Home আঞ্চলিক বিএনপির আহবানে জনগণ ভোট বর্জন করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে: তুহিন

বিএনপির আহবানে জনগণ ভোট বর্জন করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে: তুহিন

11


।। খবর বিজ্ঞপ্তি।।
‘দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’- এ স্লোগানে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বিএনপির আহবানে জনগণ ভোট বর্জন করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। দেশবাসী বিএনপির সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে বলেই ভোটকেন্দ্রে ভোটার পাওয়া যায় না।
শনিবার (১৮ মে) সন্ধ্যায় আড়ংঘাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে ভোট থেকে বিরত থাকার আহবান জানিয়ে দৌলতপুর থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিদেশি প্রভুদের পদলেহন করে ক্ষমতাসীন সরকার এ দেশের মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করছে। বাংলাদেশকে ধংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে ডামী সরকার। বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ডামী সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তারা জলাঞ্জলি দেবে।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা বিএনপির আহবায়ক মুর্শিদ কামাল, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতলেবুর রহমান মিতুল, আব্দুল ওহাব, হেলাল আহমেদ সুমন, সালমা বেগম, রাজাউর রহমান প্রিন্স, হীরা আক্তার, বাবু শেখ, হাফিজ হোসেন সাজু, অমল সরকার, গোলাম নবী, মতিন মন্ডল, মহিদুল ইসলাম, হান্নান মোড়ল, নারায়ন মিত্র, সেলিম শেখ ,জাবির শেখ ,আয়শা বেগম, ফিরোজা খাতুন ,মোমেনা আক্তার প্রমুখ।
#

তাঁতীদল নেতা সুলতান বিশ্বাস হত্যাকারীদের
গ্রেফতারের দাবি
।।খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ২৬নং ওয়ার্ড শাখার সহ সভাপতি সুলতান বিশ^াস হত্যাকান্ডে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ।
শনিবার (১৮ মে) মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে বলেন, সুলতান বিশ্বাস ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অদর্শের সৈনিক। তার হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে আইনের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি আহবান জানান। একই সাথে নিহতের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, তাঁতীদলের আহবায়ক আবু সাঈদ শেখ, শেখ জামাল উদ্দিন, নুরুল ইসলাম নুরু, আব্দুস সালাম মোড়ল, হুমায়ুন কবীর, আসলাম হোসেন, দেলোয়ার মাতুব্বর, মুনসুর আলী বাবলু, দেলোয়ার হোসেন, এড. মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, মোস্তফা শেখ, রেজাউল মোল্লা প্রমুখ।