কোটচাঁদপুর প্রতিনিধি।।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের(এম.পি) সাহেবের রাজনৈতিক উপদেষ্টা নির্বাচিত হওয়ায় মেজর (অব.) মাহফুজুর রহমান কে আজ ২০ জুন বৃহস্পতিবার বিকাল ৪ টায় কোটচাদপুর পৌর পাঠাগার মিলনায়তনে, জাতীয় তরুণ পার্টির কোটচাঁদপুর উপজেলা শাখা’র উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ রশিদুল ইসলাম (রশিদ’র) সভাপতিত্বে , মীর শামীম আহমেদ’র পরিচালনায়ায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের (এম.পি) সাহেবের রাজনৈতিক উপদেষ্টা এবং পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এর আর্দশে অনুপ্রাণীত ঝিনাইদহের কৃতী সন্তান মেজর (অব.) মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মাজেদ সভাপতি জাতীয় পার্টি কোটচাঁদপুর উপজেলা শাখা। আনোয়ারুল ইসলাম সেন্টু সাধারন সম্পাদক জাতীয় পার্টি কোটচাঁদপুর উপজেলা শাখা।
এ সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ রশিদুল ইসলাম (রশিদ), সভাপতি, জেলা যুগ্ম আহবায়ক, জাতীয় তরুণ পার্টির কোটচাদপুর উপজেলা শাখা, ঝিনাইদহ। মীর শামীম আহমেদ, সাধারণ সম্পাদক, জাতীয় তরুণ পার্টির কোটচাঁদপুর উপজেলা শাখা, ঝিনাইদহ।আব্দুল লতিফ পৌর সভাপতি, সামাউল ইসলাম পৌর সাধারণ সম্পাদক। কৃষক পার্টির সভাপতি সিরাজুল ইসলাম, শ্রমিক পার্টির সভাপতি রেজাউল ইসলাম বড় খোকা। যুব সংহতির সভাপতি মনিরুজ্জামান শাহাজান। পৌর যুব সংহতির সভাপতি পিন্টু।
জাতীয় ছাত্র সমাজের সভাপতি আরিফুল হক খাঁন, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। জাতীয় তরুন পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান ( জনি)তরুণ পার্টির সহ সভাপতি কোটচাঁদপুর মোঃ শরিফুল ইসলাম,যুব নেতা ইউনুস আলি, জহুরুল ইসলাম, জাতীয় তরুণ পার্টির পৌর সভাপতি আঃ হক পরভেজ, তরুণ পার্টির পৌর সহ সভাপতি বাদল,তরুণ পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক পৌর সোহেল, তরুণ পার্টির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,তরুণ পার্টির সদস্য মোঃনাসির উদ্দীন, ওমেদুল ইসলাম মিন্টু, মোঃ সবুজ, সোহেল, কাওচার আলম,নূর মোহাম্মদ,জীবন, রিমন, শাহাবুল আমজাদ আলী খাঁন
ইয়াদুল আর উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ।











































