Home আঞ্চলিক পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যেখুবিতে ছুটি ঘোষণা

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যেখুবিতে ছুটি ঘোষণা

38

খবর বিজ্ঞপ্তি।।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আগামী ০৯ থেকে ২০ জুন পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবাসমূহ (যথা: বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা) যথারীতি চালু থাকবে। ছুটি শেষে অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল আগামী ১৩ থেকে ১৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে। এ কারণে হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের আগামী ১৩ জুন সকাল ১০টার মধ্যে স্ব স্ব হল ত্যাগ করতে বলা হয়েছে। আগামী ২০ জুন সকাল ৬টা থেকে হলসমূহ খুলে দেওয়া হবে। তবে বিদেশি শিক্ষার্থীরা স্ব স্ব হলে অবস্থান করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খুবির চারুকলা স্কুলে ভর্তিতে
অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক /স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অঙ্কন পরীক্ষা আজ ০৬ জুন (বৃহস্পতিবার) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপস্থিতির হার ছিল ৬৮.৮৮ শতাংশ।
এদিকে পরীক্ষা শুরুর পর ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে পরীক্ষার হল পরিদর্শন করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সেখানে তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষার ফোকাল পারসন ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর নিহার রঞ্জন সিংহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ইরাসমাস প্লাস স্টাফ টিচিং/ট্রেনিং মোবিলিটি প্রোগ্রামে
অংশ নিতে তুরস্ক ও জার্মানি যাচ্ছেন খুবির ৪ শিক্ষক

ইরাসমাস প্লাস স্টাফ টিচিং/ট্রেনিং মোবিলিটি প্রোগ্রামের অংশ নিতে তুরস্ক ও জার্মানিতে যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক। এর মধ্যে তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের ইরাসমাস প্লাস কেএ১৭১ প্রজেক্ট কর্তৃক আয়োজিত ইরাসমাস প্লাস স্টাফ ট্রেনিং মোবিলিটি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আইআরও স্টাফ ক্যাটাগরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক ও দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান এবং স্টাফ টিচিং কাটাগরিতে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. ফৌজিয়া ফারজানা তুরস্কে যাচ্ছেন।
এছাড়া জার্মানির ড্রেসডেন ইউনিভার্সিটি অব টেকনোলজির ইরাসমাস প্লাস কেএ১৭১ প্রজেক্ট কর্তৃক আয়োজিত ইরাসমাস প্লাস স্টাফ টিচিং/ট্রেনিং মোবিলিটি প্রোগ্রামে অংশ নিতে জার্মানিতে যাচ্ছেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ও প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে তুরস্কের আফিয়ন কোচাটেপে বিশ্ববিদ্যালয়ের ও জার্মানির ড্রেসডেন ইউনিভার্সিটি অব টেকনোলজির সাথে এমওইউ রয়েছে, উক্ত এমওইউ কার্যক্রমের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তুরস্ক ও জার্মানি যাচ্ছেন।
উল্লেখ্য, সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইরাসমাস প্লাস স্টাফ টিচিং/ট্রেনিং মোবিলিটি প্রোগ্রামে অংশ নিতে যাওয়া ৪ শিক্ষক। এ সময় তারা প্রোগ্রামের বিশদ বিষয় উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য তাদের এই সফরের জন্য শুভ কামনা জানিয়ে বলেন, এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আরও বেশি সমৃদ্ধ হবেন এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। এছাড়াও আগামীতে শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জের পরিসর আরও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন।