খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন জিতু এর শ্রদ্ধাভাজন চাচা আমিনুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সহযোদ্ধার পিতৃতুল্য চাচার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ইসতি ও সদস্য সচিব তাজিম বিশ্বাস সহ আহ্বায়ক কমিটির নেতৃদ্বয়। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক বিহ্বল পরিবারবর্গ সহ আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।











































