Home আঞ্চলিক প্রচার-প্রচারণামুলক মতবিনিময় সভা

প্রচার-প্রচারণামুলক মতবিনিময় সভা

30

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তকরণ প্রচার-প্রচারণামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস’র খুলনা অঞ্চলের বাংলাদেশ প্রবীণ প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্পের (এসডিডিবি) বৃহস্পতিবার সকালে শেলাবুনিয়ার ক্যাথলিক মিশনে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন এসডিডিবি প্রকল্পের ক্লাব লিডার, প্রতিবন্ধী ব্যক্তি, উন্নয়ন কমিটি, মিডিয়া ও সরকারী কর্মকর্তা। সভায় সংগঠনটির কার্যপ্রণালী তুলে ধরে তা অবহিত করেন প্রকল্পের কর্মকর্তা মিতা হালদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাথলিক মিশনের সহকারী পালক পুরোহিত রিপন, চাঁদপাই ইউপির প্যানেল চেয়ারম্যান রোকন উদ্দিন, সহকারী সমাজসেবা অফিসার নাসির উদ্দিন, ক্লাব সমন্বয়কারী জেমস শরৎ কর্মকার, সাংবাদিক আবু হোসাইন সুমন, আবুল হাসান, মনিরুল ইসলাম দুলু ও এনামুল হক। সভা শেষে প্রকল্পের সুবিধাভোগী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণাদি ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।