজগুলোর বেশ কয়েকটিতে সুন্দরবনের গাছ ব্যবহার করা হয়েছে। ভেতরে তৈরি করা হয়েছে কংক্রিটের রাস্তা। রিসোর্ট বাড়ার সঙ্গে পর্যটকের পাশাপাশি ট্রলারের সংখ্যাও বাড়ছে, যা বনের নীরবতা ভাঙছে। চিপস, চানাচুরসহ খাবারের বিভিন্ন প্যাকেট, প্লাস্টিকের বোতল ফেলা হচ্ছে বনের খালে, যা ভেসে বনের মধ্যে চলে যাচ্ছে। এদিকে বনের পাশেই নতুন করে আরও সাতটি রিসোর্ট তৈরি হচ্ছে। এগুলোতে প্রশাসনের কোনো নজর নেই। অভিযোগ রয়েছে, কটেজ ও রিসোর্ট মালিকরা প্রতি মাসে টাকা তুলে বন বিভাগ, থানা ও উপজেলা প্রশাসনকে উৎকোচ দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। স্থানীয় লোকজন জানান, এসব কটেজ-রিসোর্ট ঘিরে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। মাঝে মাঝেই এখানে দুর্বৃত্ত ঢুকে পড়ে। সম্প্রতি কৈলাশগঞ্জ এলাকার একটি কটেজে মধ্যরাতে নৌকায় আসা তিন-চার দুর্বৃত্ত ঢুকে তরুণীর শ্লীলতাহানি করে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকা ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’। এই এলাকায় কোনো স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী বাবুল হাওলাদার বলেন, কটেজগুলো বনের জমির মধ্যে না হলেও সেগুলোর প্রধান উপজীব্য বন। খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দোর দাবি, কটেজ ও রিসোর্টগুলো বনের বাইরে। বিষয়টি দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। কটেজ-রিসোর্ট আইনের আওতায় আনার জন্য ‘সুন্দরবন ইকো ট্যুরিজম মাস্টারপ্ল্যান’ প্রণয়ন করা হচ্ছে বলে তিনি জানান।
অসুস্থ রুগীদের খোঁজ নিতে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সে বিএনপি নেতা খান মনিরুল ইসলাম
দাকোপ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট খুলনা জেলার সদস্য সচিব, দাকোপ উপজেলা বিএনপি’র ১ যুগ্ম আহবায়ক ও দাকোপ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার সরদারের ছোট মেয়ে শ্রেষ্ঠা সরদার (১৪) গত ০৩ নভেম্বর রবিবার হঠাৎ অসুস্থ হয়। অসুস্থ শ্রেষ্ঠা সরদারকে উন্নত চিকিৎসার জন্য দাকোপ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় । আজ ০৪ নভেম্বর সোমবার সকালে হাসপাতালে ৮ নং বাজুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসুস্থ রুগীদের খোঁজ খবর নিতে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সে যান বাজুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খান মনিরুল ইসলাম মনি, ওয়ার্ড বিএনপির বিকাশ হালদার, সুরঞ্জিত জোয়াদ্দার, কৃষক দলের উপজেলা সাধারণ সম্পাদক জয়দ্রোত বিশ্বাস জয়, যুবদলের পাপ্পু সাহা, সাব্বির শেখ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারা হাসপাতালে অসুস্থ সকল রোগীর চিকিৎসা খবর সহ রোগীদের সাথে কথা বলেন এবং অসুস্থ সকলের দ্রুত সুস্থতা কামনা করেন।
ইন্দুরকানীতে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে আওয়ামীলীগ নেতার পুত্র গ্রেপ্তার
ইন্দুরকানী প্রতিনিধি
ইন্দুরকানীর পাড়েরহাটের বাটাজোড় এলাকায় দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতার পুত্র ইমাম হোসেন (৩৫) এর বিরুদ্ধে। সোমবার এক নারীকে কুপিয়ে আহত করার অভিযোগে ইমাম হোসেনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে ইন্দুরকানী থানা পুলিশ। ইমাম পাড়েরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ইদ্রিস আলীর পুত্র।
মামলার বাদি বাটাজোড় গ্রামের মোকাম্মেল আলী হাওলাদার এর পুত্র শামীম হাওলাদার অভিযোগ করেন, চাঁদা না দেয়ায় রবিবার দুপুরে বাটাজোর হাওলাদার বাড়িতে আমার মা আনোয়ারা বেগম (৭৫) ও আমার ভাই আসলাম হাওলাদার (৪৫) এর উপরে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে ইমাম ও তার সহযোগিরা। হামলায় আমার ভাই আসলাম এর ডান পা ভেঙে যায়। আর মাকে কুপিয়ে আহত করা হয়। রবিবার রাতেই ইমাম হোসেনকে আটক করেছে ইন্দুরকানী থানা পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, সে মাদক কারবারি ও মাদকাসক্ত। ২০১৪ সালে বাটাজোড় আলিম মাদ্রাসার সামনে থাকা মসজিদের ইমাম খায়রুল ইসলামের দোকান ঘর পুড়িয়ে ছাই করে দেয় ইমাম হোসেন। একই সময় খায়রুল এর ভাই ছাইফুলকে পিটিয়ে পা ভেঙে দেয়। বাটাজোড় গ্রামের মালেক সরদার এর বাড়িতে হামলা চালিয়ে ঘর ভেঙে লুট করে ঘরের আসবাবপত্র নিয়ে যায় এই ইমাম হোসেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। প্রকাশ্যে রুস্তুম হাওলাদার এর গরু জবাই করে খেয়েছে ইমাম ও তার দলীয়রা। বাটাজোড়ের আউয়াল শেখ চাঁদা না দেয়ায় তার দোকানের ফ্রিজসহ মালামাল নিয়ে যায় ইমাম।
আওয়ামীলীগের ছত্রছায়ায় থাকায় ইমাম দীর্ঘ দিন ধরে এলাকায় চাঁদাবাজীসহ নানা ধরনের তান্ডব চালালেও কেউ কখনো মুখ খুলতে সাহস করে নাই বলে অভিযোগ করেন কালিবাড়ির পোস্ট মাস্টার আব্দুল আলিম।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, ইমাম হোসেন এর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে।
ডুমুরিয়ায় মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মাছ ব্যবসায়ীর মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মানববন্ধন করেছে পাইকারী মাছ ব্যবসায়ীরা। সোমবার সকালে আঠারো মাইল বাসস্ট্যান্ডে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার মাছ ব্যবসায়ীরা অংশগ্রহন করেন। এসময়ে মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাদাবাজি বন্ধ এবং নির্বিগ্নে ব্যবসা করা নিশ্চয়তার দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বক্তব্যদেন, বিশিষ্ট ব্যবসায়ী সরদার আব্দুল মালেক, রফিকুল ইসলাম, সম রোকনুজ্জামান মন্টু, সরদার আনিচুর রহমান, মোঃ ইয়াহিয়া, ইকবাল হোসেন, আব্দুর রহমান, সরদার নাজমুল ইসলাম প্রমুখ।
দাকোপে দুর্যোগ মোকাবেলায় বহুপাক্ষিক উদ্যোগ শীর্ষক বেতার সংলাপ
তথ্য বিবরনী
খুলনার দাকোপ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইউনিসেফের সহযোগিতায় সোমবার সকালে ‘দুর্যোগ মোকাবেলায় বহুপাক্ষিক উদ্যোগ’ শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন বেতার সংলাপে প্রধান অতিথি ছিলেন।
সংলাপে প্রশ্নোত্তর পর্বে ইউএনও ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মত প্রাকৃতিক দুর্যোগের সময় উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর জানমাল রক্ষায় নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি দুর্যোগ মোকাবেলায় শিক্ষার্থীদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে বলেন সকল স্তরের মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের ফলে সাম্প্রতিক যেকোন দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমে এসেছে।
বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত বেতার সংলাপে দাকোপ উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা মাধ্যমিক অফিসার পরিতোষ কুমার আউনিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন । বাংলদেশ বেতার, খুলনা কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ মামুন আকতার দুর্যোগ মোকাবেলায় বহুপাক্ষিক উদ্যোগ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বেতার সংলাপে দাকোপ উপজেলার বিভিন্ন স্কুলের ৫০ শিক্ষার্থী অংশ নেন।
সাতক্ষীরায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সরকারের সাথে এডভোকেসি সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে জরুরী পরিস্থিতিতে লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৪ নভেম্বর) সকাল ১০টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন ঢালী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ নাছির উদদীন ফরাজী।
এডভোকেসি সভায় স্বাগত বক্তব্য রাখেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। লাল গোলাপ যুবসংঘের সদস্য মোঃ আরাফাত হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান ও সাতক্ষীরা সদর হাসপতালের আব্দুল হাই সিদ্দিকী। এসময় উপস্থিতি ছিলেন জিডিএফ সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, নূনগোলা দাখিল মাদ্রাসার সহ সুপার শাহ জাহান কবির, ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক ও যুব সদস্যববৃন্দ।
কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য ও জরিপের মাধ্যমে প্রতিবেদন উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদ্জুজামান (তহিদ)। এ ছাড়া আরো বক্তব্য রাখেন করেন কর্ণফূলী যুব সংঘের শাহনাজ পারভীন, মোহায়মিন, সবুজ পৃথিবী যুব সংঘের সদস্য আজমাইন। এডভোকেসির সভার উদ্দেশ্য ছিল জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরী করা। স্থানীয় সরকার এবং জেলা আইনি সহায়তা অফিসের সাথে যৌথ উদ্যোগ নেওয়া। আশ্রয় ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করা এবং জরুরী পরিস্থিততে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা হ্রাস করা।
তালা প্রেসক্লাবের নামে অবৈধ কমিটির বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা সংবাদের নিন্দা ও প্রতিবাদ
তালা প্রতিনিধি
তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে সংবাদ প্রকাশসহ যে কোন কার্যক্রম পরিচালনা করার বিরুদ্ধে তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সোমবার বেলা ১১ টায় তালা প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি দৈনিক পূর্বাঞ্চল তালা অফিস প্রধান ও বিজয় টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন, সিনিঃ সহ- সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান, সাধারন সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান, প্রতিষ্ঠাতা সদস্য শেখ মোঃ আব্দুস সালাম,যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস,এম আকরামুল ইসলাম, প্রচার সম্পাদক খাঁন নাজমুল হুসাইন,যুগ্ম-দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,বিবিআর সম্পাদক বি.এম বাবলুর রহমান, চ্যানেল এস টিভির প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম, এ্যাডঃ কবির আহমেদ, মোঃ সোহাগ হোসেন মোড়ল, এস.এম জহর হাসান সাগর, মোঃ লিটন হুসাইন,কাজী ইমদাদুল বারী জীবন,মোঃ হাফিজুর রহমান, মোঃ ফয়সাল হোসেন, শ্রী পার্থ প্রতীম মন্ডল,মোঃ মোস্তাফিজুর রহমার রাজু, খান আল মাহবুব হুসাইন প্রমুখ।
সভায় তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ০১.০৫.২০১৭ হইতে ৩০.০৪.২০২০ পর্যন্ত।পরবর্তিতে ১.০৫.২০২০ হইতে ৩০.০৪.২০২৩ পর্যন্ত এবং ০১.০৫.২০২৩ হইতে ৩০.০৪.২০২৬ পর্যন্ত তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কিন্তু তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে তালা প্রেসক্লাব সদস্য বহি:ভূত আওয়ামিলীগের নেতা প্রনব ঘোষ বাবলু, ছাত্রলীগের সভাপতি মোঃ মশিয়ার রহমান, মোঃ সেলিম হায়দার, শেখ হেলাল ব্যক্তিগত লোক মোঃ টিপু সুলতান, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফি, সেকেন্দার আবু জাফর বাবু, গনেশ চন্দ্র,গোলাম রসুল, এম.এ হাকিমসহ একত্রে একটি আওয়ামীলীগের টিম সাংবাদিক পরিচয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার এর দপ্তর স্মারক-১২৩৬,তারিখ ০২.০৮.১৭ পত্রে তালা প্রেসক্লাবের পুনাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষনা শিরোনামে একটি নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করেন। উক্ত কমিটির আহবায়ক হিসাবে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমানের মাধ্যমে দপ্তর স্বারক নং ৩৭.০২.৮৭৯০.০০.০৬.০৩.১৭.২৭ যুক্ত তারিখ ০২.০৮.২০১৭ মোতাবেক তালা প্রেসক্লাবের পুনাঙ্গ কমিটি গঠনের লক্ষে নির্বাচনী তফশীল ঘোষনা করেন। উক্ত নির্বাচনী তফশীল অবৈধ ঘোষনার দাবিতে তালা প্রেসক্লাবের পক্ষে সভাপতি এস.এম নজরুল ইসলাম বাদী হয়ে তালা সিনিয়র সহকারী জর্জ আদালতে দেওয়ানী ৮০/২০১৭ মামলা গত ০৮.০৮.২০১৭ তারিখ দায়ের করা হয়। ১৩.০৮.২০১৭ তারিখ নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানী অন্তে নামজ্ঞুর হয়। উক্ত আদেশের বিরুদ্ধে জেলা দায়রা জর্জ আদালতে মিস আপিল ২৯/২০১৭ দায়ের করা হয়। ২১.০৩.২০১৯ তারিখে দোতরফা শুনানী অন্তে আপিল মঞ্জুর হয়। এবং তালা সহকারী জর্জকে নিষেধাজ্ঞার দরখাস্ত পুনঃশুনানীর নির্দেশ হয়। শুনানী অন্তে না মজ্ঞুর হলে বিজ্ঞ দায়রা জর্জ আদালতে মিস আপিল ৪৭/২০২০ দায়ের করা হয়। দোতরফা শুনানী অন্তে আপিল মজ্ঞুর হয়। কিন্তু তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলামের কমিটি বৈধ ঘোষনা করা হলেও উল্লেখিত কিন্তু সৃষ্ট অবৈধ কমিটির কার্য্যক্রম স্থগিত না করায় মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন ৪৪৭৪/২০২২ দাখিল করি যা গত ০৫.১১.২০২৩ ইং তারিখ মহামান্য বিচারপতি মহোদয় শুনানী অন্তে প্রদত্ত রায়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্বারক নং ৩৭.০২.৮৭৯০.০০.০৬.০৩.১৭.২৭ যুক্ত তারিখ ২.০৮.২০১৭ এর কার্যক্রম স্থগিত/ নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। এর অর্থ এরুপ হয় যে, উক্ত স্মারকে সৃষ্ট কমিটির সকল কার্যক্রম স্থগিত করায় এস.এম নজরুল ইসলাম সভাপতি তালা প্রেসক্লাব এর কমিটির কার্যক্রম বহাল থাকে।
এক্ষনে নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিরা ৮ দলীয় ফুটবল টুনামেন্টের আয়োজন করলে তালা প্রেস ক্লাবের পক্ষে সভাপতি এস.এম নজরুল ইসলাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সাতক্ষীরায় পিটিশন ১৯৩৬/২৪(তালা) মামলা দায়ের করেন। উক্ত মামলার শুনানী অন্তে তালা প্রেসক্লাবের নাম ব্যবহারে প্রচার-প্রচারনা সাময়িক বন্ধের আদেশ সহ ২য় পক্ষকে ১০ দিনের মধ্যে কারন দর্শানোর নির্দেশ প্রদান করেন।
তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম বলেন,২০১৭ সালে তার নামে ডাকাতি মামলা,চাঁদাবাজি মামলা,দু,বার তালা সদরের চেয়ারম্যান নির্বাচিত হলেও কেড়ে নেওয়া হয়।নির্বাচন চলাকালে ১৫ টি মটর সাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগ করে কিন্তু কোন মামলা হয়নি। তার ভাইপো পুলিশ কনষ্টোবল পদে চাকুর পায়। কিন্তু তাকে জামায়াত-বিএনপি বানিয়ে চাকুরীচ্যুত করে। সর্ব শেষ তালা প্রেসক্লাবের ভবনটি দখল করে নেয়। দেশের সর্বোচ্চ আদালত কতৃক তার নেতৃত্বে কমিটির বৈধ ঘোষনা করায় তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে যে সংবাদ প্রকাশ করা বা যে কোন কার্যক্রম পরিচালনা করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
নগরীর খালিশপুর বাস্তহারায় তুচ্ছ ঘটনায় যুবকের উপর হামলা
স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর খালিশপুর ৯ নং ওয়ার্ডের বাস্তহারা এলাকায় যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মক আহত যুবক আশিক (২৩) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ভুক্তভোগী আশিক (২২)’র পিতা বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন জানান,রবিবার রাত ৯ টার দিকে বাস্তহারার ১০নং রোডের বিএনপি অফিসের সামনে ভুক্তভোগী মোঃ আশিকের পথ করে দুর্বৃত্তরা। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ বাদশা ও তার ২ ছেলে তন্ময় আর প্রান্ত ভুক্তভোগী আশিকের পথরোধ করে লোহার পাইপ দিয়ে পেছন থেকে আঘাত করলে মারাত্মক আহত হয় আশিক। পরবর্তীতে তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ভুক্তভোগী আশিকের পরিবার থেকে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
তালায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ
তালা প্রতিনিধি
তালার জালালপুর ইউনিয়ন পরিষদ থেকে বন্যা কবলিত মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়।
সোমবার দুপুরে জালালপুর ইউনিয়ন পরিষদ এর হলরুমে বন্যা কবলিত ২শত দুস্থ ও অস্বচ্ছল পরিরারের মাঝে ১০ কেজি করে সরকারি ত্রাণের চাউল বিতরণ করা হয়।উক্ত ত্রাণ বিতরণ করেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার শ্যামল কুমার রায়, ইউপি মেম্বার আনারুল ইসলাম, বিউটি আক্তার, হেনা বেগম, আব্দুর রশিদ, আব্দুর কাইম, আমজাদ হোসেন প্রমূখ।
দামুড়হুদায় ভিডব্লিউবি কার্ডধারীদের ৩০ কেজি করে চাউল বিতরণ
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১০ টায় কার্পাসডাঙ্গা ইউপি পরিষদ চত্বরে চেয়ারম্যান আ:করিম বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান সাজিবার রহমান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির
সভাপতি সামসুল হক ,সহ-সভাপতি করম আলী,যুগ্ম সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল,বিএনপি নেতা মিজানুর,বাশার,সাবেক মেম্বর নোয়াজ্জেস
,উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আ:মতিন খসরু,উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আ:কাদের, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এমডিকে সুলতান,যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী ভুট্টো কার্পাসডাঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন বিশ্বাস, সদস্য সচিব খাইরুল,ইউনিয়ন যুবদল নেতা দেলোয়ার কবির,রুস্তম,আহসান,এনামুল,আহসান-২,সুমন,রাজু,,হামজা, রাজু,বাবু,শুকুর আলী,আলমগীর হোসেন,সুমাইয়া খাতুন,মনিরুজ্জামান মন্টু মেম্বর,সিরাজুল ইসলাম,মাহাবুব,বিল্লাল হোসেন,সালাম,আ:রাজ্জাক,আনেহার,দেলোয়ারা,ইউপি সচিব হাসানুজ্জামান,হিসাবরক্ষক মতিয়ার রহমান,উদ্যোক্তা হারুন,হীরা, ওমেদুল প্রমুখ।
কয়রার নাকসায় অবৈধ স্থাপনায় পানি নিষ্কাশনের পথ বন্ধ, উচ্ছেদের দাবি এলাকাবাসির
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের লোকমান সরদারের বাড়ি হইতে হামিদ সানার বাড়ির অভিমুখে রাস্তার প্রধান সড়কের পাশে সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। অবৈধ স্থাপনা গড়ে উঠার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়া বিপাকে রয়েছে গ্রামবাসী। অল্প থেকে ভারি বৃষ্টি হলেই পানি বন্দি হয়ে পড়ছে এ সকল পরিবারের সদস্যরা । জলবন্ধতা নিরসনের প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করছে। লিখিত অভিযোগে জানা গেছে, নাকসা গ্রামবাসী সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করলেও বর্ষা মৌসুমে জলবদ্ধতার কারণে ফসলি জমি সহ শাক সবজি চাষাবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ফসল উৎপাদনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় এলাকাবাসীর মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ঐ গ্রামের পল্লী চিকিৎসক মোঃ হারুন অর রশিদ বলেন, গ্রামের প্রধান সড়কের দুই পাশের সরকারি জমিতে যে পানি নিষ্কাশনের ব্যাবস্থা রয়েছে তা কতিপয় কিছু প্রভাবশালী লোকজন অবৈধভাবে স্থাপনা নির্মান করে রেখেছে। সেই কারনে পানি নিষ্কাশনের প্রবাহ বন্ধ হয়ে গেছে। বিশেষ করে লোকমান সরদারের বাড়ি হইতে হামিদ সানার বাড়ির পর্যন্ত প্রধান সড়কের পাশে সরকারি জমিতে অবৈধ স্থাপনার ফলে বর্ষা মৌসুমের নাম মাত্র বৃষ্টি হলেই নাকসা গ্রামের অধিকাংশ ঘর বাড়ি বৃষ্টির পানিতে ডুবে থাকে । নাজমা খাতুন বলেন, গ্রামের মানুষ জলবদ্ধতার কারণে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভোগে । নাকসা গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি আলিয়া মাদ্রাসা আটটি জামে মসজিদ এবং দুইটি হেফজ খানা রয়েছে। সেখানে শত শত শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। বর্ষা মৌসুমে এ সকল শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম থাকে তার একমাত্র কারণ জলবদ্ধতা । বৃষ্টির পানিতে ডুবে থাকা বাড়ি সমূহের শিক্ষার্থীরা প্রধান সড়কে এসে বিদ্যালয় যাতায়াত করতে পারে না। এই গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা পাঠদানে পিছিয়ে পড়ার কারণে লেখাপড়া থেকে ঝরে পড়ার আশংকাও রয়েছে। এ অবস্থা বেশিদিন চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা অসম্ভব হয়ে পড়বে। গত রবিবার সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে পানি নিষ্কাশনের জন্য ড্রেন না থাকায় এই এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে । স্থানীয়দের দাবি বর্ষা মৌসুমে কবরস্থান ও বসত বাড়িতে হাঁটুর বেশি পানি থাকে। পানি নিষ্কাশনের পথ না থাকায় এ সকল জায়গায় এখনও পানি আটকে আছে। এতে স্থানীয়দের ব্যাপক ক্ষতি হচ্ছে। এলাকাবাসী অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
ডুমুরিয়া উপজেলা বিএনপির মতবিনিময় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে দেশে চলমান পরি¯ি’তি নিয়ে সকল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদর হাইস্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বা”চু, চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, মোল্লা কবির হোসেন, অরুণ গোলদার, শেখ শাহিনুর রহমান শাহীন,মাহাবুর রহমান, আতিয়ার রহমান, মাষ্টার আমিরুল হালদার, শহিদুল ইসলাম মোড়ল, আহম্মদ আলী ফকির, শাহানুর রহমান, হুমায়ুন কবির স্বপন, মোল্লা ইকরামুল হোসেন, শাহাদাত হোসেন, আঃ রব আকুঞ্জি, শেখ শফিকুল ইসলাম,আব্দুস সালাম,মোনায়েম গাজী, হেমায়েত রশিদ খান, শাহাজাহান জমাদ্দার, আশরাফুল ইসলাম,আবুল হোসেন, আঃ গফফার, দেলোয়ার হোসেন, শফিকুল জোয়ার্দার, খান শফিকুল ইসলাম, জামিরুল ইসলাম, দেলোয়ার হোসেন,সালাম সরদার, শাহেদুজ্জামান বাবু, শাহিন আলম, আঃ মান্নান, মাষ্টার সেলিম হালদার,সাইকুল ইসলাম, মহিউদ্দিন কবিরাজ, খান জিয়াউর রহমান, সোহরাব হোসেন, আশরাফ আলী, জাহানারা বেগম, রেজোয়ান হোসেন, আনছার মোল্যা,মহসিন বিশ্বাস, আলামিন সরদার, মনিরুজ্জামান সোহাগ, সোহাগ গোলদার,আব্দুর রাজ্জাক, সরদার মোজাফ্ফর,বদিয়ার রহমান, দিলীপ গাইন প্রমূখ।
এক ঘণ্টা ট্রেন আটকে রাখলেন কুষ্টিয়ার মানুষ
কুষ্টিয়া প্রতিনিধি
সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং কুষ্টিয়া স্টেশন দিয়ে নিয়মিত ট্রেন চলাচলের দাবিতে বিক্ষোভ করেছেন কুষ্টিয়ার মানুষ।
সোমবার (৪ নভেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া রেলস্টেশনে দুপুর সোয়া ১২টা থেকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করেন তারা।
কুষ্টিয়া রেল স্টেশনের ইনচার্জ ইতিয়ারা খতুন বলেন, ‘এখনো রুট পরিবর্তনের বিষয়ে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি।’
রেলস্টেশন সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কুষ্টিয়া রেলস্ট্রেশনে পৌঁছায় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি। এসময় কুষ্টিয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করেন স্থানীয়রা। আন্দোলনকারীরা রেল লাইন থেকে সরে গেলে দুপুর ১২টা ৫৫ মিনিটে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিক্ষোভকারীরা বলেন, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস এই দুটি ট্রেন আগামী ১৫ নভেম্বর থেকে অন্য রুটে চলাচল করবে। রুট পরিবর্তন হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবেন। অবিলম্বে এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করা করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা।
কুষ্টিয়া রেল স্টেশনের ইনচার্জ ইতিয়ারা খতুন বলেন, ‘রেল মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আমাদের কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা জানানো হয়নি। এখনো রুট পরিবর্তনের বিষয়ে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি।’
ঝিনাইদহ সীমান্তে বিদেশি পিস্তল উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন। উপজেলার মকরধ্বজপুর বর্ডার থেকে রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় পিস্তলটি উদ্ধার করা হয়।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ। তিনি জানান, ভিকটিমের মাধ্যমে জানা যায় চোরাকারবারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে ভারতে পাচার করতে চেয়েছিল। ভিকটিমদের দেওয়া তথ্য অনুযায়ী নিজস্ব গোয়েন্দা সংস্থার বিভিন্ন মাধ্যম হতে পাওয়া তথ্যেরে ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি দল রোববার সন্ধ্যার দিকে সীমান্ত পিলার-৫৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর বর্ডার পাড়া গ্রামের মো. ফিরোজের খেজুর বাগানের মধ্যে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে খেঁজুর বাগানের মধ্যে লুকিয়ে রাখা মাটির নিচ হতে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়।
আজিজুস শহীদ আরও জানান, উদ্ধার পিস্তলটি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরির মাধ্যমে জমা করা হয়েছে।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় দুর্ঘটনায় শের আলী (৫৫) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ভোরের দিকে ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শের আলী শহরের কাঞ্চনপুর গ্রামের মধ্যপাড়ার মৃত বাবর আলী জোয়ার্দ্দারের ছেলে।
নিহতের ভাতিজা ঠান্ডু জোয়ার্দ্দার আলী জানান, আজ ভোরের দিকে শের আলী তার আলমসাধু নিয়ে নগরবাথান বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা আরেকটি আলমসাধুর সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃত্যুঞ্জয় বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নড়াইলে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
নড়াইলে অতিরিক্ত মদপানে বিমানেশ কুমার অধিকারী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বিমানেশ ও তার কয়েকজন বন্ধু একসঙ্গে মদ পান করেন। পরের দিন বিমানেশ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মাগুরায় একতা কাঁচা বাজারে যৌথবাহিনীর অভিযান
মাগুরা প্রতিনিধি
মাগুরার একতা কাঁচা বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে। আজ সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুরে পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে আড়তে পণের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, চালান কপিতে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়।
এ যৌথ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট শাহরিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক প্রকাশ চন্দ্র সরকার। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুপচান দাস (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রুপচান দাস উপজেলার বড় ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি।
ছোট ভাই রুপক দাস জানান, কালীগঞ্জ শহরের দারুস শেফা প্রাইভেট হাসপাতালে নিয়ে তার ভাইকে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। পরে শারীরিক অবস্থা খারাপ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, ভর্তির সময় রোগীর শরীরের তাপমাত্রা ছিল ১০৪ ডিগ্রি। আমরা পরীক্ষা-নিরীক্ষার সময় পাইনি। তার আগেই তিনি মারা যায়। যে কারণে ডেঙ্গু আক্রান্ত কিনা বলতে পারবো না।
ডেঙ্গুতে মারা যাওয়ার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম বলেন, আজ থেকে উপজেলা ও পৌর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে সচেতনা কর্মসূচি শুরু হয়েছে।
পুলিশের মামলা থেকে খালাস পেলেন জামায়াতের ২০০ নেতাকর্মী
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ২০১৩ সালে পুলিশের করা মামলায় জামায়াতের ২০০ নেতাকর্মী খালাস পেয়েছেন। সোমবার (৪ নভেম্বর) জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক এ রায় দেন। তাদের খালাসের নির্দেশ দেন।
এদের মধ্যে শ্রমিককল্যাণ ফেডারেশন মেহেরপুরের সভাপতি আব্দুর রউফ মুকুল, পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল বাশার, গাংনী পৌর জামায়াতের সাবেক আমির আব্দুল মজিদ উল্লেখযোগ্য। আদালতে ২০০ নেতাকর্মী আদালতে উপস্থিত হলে বিচারক সব আসামিকে বেকসুর খালাস দেন।
মেহেরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নামে গেল ১৬ বছরে ৮৬টি মামলা হয়েছিল। এ মামলাসহ ১১টিতে খালাস পেয়েছেন আসামিরা। এসব মিথ্যা মামলা থেকে দ্রুত খালাস পাবেন এ প্রত্যাশা জামায়াতে নেতাদের। মেহেরপুর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল জানান, ফ্যাসিস্ট সরকার জামায়াত নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা দিয়েছে। এরমধ্যে ১১ মামলায় মহামান্য আদালত আসামিদের খালাস দিয়েছেন। বাকিগুলো আদালত বিবেচনা করে খালাস দিবেন।
অবৈধ সিসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা
মাগুরা প্রতিনিধি
অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগে মাগুরার শ্রীপুর উপজেলার বড়বিলায় একটি কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস এ জরিমানা করেন।
অভিযুক্ত কারখানার মালিক আবদুর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোচাদাহ গ্রামের বাসিন্দা।
দীর্ঘদিন ধরে তিনি শ্রীকোল ইউনিয়নের বড় বিলা মাঠ এলাকায় অবৈধ এ কারখানায় ব্যাটারি থেকে সিসা অপসারণের পর গলিয়ে কৃষিজমি ও পরিবেশের ব্যাপকভাবে ক্ষতি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত কারখানায় অভিযান পরিচালনা করে।
এ সময় কারখানা মালিককে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ক) ও ১৫/১ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে মঙ্গলবার একই কারখানায় ১ লাখ টাকা জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠেছে এসব সিসা গলানোর কারখানা। এসব কারখানায় নষ্ট ও বাতিল ব্যাটারি গলানো হতো। এর ক্ষতিকারক ধোঁয়ায় ক্ষতি হত স্থানীয় মানুষের, দূষিত হতো চারপাশের পরিবেশ, নষ্ট হতো ফসল ও জমি।
তিনি বলেন, এখানে কর্মরত কর্মচারীরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। শুধু তাই-ই নয়, অবৈধ সিসা কারখানার আশপাশে জন্মানো ঘাস খেয়ে হুমকির মুখে পড়তো পশুপাখিও। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ সময় থেকে চলে আসছিল এই সব কারখানা।
এর আগে, গত মঙ্গলবার এ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এরপরও কারখানার কার্যক্রম চলমান থাকার কারণে রোববার ২ লাখ টাকা জরিমানা করা হয়।
মেহেরপুরে উৎপাদিত সবজিও বিক্রি হচ্ছে চড়া দামে, অস্বস্তিতে ক্রেতা
মেহেরপুর প্রতিনিধি
কৃষিনির্ভর জেলা মেহেরপুরে উৎপাদিত সবজির দামও ক্রেতাদের নাগালের বাইরে। করলা, ঝিঙা, চিচিংগা, কলা, পটল, বেগুন, পেঁপে, মিষ্টি কুুমড়া, লাউ, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়সসহ বিভিন্ন শীতকালীন সবজি মেহেরপুরে উৎপাদন হলেও বাজারে দাম যেন কমছেই না।
ক্রেতারা বলছেন, অন্যান্য জেলার তুলনায় বছরে এ সময় মেহেরপুরের সব সবজির দাম কমে যায়। এবার দাম বেশি। এদিকে কৃষক বলছেন, বন্যা কবলিত জেলায় সবজি না হওয়ায় মেহেরপুরের সবজির চাহিদা বেড়েছে, তাই দামও বেশি।
মেহেরপুরে শীতের আগমনী বার্তায় বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করলেও দাম এখনও কমেনি। আলুর দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়েছে। চড়া দামে আটকে আছে পেঁয়াজ। ডিম-মুরগির দাম কিছুটা স্থিতিশীল।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির মধ্যে ঢেঁড়স, পটোল, ঝিঙে, চিচিঙ্গা ৫০-৬০ টাকা কেজি। যা গত সপ্তাহের চেয়ে প্রায় ১০ টাকা বেশি। এছাড়া বেগুন, করলা ও কাঁকরোল ৮০-৯০ টাকা ও পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও সরবরাহ কম থাকলেও এসব সবজির দাম এমনি ছিল।
বাজারে ফুলকপি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৩০ টাকা থেকে ৩৫ টাকা, মিস্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কাচাকলা ৫০ টাকা, মুলা প্রতি কেজি ৭০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৫৫ টাকায়। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা, বাজারে আলুর দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়ে ৬০-৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ১২০ টাকা এবং দেশি পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
দুই সপ্তাহ আগেও ডিমের বাজার ছিল অস্থির। প্রতি ডজন ডিম ১৬০-১৭০ টাকায় বিক্রি হয়েছে। সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পর এ ভোগ্যপণ্যটির দাম কমে ১৫০-১৫৫ টাকায় নেমেছে। তবে এ দাম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি। সবজি ক্রেতা হামিদুল ইসলাম বলেন, আমি দিনমজুর। একদিন কাজ হয়, একদিন হয় না। এতো দামে সবজি কিনে খাওয়া মুশকিল। দুই তিন ররকমের সবজি আর রসুন পেঁয়াজ কিনতে টাকা শেষ।
ক্রেতা মিনহাজুল ইসলাম বলেন, মেহেরপুরে সবজি ওঠার সময় দাম কমে যায়। এ বছর তার উল্টো হয়েছে। স্কুল শিক্ষক আতিয়ার রহমান বলেন, মাসিক যে বতন পাই তা দিয়ে বর্তমান সময়ে সংসার চালানো খুবই কঠিন। সবজির দামটা কমলে কিছুটা স্বস্তি পেতাম।
সবজি বিক্রেতারা জানিয়েছেন, শীতের সবজির সরবরাহ বেড়েছে। মেহেরপুরে উৎপাদিত সবজি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ ভিন্ন জেলায় রপ্তানি হওয়ায় চাহিদা বেশি, তাই দাম কমছে না। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। তবে কিছুদিনের মধ্যে সবজির দাম কমে আসবে।
সবজি বিক্রেতা গাংনী বাজারের একরামুল হক বলেন, বাজারে শীতকালীন সবজি সরবরাহ শুরু হয়েছে। তবে আমরা খুবই কম লাভে বিক্রি করছি। জেলার বিভিন্ন সবজি ভিন্ন জেলায় চলে যাওয়ায় কৃষকরা বেশি দাম নিচ্ছে।
ভাটপাড়া বাজারের সবজি বিক্রেতা মিলন ও আনারুল বলেন, কেবল শীত শুরু হচ্ছে। অনেক কৃষক আগাম সবজি লাগিয়েছিল। এখনও অনেক কৃষক সবজি আবাদ শুরু করেছেন। চাহিদা বেশি থাকায় দাম বেশি। তবে একযোগে সবজি উঠতে শুরু করলে দাম কমে যাবে।
বেগুন চাষি সাহারবাটি গ্রামের মুন্তাজ আলী জানান, সার, বিষসহ অন্যান্য কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় কম দামে বিক্রি করা হলে আমাদের লোকসান হবে, তাছাড়া গাছে বেগুন কম ধরছে।
শ্যামপুর গ্রামের মুলা চাষি রহিদুল ইসলাম বলেন, কয়েক দিনের ভারি বৃষ্টিতে মুলা ক্ষেতে পচন ধরেছে। অনেকের জমির মুলা পানিতে নষ্ট হয়ে যাওয়ায় মুলার চাহিদা বেশি। তাই দাম একটু বেশি হলেও জেলায় সবজির ভরা মৌসুমে মুলা বিক্রি করতে হয় ৫ টাকা কেজি। তখন আমাদের লোকসান হয়।
পেঁপে চাষি ঢেপা গ্রামে তাপস বলেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় এ বছর পেঁপে পাইকারি বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। ব্যবসায়ীরা কম দামে কিনে বেশি দামে বিক্রি করছে।
মেহেরপুর শহরের ডিম বিক্রেতা লোকমান হোসেন বলেন, সবজির দাম কিছুটা কমেছে, যে কারণে এখন ডিমের দামও কমে আসছে। ভোক্তারা তুলনামূলক কম দামে শীতের নতুন সবজি পাচ্ছে।
জেলা কৃষি অফিস জানিয়েছে, চলতি বছরে জেলায় মরিচ আবাদ হয়েছে ৪ হাজার ৫৩০ হেক্টর, কলায় ১ হাজার ৫৪৯ হেক্টর, বাঁধাকপি ৮৯৯ হেক্টর, শীতকালীন সবজি প্রায় ৩০০ হেক্টর, পেঁয়াজ ৩৪৫ হেক্টর। তবে সবজির আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ভোক্তা অধিদপ্তরের মেহেরপুর অঞ্চলের উপ-পরিচালক সজল আহমেদ বলেন, আমরা সবজিসহ সকল পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করছি। অসংগতি জরিমানা করছি। তবে বাজারদর বর্তমানে নিয়ন্ত্রণে আছে।
মেহেরপুর জেলা প্রশাসক মোছা. সিফাত মেহনাজ বলেন, মেহেরপুর একটি কৃষিনির্ভর জেলা। এখানে সব ধরনের সবজি উৎপাদন হয়। এখনও ভরপুর সবজি উঠতে শুরু করনি। যা উঠছে, তা জেলার চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। জেলা প্রশাসনের পক্ষে জেলার বিভিন্ন বাজার মনিটরিং করছি। তবে ভরা মৌসুমে সবজির দাম কমে আসবে।
রুট পরিবর্তন না করার দাবিতে চুয়াডাঙ্গায় ট্রেন আটকে বিক্ষোভ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
ঢাকা-খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ঢাকা-বেনাপোলগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ নামে দুটি ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন হয়ে চলাচল অব্যাহত রাখার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
সোমবার (০৪ নভেম্বর) বেলা ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা রেলস্টেশনে ঢুকলে সেটি আটকে রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয়রা। পরে দুপুর ১২টার সময় অবরোধকারীরা রেলপথ থেকে সরে গেলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।
বিক্ষোভকারীরা জানান, ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন দুটি ১৫ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা পরিহার করে যশোর-নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাওয়ার কথা। এমন খবর চুয়াডাঙ্গা জেলায় ছড়িয়ে পড়ে। ট্রেন দুটির রুট পরিবর্তন হলে চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবেন। ফলে দুটি ট্রেনের রুট বদল না করার দাবিতে তারা রেলপথ অবরোধ ও মানববন্ধন করেছেন।
এ সময় চুয়াডাঙ্গার স্থানীয় ট্রেন যাত্রী সালমান হোসেন বলেন , ১৫ নভেম্বর থেকে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি চুয়াডাঙ্গা শহর থেকে প্রত্যাহার করে যশোর-খুলনা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবে বলে জেনেছি। এটি কোনোভাবেই আমরা হতে দেব না। এমন সিদ্ধান্ত বাতিলের দাবিতে আমার চুয়াডাঙ্গা রেলস্টেশনে মানববন্ধন করছি।
বিক্ষোভকারীদের একজন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী সাকিব বিশ্বাস বলেন, চুয়াডাঙ্গা শহর থেকে ট্রেন কেন, একটি পাথরও আমরা সরাতে দেব না। ট্রেন দুটি তো থাকবেই, অনেক আগে থেকে আরও নতুন ট্রেন স্থাপনের দাবি জানিয়ে আসছি। সেই দাবি না মানলে আমরা কঠোর আন্দোলন চালিয়ে যাবো।
রিকশার সঙ্গে ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল নারীর
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা শহরে রিকশার সঙ্গে ভ্যানের সংঘর্ষে কুলসুম বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুম বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার বাজারপাড়ার ইছা মিস্ত্রীর মেয়ে। স্থানীয় ইউপি সদস্য আল বেলাল ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শহরের রেলবাজার থেকে কুলসুম বেগম ভ্যানে নিজ বাড়ি আসছিলেন। এ সময় একটি রিকশার সঙ্গে ভ্যানের সংঘর্ষ হলে তিনি ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় ব্যক্তিরা আহত অবস্থায় কুলসুমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ভ্যান থেকে ছিটকে পড়ে এক নারী মাথায় আঘাত পান। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমরণ অনশনে ইবির চারুকলা বিভাগের শিক্ষার্থীরা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত শ্রেণিকক্ষ বুঝে পেতে এবার আমরণ অনশনে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার বিকেল সাড়ে ৩টায় প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন তারা। এর আগে বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত একই স্থানে তারা অবস্থান কর্মসূচি পালন করে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
অনশন পালনরত শিক্ষার্থীরা বলেন, আমরা শ্রেণিকক্ষ বরাদ্দ পেয়েও ব্যবহার করতে পারছি না। কক্ষগুলো ফোকলোর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ দখল করে আছে। এদিকে আমাদের ক্লাস পরীক্ষা পরিচালনা করার কোনো জায়গা নেই। আমরা আমাদের নতুন চেয়ারম্যানকে বসতে দেওয়ারও জায়গা পাইনি। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সমাধান পাইনি। আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু কোনো ফল পাইনি। তাই আমরা বাধ্য ও নিরুপায় হয়ে আমরণ অনশনে বসেছি। আমাদের দাবির বিষয়ে প্রশাসন লিখিত কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, উপাচার্য ক্যাম্পাসের বাইরে রয়েছেন। তিনি ক্যাম্পাসে ফিরলে আগামীকাল বসে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি দুপুরেই আন্দোলনকারীদের বিষয়টি জানিয়েছি। আমরা একটা সমাধানের দিকে যাচ্ছি।
গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগকে রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় ২৩টি ও পঞ্চম তলায় ১টি কক্ষসহ মোট ২৪টি কক্ষ বরাদ্দ দেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগকে পঞ্চম তলায় ১৫টি ও ফোকলোর স্টাডিজ বিভাগকে একই তলায় ১৭টি কক্ষ বরাদ্দ দেওয়া হয়। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিভাগগুলোকে এসব কক্ষ বরাদ্দ দেন। গত আগস্টে অনুষদীয় সভায় এসব কক্ষ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে কক্ষ বরাদ্দ দেওয়ার আগে থেকেই ভবনের চতুর্থ তলায় চারুকলার জন্য বরাদ্দ দেওয়া কক্ষগুলো দখলে নিয়ে ফোকলোর স্টাডিজ ও ডেভোলপমেন্ট স্টাডিজ বিভাগ তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কক্ষ বরাদ্দের বিষয়ে বিজ্ঞপ্তি আকারে নির্দেশনা এলেও চারুকলার চেয়ে কম কক্ষ বরাদ্দ দেওয়ায় দখলকৃত কক্ষগুলো ছাড়তে নারাজ বিভাগ দুইটি। অন্যদিকে অনুষদীয় সভা থেকে ভবনটি চতুর্থ ও পঞ্চম তলায় আরবি ভাষা ও সাহিত্য বিভাগকে কক্ষ বরাদ্দ দেওয়া হলেও তারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জন্য তৃতীয় তলায় বরাদ্দকৃত কক্ষগুলো দখল করে ব্যবহার করছেন।
এ নিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। নিজেদের জন্য বরাদ্দকৃত কক্ষগুলো ব্যবহারের সুযোগ না পেয়ে গত ২৩ অক্টোবর মানববন্ধন করেন চারুকলার শিক্ষার্থীরা। এসময় উপাচার্য তাদেরকে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন। তবে সপ্তাহ পেরোলেও কোনো সমাধান না পেয়ে রোববার ফের আন্দোলন শুরু করে বিভাগটির শিক্ষার্থীরা। এ দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপরও কোনো সমাধান না পেয়ে দাবি আদায়ে আজ অনশনে বসেছেন বিভাগটির শিক্ষার্থীরা৷
বাস উলটে খাদে, ১৮ ঘণ্টা পর হেলপারের লাশ উদ্ধার
যশোর অফিস
যশোরের অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে এমকে পরিবহণ নামের যাত্রীবাহী একটি বাস উলটে খাদে পড়ে ১০-১৫ জন যাত্রী আহত হন। বাস উলটে খাদে পড়ে থাকার ১৮ ঘণ্টা পর সবুজ নামের বাস হেলপারের মরদেহ সোমবার দুপুরে উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে খুলনাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটোভাবে রাস্তার পাশে খাদে পড়ে। এ ঘটনায় বাসে থাকা ১০-১৫ জন যাত্রী আহত হন। ওই রাতে বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার দুপুরে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি কর্মী দল বাসটিকে উদ্ধার করার সময় একজনের মরদেহ উদ্ধার করে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, বাসের নিচে পড়ে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় এখনো মেলেনি। তবে ধারণা করছি, মরদেহটি সম্ভবত বাসের হেলপারের। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সাতক্ষীরা টু শ্যামনগর সড়ক সংস্কারের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কে জনদুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা ও যুব বিভাগ কমিটির নেতৃবৃন্দ। সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় কালিগঞ্জ জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার ফুলতলা মোড়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওঃ আনোরুল ইসলাম, সূরা সদস্য মাষ্টার সালাউদ্দিন, সাবেক শিবির নেতা আজগর আলী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্র সমন্বয়ক আরিফুজ্জামান আরিফ ও আমির হামজা। বক্তারা বলেন জেলা সদরের সাথে যাতায়াতের একমাত্র সড়ক সাতক্ষীরা শ্যামনগর মহাসড়ক। কিন্তু বর্তমান এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সমগ্র সড়ক জুড়ে বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে, যে কারণে সড়কে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিত্যদিন ছোট খাটো দুর্ঘটনার ঘটনা ঘটেই চলেছে। তাই কালিগঞ্জের জনগণ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তায় নেমে মানববন্ধন করেছে। মহা সড়কটি যাতে ভগ্নদশা থেকে মুক্ত হয়ে আবারোও যান চলাচলের উপযুক্ত হতে পারে তার বিহিত ব্যবস্থা করতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন । পরে কালিগঞ্জ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
কালিগঞ্জে দঃ শ্রীপুরে তরুনদলের কমিটি গঠন আহবায়ক জাঈদী, যুগ্ন সদস্য সচিব নাজমুল
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে জাতীয়তাবাদী তরুন দলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৪ নভেম্বর-২৪) জাঈদী হাসান দোলন আহবায়ক, শেখ সজীব সিনিয়ার যুগ্ন আহবায়ক ও নাজমুল হোসেনকে সদস্য সচিব করে মোট ২১ সদস্য কমিটি দেওয়া হয়। উপজেলা কমিটির সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও সিনিয়র সহ- সভাপতি আশরাফুল ইসলামের স্বাক্ষরিত কমিটির অন্যান্যরা হলেন যুগ্ন আহবায়ক সেলিম সাফুই, মাসুম বিল্লাহ, রাসেল, মহসিন আলী, আহাদ গাজী, সাঈদ হোসেন, শাওন গাজী গোল্ডেন, ছাব্বির হোসেন, এবং সদস্য যথাক্রমে মনিরুল ইসলাম, মাহি হাসান তুর, তৈহিদ কারিকর, সৌরভ হোসেন , আলমগীর হোসেন, নূর হোসেন, ইমরান হোসেন, রনি হোসেন, মিজান হোসেন, সুহান হোসেন। এছাড়াও সন্মানিত সদস্য করা হয়েছে ১০ জনকে। জানাগেছে, জাঈদী হাসান দোলন আহবায়ক, শেখ সজীব সিনিয়ার যুগ্ন আহবায়ক, নাজমুল হোসেন সদস্য সচিব, বিগত হাসিনা পতন আন্দোলনের বিশেষ ভুমিকা রাখতে পারায় তাদের নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়েছে।
দেয়ালে ‘ক্ষমা করে দিও’ লিখে নলতা হোস্টেলে কিশোরের আত্মহত্যা
কালিগঞ্জ প্রতিনিধি
ছাত্রাবাসের হোস্টেলের দেয়ালে ‘ক্ষমা করে দিও’ লিখে জিসান (১৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত ১ টা৩০ মিঃ (আনুমানিক) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুলের ভাড়া দেওয়া হোস্টেলের রুমে ঘটে। নলতা হাইস্কুল কর্তৃপক্ষ বলেন, স্কুলের হোস্টেল এখন আর ব্যবহৃত হয় না। কোন শিক্ষার্থী না থাকাতে আমরা বর্তমানে রুম গুলো ভাড়া দিয়েছি। সেখানে জিসান নামের ছেলেটি ভাড়া থাকতো। নিহত জিসান দেবহাটার হাদিপুর মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র। সে দেবহাটা উপজেলার সিয়াপাড়া এলাকার জামান হোসেনের ছোট ছেলে। জিসানের আত্মহত্যার সঠিক কোনো কারণ জানা না গেলেও নলতার হোস্টেলে তার লাশ নিতে আসা নিহতের স্বজনরা জানায়, জিসান তার বাবার কাছে দীর্ঘ দিন ধরে বাইক কিনে দেওয়ার আবদার করছিল। কয়েকজন সহপাঠীরা জানান, জিসান সারারাত অর্থ খরচ করে ফ্রি ফায়ার খেলেন। এবং জুয়ার প্রতি তার বেশি মাত্রায় নেশা ছিলো। নিহতের স্বজনরা আরও জানান, তার বাবা মা বর্তমানে ভারতের তামিলনাডুতে কাজের জন্য অবস্থান করছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, জিসান নামের এক যুবক আত্মহত্যা করেছে। কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হলো ন্যাশনাল টেক ফেস্টিভ্যাল টেকনোমাইজ ১.০
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগ (আইইএম) এর রোবোটিক্স এন্ড ক্যাড ক্লাব কর্তৃক আয়োজিত ওয়াল্টন লিফ্ট প্রেজেন্টস্ ঞবপযহড়সরুব ১.০ অনুষ্ঠিত । ২ নভেম্বর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে লাইন ফলোয়িং রোবট, ক্যাড কনটেস্ট, পোস্টার প্রেজেন্টশন এবং এডভারটাইজমেন্ট মেকিং সহ মোট চারটি সেগমেন্টে চল্লিশটির অধিক বিশ্ববিদ্যালয় হতে প্রায় সাড়ে চারশো শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সভাপতিত্ব করেন আইইএম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুজ্জামান। অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে শিক্ষার্থীদের এরকম একটি অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশংসা করেন এবং সকল শিক্ষার্থীদেরকে তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের টেকনিক্যাল ও ক্রিটিকাল থিংকিং এর পারদর্শিতা যাচাই এর জন্য এমন এ জাতীয় অনুষ্ঠান পড়ালেখার পাশাপাশি খুবই সহায়ক ভূমিকা পালন করে। আয়োজক কমিটিতে ছিলেন ক্লাব প্রেসিডেন্ট আশফাকুর রহমান শান্ত, জিএস সাইফ বিন ওসমানি।
অনুষ্ঠানের মূল স্পন্সর ছিল ওয়াল্টন লিফ্ট ও সহ স্পন্সর ক্লিক ইআরপি সফটওয়্যার। এডভারটাইজমেন্ট মেকিং সেগমেন্টটি স্পন্সর করেছে স্বাস্থ্য বিষয়ক পরামর্শক ওনলাইন প্লাটফর্ম সো গুড। লাইন ফলোয়িং রোবট সেগমেন্টটি স্পন্সর করেছে টেকশপবিডি, এছাড়া ওনলাইন লার্নিং পার্টনার ওস্তাদ, নলেজ পার্টনার লেক্সিকন। এছাড়া স্পন্সর ছিল স্ন্যাকস্ পার্টনার ইফাদ, আইসক্রিম পার্টনার স্যাভোই আইসক্রিম।
শুক্রবার খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের মায়েদের নিয়ে রান্না প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
কাম ফর আনপ্রিভিলিজড্ চাইল্ড (সি ইউ সি) খুলনা প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আমাদের সমাজে যারা একটু দারিদ্রতার সঙ্গে জীবন যাপন করছেন তারা অনেক কিছু থেকে বঞ্চিত থাকে। সংসারের বাহিরে সুযোগ পায়না সীমাবদ্ধতার মধ্যে থাকেন ।তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এই আয়োজন। আগামী ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬.০০ মিঃ সিইউসি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সি ইউ সি এর আয়োজনে অনুষ্ঠিত হবে সুবিধা বঞ্চিত শিশুদের মায়েদের নিয়ে রান্না প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত থাকবেন খুলনার প্রসিদ্ধ দুইজন জনপ্রিয় রন্ধন শিল্পী। সুবিধা বঞ্চিত শিশুদের পরিবারের সাথে সম্পর্ক ও মনোবল বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন।
সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী ও সংবাদ সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা জেলা ও মহানগর কমিটির প্রস্তুতি সভা সোমবার বিকেলে সোনাডাঙ্গা মহিলা ক্রীড়া কমপ্লেক্স সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা। বক্তৃতা করেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, নগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, সহ-সভাপতি এস এম সোহরাব হোসেন, খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, শেখ আঃ হালিম, শেখ আইনুল হক, খলিলুর রহমান সুমন, রুবিনা আক্তার প্রমূখ। সভায় নির্বাচন সংস্কার নিয়ে আগামী ৭ নভেম্বর বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী করার সিদ্ধান্ত গৃহীত হয়।
মাইটিভি খুলনা প্রতিনিধির পিতার মৃত্যু; বিভিন্ন মহলের শোক
খবর বিজ্ঞপ্তি
মাইটিভি টেলিভিশন’র খুলনা প্রতিনিধি ও দেশের তথ্যের প্রকাশক ও সম্পাদক শিশির রঞ্জন মল্লিকের পিতা ডাঃ হরিপদ মল্লিক (৯৪) ০৪ নভেম্বর ভোর ৬ টা ১৫ মিনিটে পরলোক গমন করেন। শিশির রঞ্জন মল্লিক এর পিতার মৃত্যুতে দেশের তথ্য পরিবার গভীর ভাবে শোকাহত । তার সন্তান পরিবার-পরিজন সকলকেই সৃষ্টিকর্তা ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় এই প্রার্থনা রইলো ।
অপরদিকে মাই টিভির শিশির মল্লিক এর পিতার মৃত্যুতে জার্নালিস্ট প্রটেক্ট কমিটির শোক জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গঠিত এই জার্নালিস্ট প্রটেক্ট কমিটির ৯০ সদস্য এই শোক প্রকাশ করেন।
ডুমুরিয়ায় ভদ্রা নদীর জোয়ারের বানে কৃষকের মৃত্যু!
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ভদ্রা নদীর জোয়ারের বানে রামপ্রসাদ রায় নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কাঞ্চননগর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছেন।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার খড়িবুনিয়া গ্রামের শিবপদ বিশ্বাসের ছেলে রামপ্রসাদ রায় (৫৫) শ্বশুর বাড়ি বয়ারভাঙ্গা থেকে দুপুরে বাড়ি ফিরছেন। আনুমানিক সাড়ে ১২টার দিকে কাঞ্চননগর খেয়া ঘাটে এসে দেখে নদীতে পানি কম থাকায় খেয়া পারাপার বন্ধ হয়ে গেছে। পলি পড়ে নদীর নাব্যতা হ্রাস হওয়ার কারনে শুধুমাত্র জোয়ারে খেয়া-পারাপার স্বাভাবিক থাকে। সম্প্রতি শোলমারী স্লুইস গেট দিয়ে বিলডাকাতিয়ার পানি নিষ্কাশন হওয়ার কারণে নদীতে একটা ছোট জোলা সৃষ্টি হয়েছে। এছাড়া নদীও অনেক চওড়া। ঘটনার সময় ৩/৪ ফুট উঁচু হয়ে জোয়ারের বান আসছিলো। যদিও সেটা অনেক দুরে ছিলো। কিন্তু রামপ্রসাদ সেটা না বুঝেই নদী পার হচ্ছিলেন।
এক পর্যায়ে মাঝ নদীতে জোয়ারের বানে পানির চাপে তিনি আর উপরে উঠতে পারেননি। এসময়ে স্থানীয় লোকজন সরকারি ডুবুরিদের সহায়তায় ঘটনার প্রায় দেড় ঘন্টাপর রামপ্রসাদের মৃত লাশ উদ্ধার করতে স্বক্ষম হয়।
দর্শনায় ৩ পলাতক আসামী গ্রেফতার
দামুড়হুদা প্রতিনিধি
দর্শনায় পুলিশ ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সোমবার সকালে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানায় কর্মরত অফিসার ও ফোর্স দর্শনা থানা এলাকায় অভিযান চালায়। এসময় পলাতক জিআর নং-৪৫৪/২১(দর্শনা), সিআর নং-৬০২/২৪(দর্শনা), সিআর নং-১৭২/২৪(দর্শনা) এর পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী বড়শলুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ রাজন মিয়া(২৮) পরানপুর গ্রামের মোজাম্মেল মন্ডরের ছেলে মোঃ নূর আলম (৩৪) ও দক্ষির চাদপুর গ্রামের হারুন মিয়ার ছেলে মোঃ হাবিবুর (৩০)কে গ্রেফতার করেছে।
অভয়নগরে যুবদলে প্রস্তুতি সভা
অভয়নগর প্রতিনিধি
যশোর অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৪ নভেম্বর) সন্ধায় নওয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ক্লাব ঘরে এই সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর থানা যুবদলের যুগ্ম-আহবায়ক তরফদার নাজির উদ্দীনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মানিক হাওলাদার, যুবদলের সাংগঠনিক সম্পাদক মালয়েশিয়া শাখা ও ৬নং ওয়ার্ড নিএনপি সদস্য হাসিবুল হোসেন শান্তু, জেলা ছাএদলের সহ-সভাপতি আবুল কাশেম ব্যাপারী। এসময় আরোও উপস্থিত ছিলেন, শহিদ, তরফদার মউনুদ্দীন, জসিম উদ্দীন, তাজুল ইসলাম, নাজির বিশ্বাস, সালমান, আব্দুল, বাচ্চু, মুজাফর, রবিউল, জুবায়ের, অপু, রুহুল আমিন, সোহেল, ইউসুফ, মুন্সি জাহাঙ্গীর, তারিকুল, ইমদাদ, জুয়েল, সবুজ. মুসা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালোনা করেন ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ জাকারিয়া রহমান।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ সাধুসন্ত ও সমন্বয়কদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি প্রদান
খবর বিজ্ঞপ্তি
সনাতন ধর্মাবলম্বীদের ৮ দফা বাস্তবায়ন ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ সনাতন জাগরণ মঞ্চের সাধুসন্ত ও সমন্বয়কদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজ ০৪ নভেম্বর ’২৪ বেলা ১২টায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর বরাবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ, খুলনার উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন খুলনা ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী বিপ্রানন্দ জী, মৃণাল কান্তি বিশ্বাস, শংকর কুমার বালা, সুব্রত মণ্ডল শুভ, দিংপকর সাহা বাবু, শঙ্কর বালা মহুরী, সত্যজিৎ মণ্ডল, চারু চন্দ্র ঢালী, অনুপ গোলদার, দিপংকর মণ্ডল লিটন, ধীরাজ মণ্ডল, লব মল্লিক, ভুজঙ্গ রায় সুমন, ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, মনিশংকর নাগ, খোকন বিশ্বাস, অজয় নন্দী, মাখন চক্রবর্ত্তী, দয়াল কৃষ্ণ সানা, দিংপকর তালুকদার, অ্যাড. পলাশী মজুমদার, সাংবাদিক দিলীপ ব্রহ্ম, নূপুর দাস, প্রশান্ত রায়, ডলার, সজল দাস, চয়ন রায়, সত্যজিৎ শীল, শেখর বিশ্বাস, দিপন সাহা, মধু সাহা, অনুপ সেন, পল্লভ দাস, সমীর রায়, অধ্যাপক সুকুমার মণ্ডল, সাংবাদিক প্রদীপ বিশ্বাস, সুজন বৈদ্য, সমীরণ মণ্ডল, গৌরাঙ্গ সাহা, তুহিন বিশ্বাস, স্বপন বালা, তুহিন কান্তি দাস, রাজীব অধিকারী, প্রভাস ঘোষ, অসিত মণ্ডল, দেবু হালদার, রণধীর, সৌরভ ঘোষ, লিটন বালা, অজামিল ঢালী, আনন্দ ঢালী প্রমুখ।
যুবদল নেতা বেলালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান বেলালের উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে রবিবার (০৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা সদর থানার সামনে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি এসএম শামীম কবীর, বিএনপি নেতা বিকাশ মিত্র, মিরাজুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোল্লা আইয়ুব হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাদিমুজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রি, যুবনেতা সাগর রহমান, রুবেল মীর, রিপন ভূঁইয়া, শফিক মোল্লা, পীর আলী, মাসুম বিল্লাহ, গাজী শহিদুল ইসলাম, মফিদুল ইসলাম মিঠু, জুয়েল, মাহমুদ আলম লোটাস, মশিউর রহমান সফিক, ফিরোজ আহমেদ, মিল্টন রায়, সাজু, ইমরান হোসেন, আশিকুর রহমান, বীরেশ্বর মন্ডল ও ইয়াসিন গাজী প্রমূখ।
অবিলম্বে খুলনা জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান বেলালের উপর হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে, গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি করেন। আওয়ামী সন্ত্রাসীদের একটি গ্র“প বিগত দিনের ন্যায় সংগঠিত হয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে নগরীতে ত্রাসের রাজত্ব কায়েম করছে। এসমস্ত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। বিক্ষোভ মিছিল শেষে, নেতৃবৃন্দ খুলনা সদর থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করে। অভিযোগটি আমলে গ্রহণ করে দোষীদের গ্রেফতারপূর্বক শাস্তির আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপির প্রস্তুতি সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এক প্রস্তুতি গতকাল সন্ধায় শিরোমনি বৈশাখি মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মীর শাহাজান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী । যুবদল নেতা মোল্লা সোলায়মান এর পরিচালনায় বক্তৃতা করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শুকুর, আ ঃ রব মু্িস, মোঃ জামাল , গাজী ফকরুল ইসলাম , খয়বার সরাদার , আঃ হালিম , মোল্লা লোকমান হোসেন, খলিলুর রহমান, আজিজুল ইসলাম, রবিউল, সলেমান, আঃ হাই, আরিফ, সামসু, এনামুল, শ্রীমান, আব্দুল, পরশ, রফিকুল ইসলাম সুজা, পলাশ, ইমরান, মনিরুল, মহাসিন, ছাত্রদল নেতা রিয়াজ, আকাশ, সিফাত, ইয়ামিন, আবু সাইদ, মুন্না, শিশির , বিপ্লব প্রমুখ। সভা বক্তারা আগামি ৭ই নভেম্বর বিকাল ৩ টায় খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী সফল করার আহবান জানান।
খুলনা জাপা কার্যালয় ভাঙচুরে ছাত্র-জনতা জড়িত নয়
স্টাফ রিপোর্টার
খুলনায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের ঘটনায় ছাত্র-জনতা জড়িত নয় বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার (৪ নভেম্বর) নগরীর শিববাড়ি মোড়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন শিক্ষার্থী মিরাজুল ইসলাম ইমন। তিনি বলেন, অবৈধভাবে দেশের ১০ বছরের রাষ্ট্রক্ষমতা দখল করে স্বৈরশাসনের নজির রয়েছে জাতীয় পার্টির। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি অবৈধ নির্বাচনেও তারা অংশ নিয়েছেন। মিরাজুল ইসলাম ইমন বলেন, শনিবার (২ নভেম্বর) বিকেলে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসর জাপার বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ছিল। যা শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্ক পর্যন্ত বিস্তৃতি পায়। আমরা নির্ধারিত সময় মিছিল নিয়ে বের হলে ডাক বাংলা যাওয়ার সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো তৃতীয় পক্ষ জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও রাস্তায় আগুন দেয়। যার সঙ্গে ছাত্র-জনতা জড়িত ছিল না। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত দাবি করে তিনি বলেন, তৃতীয় পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ওই অপ্রীতিকর ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।











































