খবর বিজ্ঞপ্তি।।
খুলনার বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসনাত সিদ্দিক’র ছোট ভাই মিন্টু গত মঙ্গলবার (১৮ জুন) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাপতালে যান খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, সাঈদ হাসান লাভলু, মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, ফারুক হোসেন, শরিফুল ইসলাম টিপুসহ নেতৃবৃন্দ। এদিকে ব্যবসায়ী আবুল হাসনাত সিদ্দিকের ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ। নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শেখ মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।











































