পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছা থানা পুলিশ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে দন্ডপ্রাপ্ত আসামী ৯ পরোয়ানার আসামী কে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঐ আসামীদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে আসামীদের কে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা সুত্রে জানা গেছে, উপজেলার হরিঢালীর সোনাতনকাটি গ্রামের ইমান গাজীর ছেলে এক মাসের দন্ড প্রাপ্ত আসামী মোমিন গাজী (৪৪),গদাইপুর ইউনিয়নের সিরাজ মল্লিকের ছেলে এক বছর তিন মাসের দন্ডপ্রাপ্ত আসামী রবিউল ইসলাম ও পরোয়ানার আসামীরা হলেন- উপজেলার চাঁদখালীর হাচিমপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে শামিম খান (৪০),একই গ্রামের শামিম গাজীর স্ত্রী মরিয়ম খাতুন,পৌরসভার বাতিখালি গ্রামের শাহ-আলম সরদারের ছেলে নাজমুল সরদার,গড়ইখালীর দক্ষিন কুমখালীর মারজিন গাজীর ছেলে মেহেদী হাসান(২৫),রাড়ুলীর রাড়ুলী গ্রামের গোষ্ট বিশ্বাসের ছেলে গোপাল বিশ্বাস ও ভূবন বিশ্বাস, সোলাদানার ভিলেজ পাইকগাছা গ্রামের মৃত হাসেম শেখের পুত্র মন্টু শেখ। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,দুই দন্ড প্রাপ্ত আসামী ও সাত পরোয়ানার আসামীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।











































