Home আঞ্চলিক শালিখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়দের গণসংবর্ধনা

শালিখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়দের গণসংবর্ধনা

88

নওয়াব আলী মাগুরাঃ

মাগুরার শালিখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.শ্যামল কুমার দে,ভাইস চেয়ারম্যান এ্যাড. সজীব আহম্মেদ ও মহিলাভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা কে গণসংবর্ধনা প্রদান করা হয় বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মুক্ত মঞ্চে।জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার।তিনি বলেন নির্বাচিত হওয়ার পর কে ভোটদিছে নাদিছে দেখা যাবেনা।সকলকে সাথে নিয়ে নির্বাচিতদের কাজ করতে হবে।এ সময় তিনি শালিখা উপজেলার বিভিন্ন উন্নয়ন মুলক কাজের কথা তুলে ধরেন।যাদের অবদানে শালিখা উপজেলা আওয়ামী লীগ আজ সংঘবদ্ধ তাদের স্বরণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চেয়ারম্যান বিমলেন্দু শিকদার। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমান শিকদার।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.শ্যামল কুমার দে, ভাইস চেয়ারম্যান এ্যাড. সজীব আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর,জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ, গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাক আহম্মদ,শালিখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহদি হাসান বিকু,চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু,আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,তালখড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ, ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শংকর বিশ্বাস,শালিখা থানার এসআই মঈনুল হোসেন, প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাস প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ।