খবর বিজ্ঞপ্তি :
দৈনিক খুলনাঞ্চল এর সিনিয়র রিপোর্টার ও কোর্ট রিপোর্টার ইউনিটি খুলনা’র সভাপতি এম এ জলিলের বড় বোন আমেনা খাতুন এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক খুলনাঞ্চল এর সম্পাদক মিজানুর রহমান মিলটনসহ কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
অনুরুপ বিবৃতি দিয়েছেন কোর্ট রিপোর্টার ইউনিটি খুলনার সহ- সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক সোহাগ দেওয়ান, যুগ্ম সম্পাদক এড. মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ এড. মামুন খান, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মোঃ আউয়াল শেখ, কার্যনির্বাহী সদস্য মোঃ রায়হান মোল্লা প্রমূখ।
উল্লেখ্য আমেনা খাতুন মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।











































