Home আঞ্চলিক মিঠু এলাকাবাসীকে উৎখাত করার জন্য ভয়ভীতি ও হুমকি দিচ্ছে

মিঠু এলাকাবাসীকে উৎখাত করার জন্য ভয়ভীতি ও হুমকি দিচ্ছে

195


স্টাফ রিপোর্টার
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পদত্যাগের পর আরাফাত গ্রুপের চেয়ারম্যান এস, এম আরিফুর রহমান মিঠু ও তার সন্ত্রাসী বাহিনী এলাকাবাসী ঘর বাড়ি ভাংচুর, লুটপাট করে। তিনি আরাফাত প্রকল্পের এলাকাবাসী কে উৎখাত ও ভয়-ভীতি প্রদর্শন করে। শনিবার দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাবে হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা হয়। আরাফাত আবাসিক শান্তি শৃঙ্খলা কমিটি এর আয়োজন করেন।
লিখিত বক্তব্য পাঠ করেন এই কমিটির সভাপতি মতিয়ার রহমান। সম্মেলনে তিনি বলেন, এস,এম আরিফুর রহমান মিঠুর নেতৃত্বে একদল সন্ত্রাসী লুটেরা এলাকায় লুটতরাজ ও ভাংচুর চালায় এবং বিভিন্ন পরিবার ও ব্যক্তিদের কাছে চাঁদা চায়। মিঠুর সহযোগিরা অনেকের ওপর নির্যাতন করে এবং মামলা করে হয়রানি করছে। এই মিথ্যা অভিযোগ এনে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। শামীম আহম্মেদ রাজ্জাক ও তার ছেলেকে আওয়ামী যুবলীগ নেতা বানিয়ে অপপ্রচার চালাচ্ছে। এর থেকে মুক্তি চাই।
সম্মেলনে তিনি বলেন, আরাফাত পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর .প্রহরীদের মারধোর ও সাইনবোর্ড ভাংচুর, সাধারণ মানুষের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন ও ভয়- ভীতি হুমকি দেওয়া যে অভিযোগ আনা হয়েছে তাহা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আসল সত্য এই যে, এস,এম আরিফুর রহমান মিঠু’র নিজের উপস্থিতিতে এলাকায় বিভিন্ন মানুষের ঘর বাড়ি দোকানপাট ভাংচুর ও লুটপাট করেছে এবং এলাকাবাসীদের হুমকি, ভূমি দস্যুতা চাঁদা দাবী এবং ভয়-ভীতি প্রদর্শন করেন।
সম্মেলনে আর যেন মিথ্যা ও হয়রানীমূলক মামলার স্বীকার না হই এটাই আমাদের দাবী। এ সময় অধ্যাপক মোঃ মাহমুদুল্লাহ, অধ্যাপক জাকির হোসেন, শামীম আহম্মেদ রাজ্জাক, ডাঃ জাকির হোসেন, ইখতিয়ার হোসাইন সেবা, আসাদুজ্জামান নেছার, মোঃ রুহুল আমীন, আলহাজ্ব আলম গাজী, আব্দুর রশিদ মল্লিক, মোঃ আলম, ফিরোজ আহম্মেদ, আক্তার আহমেদ সুজা, তুহিন মোল্লা, সাইফুল ইসলাম ও মেহেদী হাসানসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।