Home আঞ্চলিক খুলনায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

খুলনায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

284


স্টাফ রিপোর্টার।।

খুলনায় শাওন তালুকদার (২৪) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৫ জুন) মধ্যরাতে নগরীর জোড়াগেট এলাকায় এ ঘটনা ঘটে।


খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, শাওনকে কে বা কারা হত্যা করেছে বিষয়টি এখনও স্পষ্ট নয়। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া চলমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন জোড়াগেটে একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন। পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। শাওনের বুকের বাঁ পাশে তিনটি স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।