Home খেলাধুলা গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ফিল্ডিং নিল দ. আফ্রিকা

গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ফিল্ডিং নিল দ. আফ্রিকা

10


স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষস্থানের লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই দলই খেলছে অপরিবর্তিত দল নিয়ে

এই ম্যাচে জয়ের ওপরই নির্ভর করছে ‘ডি’ গ্রুপের শীর্ষে কারা উঠছে। কারণ, এর আগে একটি করে ম্যাচ খেলে জয় পেয়েছে দুই দলই। শ্রীলংকাকে এই মাঠেই ৬ উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা। আর নেপালকে ডালাসে সেই ৬ উইকেটেই উড়িয়ে দিয়েছিল ডাচরা।

দুই দলের একাদশ

নেদারল্যান্ডস: মাইকেল লেভিট, ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (উইকেটকিপার ও অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুর, লোগান ভ্যান বেক, টিম প্রিংল, পল ভ্যান মিকেরেন ও ভিভিয়ান কিংমা

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে ও ওটনিল বার্টম্যান