
খুলনা-৬ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু’র শোক
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর নিবাসী যুবলীগ নেতা আবু বাক্কার গাজীর পিতা আলহাজ্ব মোঃ শামছুর রহমান গাজী (৮৭) ব্রেনস্ট্রোক জনিত কারণে সোমবার (২২ এপ্রিল) দুপুরে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং গভীর শোক প্রকাশ করেন।
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জলাধার বিতরণ
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হসিনা প্রদত্ত পানি সংরক্ষনের জলাধার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে জলাধার বিতরণের উদ্বোধন করেন পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের সভাপতিত্বে জলাধার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আমিনুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, আব্দুর রাজ্জাক মলঙ্গী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমিরণ সাধু, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, বীর মুক্তি যোদ্ধা ও সাবেক কমান্ডার চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, রিপন কুমার মন্ডল, কে এম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মুনছুর আলী গাজী,
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে ইটভাটায় ৫লাখ টাকা জরিমানা
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রবিবার সকালে ডুমুরিয়া উপজেলার শোলমারি এলাকার ইটভাটায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের এক অভিযানে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে উপজেলার শোলমারি এলাকায় ভ্রাম্যমান আদালতের এক অভিযানে এস.বি ব্রিকস নামক ইটভাটাথর বিরুদ্ধে ইট প্র¯‘ত ও ভাটা-¯’াপন-নিয়ন্ত্রণ আই ২০১৩(সংশোধিত-২০১৯)থর বিভিন্ন ধারা লংঘন করে ইটভাটা পরিচালনার অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান মেসার্স এস.বি ব্রিকস-কে ৫ লাখ টাকা জরিমানা করেন। এবং তা আদায় করা হয়েছে। এছাড়া আগামিতে ইট প্র¯‘ত ও ভাটা ¯’াপন (নিয়ন্ত্রন) আইন অনুসরণ করেই ইটভাটা পরিচালনার জন্য মালিককে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ সময় উপ¯ি’ত ছিলেন খুলনার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মারুফ বিল্লাহ। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, পরিবেশ সুরক্ষায় খুলনা জেলার বিভিন্ন ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
ডুমুরিয়ায় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তারই অংশ হিসেবে রোববার দুপুরে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার চুকনগর ডিগ্রী কলেজে বৃক্ষরোপন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপ¯ি’ত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের গণ-যোগাযোগ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান তানভীর, দপ্তর সম্পাদক বাঁধন হালদার, উপ কৃষি বিষয়ক সম্পাদক শেখ মাহবুব আলম সোহাগ, অলিউজ্জামান সানি, নির্বাহী সদস্য রুবেল হোসেন, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাসার, তরিকুল ইসলাম বাবু, শাাহরিয়ার হোসেন রিয়াদ, শেখ মামুন, নাজমুল ইসলাম বাবু, পি কে শিপন, আবুল কালাম আজাদ, ইব্রাহিম সরদার, ফয়সাল আহমেদ, আল আমিন, সোহেল রানা, রিয়াজুল ইসলাম, মাহিম গাজী প্রমুখ।
ডুমুরিয়ায় অধ্যাপক নারায়ণ মন্ডল আর নেই
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় অবসরপ্রাপ্ত অধ্যাপক নারায়ণ চন্দ্র মন্ডল (৬৭) আর নেই। তিনি সোমবার দুপুরে স্ট্রোক জনিত আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক বিবৃতি জানানো হয়েছে।
জানা গেছে, নারায়ণ চন্দ্র মন্ডল ছিলেন ডুমুরিয়া কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক। বছর দুয়েক আগে তিনি অবসরে যান। তাঁর জন্ম¯’ান উপজেলার রুদাঘরা গ্রামে। তবে কলেজে চাকরির সুবাদে উপজেলা সদরের দাসপাড়া এলাকায় বসবাস করতেন। কর্মজীবনে তিনি অধ্যাপনার সাথে সাথে আওয়ামী রাজনীতিসহ পূজা উদযাপন পরিষদ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার সকালে তিনি সু¯’্য ও স্বাভাবিক ভাবেই ছিলেন। এরই মধ্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি অসু¯’্য বোধ করছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই ঢলে পড়েন। এ সময় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও ২ছেলেসহ অসংখ্য আন্তীয় স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর দাহকাজ সম্পন্নের জন্য ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মহাশ্মশানে কার্যক্রম চলছিল। এদিকে তাঁর মৃত্যুর খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পল্লীশ্রী হাইস্কুলে সুজিত সরদার সভাপতি নির্বাচিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ে সুজিত সরদার সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এস এম কামরুজ্জামানের কার্যালয়ে এবং তার সভাপতিত্বে এ নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি সকলেই সুজিত সরদারের পক্ষে সমাথন জানালে রিটার্নিং অফিসার তাকে সভাপতি হিসেবে ঘোষণা করেন। এ সময় আরো উপ¯ি’ত ছিলেন শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, ইউপি সদস্য দেবব্রত সরদার প্রমুখ।
দামুড়হুদায় স্থানীয় এমপির নিকট আত্মীয় হওয়ায় ঘোষনা দিয়ে মনোনয়ন প্রত্যাহার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্থানীয় এমপির নিকট আত্নীয় হওয়ায় ঘোষনা দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন।
সোমবার সকালে দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী সহিদুল ইসলাম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন থেকে চেঢারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে নিলেন।তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশকে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করলাম। তিনি আরও বলেন,আসন্ন দামুড়হুদা উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা প্রদান করেছিলাম। আমার মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করা হযেছিল। তবে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর আমার নিকট আত্মীয় হওয়ায় আমি আমার মনোয়ন পত্র প্রত্যাহার করলাম।
খুবির কর্মকর্তা রফিকুল ইসলামের মায়ের ইন্তেকালে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রে কর্মরত সেকশন অফিসার রফিকুল ইসলামের মাতা হাসিনা বেগম ২২ এপ্রিল (সোমবার) আনুমানিক ভোর ৫টায় বাগেরহাট জেলার যাত্রাপুর গ্রামের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর যাত্রাপুস্থ নিজস্ব বাসভবনে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রে কর্মরত সেকশন অফিসার রফিকুল ইসলামের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আরও শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি দীপক চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম হাওলাদারসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে অপরাজিতা নেটওয়ার্কের অভিজ্ঞতা বিনিময় সভা
নারীর ক্ষমতায়নে মাঠ পর্যায়ের কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা পর্যায়ে সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে জেলা অপরাজিতা নেটওয়ার্কের এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথিবৃন্দ বলেন, সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে। সেজন্য সরকারি সকল নীতিমালায় নারীর অংশগ্রহণের বিষয়টি রয়েছে। প্রশাসন এটি বাস্তবাযনে সার্বিক সহযোগিতা করছে। চেষ্টা করা হচ্ছে মাঠ পর্যায়ে কমিটি ও সেবায় যাতে সরকরি নির্দেশনা মানা হয় এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত হয় সজেন্য সার্বিক সহযোগিতা করতে। অপরাজিতা নেটওয়ার্ক নারীর ক্ষমতায়নে কাজ করছে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে তাদের কমিটি রয়েছে। নারীর ক্ষমতায়নে এই নেটওয়ার্ককে কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এ ব্যাপারে অপরাজিতা নেটওয়ার্ক সদস্যদের আরও সক্রিয় হতে হবে।
সোমবার সকালে খুলনা জেলা পরিষদ মিলনায়তনে এই অভিজ্ঞতা বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। খুলনা জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি এবং ফুলতলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রণজিতা চক্রবর্তী, খুলনা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাঃ সাদিয়া মনোয়ারা উষা, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ পারভেজ মোল্যা। অপরাজিতাদের পক্ষে বক্তৃতা করেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চঞ্চলা মণ্ডল, এ্যাডভোকেট পপি ব্যাণার্জী, এ্যাডভোকেট তাহেরা নাজমা মিতু,পারভীন আক্তার, সাহিদা আক্তার নয়ন, ভারতী বিশ্বাস, বন্দনা রায়, রীমা খানম প্রমূখ। অনুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনাসহ অন্যান্য অপরাজিতা নেত্রী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে বদ্ধ পরিকর। এ জন্য মানুষকে আগে স্মার্ট হতে হবে। আমরা ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি। উন্নয়ন দেশে শুধু পরিণত হলেই হবে না, এই অগ্রগতি টিকিয়ে রাখতে হবে। সেজন্য নারী-পুরুষ সকলকে এক সাথে দেশের উন্নয়নে কাজ করতে হবে। নারীদের বেশী এগিয়ে আসতে হবে। নারীদের বিষয়ে প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। যে কোন বিষয়ে আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারেন। প্রশাসন আপনাদের সহযোগিতা করবো। আপনারা বাল্য বিবাহ, যৌতুক, নির্যাতন বিষয়ে এলাকায় খোঁজ খবর রাখবেন। যে কোন প্রয়োজনে মাঠ পর্যায়ে প্রশাসন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন। আমরা চাই আমাদের সমাজ বাল্য বিবাহ, যৌতুক ও নির্যাতন মুক্ত থাকুক। আমরা সবাই মিলে একটি সুষ্ঠ ও সমৃদ্ধি দেশ গড়ি যার সুফল নারী-পুরুষ সবাই ভোগ করুক।
সভায় অপরাজিতা নেটওয়ার্ক সদস্যরা বলেন, বর্তমান আইন ও নীতিমালা অনুযায়ী নারীদের সামনে এগিয়ে নেওয়ার সরকারের যে পরিকল্পনা রয়েছে সেটা বাস্তবায়ন হচ্ছে না। সমাজে নারী নির্যাতন, ধর্ষণ, বাল্য বিবাহ, যৌতুক, বেড়েই চলেছে। অপরাধীদের গ্রেফতার ও সাজা হচ্ছে না। নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার প্রভাবের ফলে নারীরা অংশগ্রহণ করতে পারছেন না। রাজনৈতিক দলগুলোর কমিটিগুলিতে ৩৩% নারী অন্তর্ভূক্তি হচ্ছে না। এ ব্যাপারে প্রশাসনকে কড়া নজরদারি ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সুইজারল্যান্ডের (এসডিসি) সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপরারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ‘অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্পটি রূপান্তর খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়নে বাস্তবায়ন করছে।
নড়াইল সিভিল সার্জন অফিস: নিয়োগ পরীক্ষার ফলাফল ১৩ ঘণ্টা পর সংশোধন!
নড়াইল প্রতিনিধি
নড়াইল সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তির ১৩ ঘণ্টা পর ফের সংশোধন করে প্রকাশ করা হয়েছে। চারটি পদে ৬৮টি শূন্যপদের বিপরীতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার সকালে নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে জেলা সিভিল সার্জন ও নিয়োগ পরীক্ষা বোর্ডের সদস্য সচিব ডা. সাজেদা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলের পর বিভ্রান্তির সৃষ্টি হলে ১৩ ঘণ্টা পর আবার তা সংশোধন করে মধ্য রাত ১২টা ৫৫ মিনিটে পুনরায় প্রকাশ করা হয়।
শুক্রবার সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী ৪টি পদের বিপরীতে চাকরি প্রত্যাশীরা লিখিত পরীক্ষা দেন। ২৪ ঘণ্টা না পেরোতেই এ ফলাফল প্রকাশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ১৫ ও ১৬তম গ্রেড বেতন স্কেলে ৪টি পদের বিপরীতে ৬৮টি শূন্য পদে জনবল নিয়োগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য সহকারী শূন্য পদে ৬২, স্টোর কিপার পদে ৩, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২ জন। আবার কোল্ড চেইন টেকনিশিয়ান পদে একজনের বিপরীতে আবেদন করেন ৫ হাজার ৪২৮ জন চাকরিপ্রত্যাশী। প্রতি পরীক্ষার্থীকে ফি বাবদ গুনতে হয়েছে ২২৩ টাকা। আরও জানা যায়, লিখিত পরীক্ষায় স্বাস্থ্য সহকারী পদে ৩ হাজার ৩৫৪ জনের বিপরীতে ১৪৬, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৪৮ জনের বিপরীতে ১৫, স্টোরকিপার পদে ৪০৫ জনের বিপরীতে ১৬, কোল্ড চেইন টেকটিনিসিয়ান ৪ জনের বিপরীতে ১ পরীক্ষার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। চারটি পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩,৯১১ জন এবং তাদের লিখিত পরীক্ষায় বাংলা, অঙ্ক, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরে খাতা মূল্যায়ন করেছেন স্কুল-কলেজের ৪০ শিক্ষক।
লিখিত পরীক্ষার প্রকাশিত প্রথম ফলাফলে দেখা যায়, স্বাস্থ্য সহকারী পদে ১৪৯ পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কৃতকার্য হয়েছেন। ফলাফলে ২৪২২১৪০০৭০২, ২৪২২১৪০৩৩১২ এবং ২৪২২১৪০৩৫০৫ রোল নম্বর দুবার করে কৃতকার্যের তালিকায় প্রকাশ করা হয়েছে। সকালে ওয়েবসাইটসহ ফেসবুকে ফলাফল প্রকাশের পর, নেতিবাচক মন্তব্যে ঠাসা পড়ে সিভিল সার্জন অফিস, নড়াইল নামক ফেসবুক পেজ।
রাতে জেলা সিভিল সার্জন ও নিয়োগ বোর্ডের সদস্য সচিব ডা. সাজেদা বেগম বলেন, ফলাফল প্রকাশে টাইপিং মিসটেকের কারণে লিখিত পরীক্ষায় স্বাস্থ্য সহকারী পদে ৩টি রোল নম্বর রিপিট হয়েছে। তবে আমরা ১৪৯ জনকে নয় ১৪৬ জনকে ওই পদে রেখেছি। সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো ধরনের চাপ এড়াতেই শতভাগ স্বচ্ছতার সঙ্গেই লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছে।
খুলনার এমসিএসকে স্কুলে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস
স্টাফ রিপোর্টার
খুলনার ফুলতলা উপজেলায় অবস্থিত মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় (এমসিএসকে) চালু হয়েছে বিআরটিসি বাস সার্ভিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এ প্রতিষ্ঠানটিতে বিআরটিসি সেবামূলকভাবে বাস সার্ভিস চালু করেছে।
রোববার বেলা ১২টায় বাস সার্ভিসের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসিএসকের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দীন।
এছাড়া প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লে. কর্নেল মো. শফিকুল হকসহ জেলা প্রশাসক, জেলা পরিষদ, পুলিশ সুপারের কার্যালয়সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলতলা, খুলনার একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আশাশুনিতে যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনি উপজেলার বড়দলে উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল ১০ টায় বড়দল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ও উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মো: আশরাফ হোসেন। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায় ও সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মাসুদ রানার সহায়তায় সভায় প্রকল্পের মনিটরিং অফিসার তাহেরাতুল জান্নাত মোহনা অংশগ্রহণকাীদের সাথে ত্রৈমাসিক পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন। সভায় উপজেলার ১১ ইউনিয়নের ৩০ জন যুব সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করে আসছে। আস্থা প্রকল্পের এই কার্যক্রম এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত এবং দলমত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন ও যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।
বলাবাড়িয়ায় উপজেলা নির্বাচনের সেন্টার কমিটি গঠন
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে সহযোগিতা করার লক্ষ্যে উপজেলার বলাবাড়িয়ায় সেন্টার কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) এ কমিটি গঠন করা হয়।
উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমের পক্ষে সেন্টার কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলমসহ এলাকার সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় রবীন্দ্র নাথ সানাকে আহবায়ক করে ৬ নং বলাবাড়ীয়া ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন করা হয়।
তাপপ্রবাহ: প্রতি ঘণ্টায় ৩ রোগী হাসপাতালে ভর্তি
যশোর অফিস
গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে যশোরে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন গরমজনিত নানা রোগে। গরমে অনেকেই ডায়রিয়া, হাঁপানি, জ্বরে ভুগছেন। যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রোগীর সঙ্গে চাপ বেড়েছে বহির্বিভাগেও।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তাপপ্রবাহে প্রতি ঘণ্টায় দুই থেকে তিনজন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। ভর্তি হওয়াদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীরাই বেশি।
গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ২২ জন ভর্তি হয়। এ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮৭ জন। অপরদিকে পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে গরমজনিত রোগে ২৯ জন ভর্তি রয়েছেন। এদিনে শিশু বহির্বিভাগ থেকে ১৪২ জন ও মেডিসিন বহির্বিভাগ থেকে ২৫৬ জন চিকিৎসা নিয়েছেন, যা গত এক সপ্তাহে সর্বোচ্চ।
এদিকে গত এক সপ্তাহে শিশু ওয়ার্ডে ৫৩৪, পুরুষ এবং মহিলা মেডিসিন ওয়ার্ডে ৩৪৪ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। গত চার দিনে শিশু বহির্বিভাগে ৫৬০ জন ও মেডিসিন বহির্বিভাগ থেকে ৫১৫ জন চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে শিশু বহির্বিভাগে ১৮ এপ্রিল ১৪২, ১৯ এপ্রিল ১৩২, ২০ এপ্রিল ১৪৪ ও ২১ এপ্রিল ১৪২ জন চিকিৎসা নিয়েছে। অপরদিকে, মেডিসিন বহির্বিভাগ থেকে ১৮ এপ্রিল ১১১, ১৯ এপ্রিল ১১৯, ২০ এপ্রিল ১২৯ ও ২১ এপ্রিল ১৫৬ জন চিকিৎসা নিয়েছে।
সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালে স্বাভাবিকের তুলনায় রোগীর চাপ বেড়েছে। আক্রান্তদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা বেশি। ওয়ার্ডের কোনো শয্যা এবং কেবিন খালি নেই। অতিরিক্ত রোগীর চাপ সামাল নিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের কোথাও নতুন আসা রোগীদের জন্য বেড খালি না থাকায় বিপাকে পড়তে হচ্ছে রোগীদের। অনেকে বাড়তি বেড বরাদ্দের দাবিও তুলেছেন রোগীর স্বজনেরা।
সদরের হাশিমপুর গ্রামের বেবি বেগম বলেন, গত দু’দিন ধরে তার শিশুকন্যা মারিয়া ডায়রিয়াতে আক্রান্ত থাকায় হাসপাতালে নিয়ে আসেন। ওয়ার্ডে জায়গা না পাওয়ায় অন্য রোগীর বেডে মেয়েকে স্যালাইন দেওয়া হচ্ছে।
আব্দুলপুর গ্রামের ওলিয়ার রহমান জানান, পানিশূন্যতা নিয়ে গত তিনদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত বেড পাননি। ক্লিনিকে চিকিৎসা করার সামর্থ্য না থাকায় গরমে হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। বৈদ্যুতিক পাখা না থাকায় তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ বলেন, তাপপ্রবাহে প্রতি ঘণ্টাতে দুই থেকে তিনজন করে রোগী ভর্তি হচ্ছে। গরমে অন্যান্য রোগের পাশাপাশি ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেশি। অসচেতনতার কারণে শিশুরা ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে। এতে ঝুঁকিও বাড়ছে। আক্রান্তদের অনেককেই দেরি করে হাসপাতালে আনা হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যশোরঞ্চলে। প্রতিদিনই জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে থাকছে। দশ বছর পর গত শনিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে ২০১৪ সালের ২৪ এপ্রিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। অব্যাহত তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে যশোরের সাধারণ মানুষের জনজীবন। শহরে দিনে লোকজনের উপস্থিতি কমে গেছে।
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫: বাসচালক গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় বাসচালক খোকন মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রোববার বেলা ১১টায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের স্টেশন পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন মিয়া ওই এলাকার দেলবার হোসেনের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ। তিনি বলেন, গত ১৬ এপ্রিল ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। ওই মামলার আসামি বাসচালক খোকন মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে রোববার কোটচাঁদপুর উপজেলা শহরের স্টেশন পাড়ায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৬। পরে তাকে ফরিদপুর র্যাব-১০ এর কাছে হস্তান্তর করা হয়।
গত ১৬ এপ্রিল ফরিদপুরের কানাইপুরে ঢাকা থেকে মাগুরাগামী একটি ইউনিক পরিবহন বাসের সঙ্গে আলফাডঙ্গা থেকে ফরিদপুর শহরের দিকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৫ জন নিহত হন। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী, চালক ও হেলপার। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যান।
বৃষ্টির আশায় খোলা আকাশের নিচে ‘ইস্তিসকার’ নামাজ আদায়
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশা করে নামাজ ‘ইস্তিসকার’ আদায় শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল পৌণে ৯ টার দিকে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউপির বল্লভপুর গ্রামের খড়িলার বিলে খোলা আকাশের নিচে এ নামাজ শেষে মোনাজাতের আয়োজন করেন স্থানীয়রা। এতে ইউপির বল্লভপুর, রসুলপুর, ভবানীপুর, জোতমোড়া ও বরইচারা গ্রামের প্রায় দুই শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন।
নামাজ ও মোনাজাত পরিচালনা করেন রসুলপুর মাদরাসার হেফজ্বখানার শিক্ষক মাওলানা মুফতি নাসির উদ্দিন আল ফরিদী। আগামী মঙ্গলবার ও বুধবার একই স্থানে সকাল ৮ টায় বৃষ্টির জন্য নামাজ ‘ইস্তিসকার’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
জানা গেছে, কালবৈশাখীর মৌসুমেও প্রায় এক মাস বৃষ্টির দেখা নেই। নদী-নালা, খাল-বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না অগভীর নলকূপ ও সেচ পাম্পে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝরে পড়ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তারা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন। নামাজে সবাইকে অংশ নেয়ার জন্য আগে থেকেই মাইকে প্রচার করা হয়েছিল।
সকালে সরেজমিন খড়িলার বিলে গিয়ে দেখা যায়, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, লুঙ্গি, গামছা, টুপি পরে জায়নামাজ, খেজুরের পাটি, গামছা নিয়ে নানাবয়সি মানুষ মাঠে হাজির হয়েছেন। হুজুর প্রথমে মুসল্লিদের উদ্দেশে নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করলেন সবাই। নামাজ শেষে দুই হাত তুলে সবাই প্রচণ্ড গরম, তীব্র তাবদাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য মোনাজাত করেন তারা।
এ সময় কৃষক মিরাজুল রহমান বিশ্বাস জানান , বৃষ্টিবাদল নেই। খুব তাপ। কলে ( টিউবওয়েলে) ও বোরিংয়ে পানি উঠছে না। মাঠের খেতখোলা নষ্ট হচ্ছে। তাই বৃষ্টি চেয়ে নামাজের মধ্যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কান্নাকাটি করেছেন তিনি।
রসুলপুর মাদরাসার হেফজখানার শিক্ষক মাওলানা মুফতি নাসির উদ্দিন আল ফরিদী জানান, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণে মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকা নামাজ আদায় করতেন। সেজন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের তওবা করে এবং ক্ষমা চেয়ে দু রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।
দহখোলা দক্ষিণ ভবানীপুর কওমি হাফেজিয়া মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা রাসেল মোল্লা জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালা সহ সবাই খুব কষ্টে আছেন। সেজন্য তারা বৃষ্টির জন্য নামাজ পড়েছেন। আগামী মঙ্গলবার ও বুধবার একই স্থানে বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হবে।
কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগেরর কর্মকর্তা মামুনুর রশিদ জানান, সকালে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি তাপমাত্রা থাকছে। তবে বিকেল ৩ টার দিকে তা বেগে ৩৯ থেকে ৪১ ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে। তাঁর ভাষ্য, প্রায় এক মাস কোনো বৃষ্টিপাত হয়নি। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবণাও নেই বলে তিনি জানান।
বাগেরহাটে হিট স্ট্রোকে তালগাছ থেকে পড়ে গাছির মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে তালের রস সংগ্রহ করতে গিয়ে তালগাছ থেকে পড়ে মো. আমজাদ হোসেন শেখ (৫৭) নামের এক গাছির মৃত্যু হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকালে বাগেরহাট সদর উপজেলার ভট্টপ্রতাপ গ্রামে তাল গাছ কাটতে উঠে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তীব্র গরমে গাছের উপর বসে অসুস্থ হয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পরিবারের সদস্য ও চিকিৎসকদের।
মো. আমজাদ হোসেন শেখ বাগেরহাট সদর উপজেলার ভট্টপ্রতাপ গ্রামের মৃত আজহার আলী শেখের ছেলে। তিনি তাল গাছ থেকে রস সংগ্রহের কাজ করতেন।
মৃতের ছেলে মো. কেরামত আলী বলেন, প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে তিনি তালগাছ থেকে রস সংগ্রহের কাজে বের হন। কয়েকটি গাছে ওঠার পর তিনি গরমে একটু অসুস্থ বোধ করছিলেন। পরে বাড়ির পাশের একটি উঁচু তাল গাছে ওঠার কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে নিচে পড়ে যান। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান বলেন, আমজাদ হোসেন শেখকে তার পরিবারের সদস্যরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তীব্র গরমে পানি শূন্যতায় সম্ভবত হিটস্ট্রোকে অসুস্থ হয়ে গাছ থেকে পড়ে গিয়েছিলেন তিনি।
তালা উপজেলা পরিষদ নির্বাচন, ১৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
এর মধ্যে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, সাবেক জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিত সাধু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার ও এমএ মালেক।
ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন, মো. আব্দুল জব্বার, কাজী ইমরান হোসেন লিয়াকাত, নাজমুল হুদা পলাশ, শাহ আলম টিটো, মো. বাবলুর রশিদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাপড়ি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, তালা উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ১৮১ জন এবং নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ৫২ জন। এছাড়া, একজন হিজড়া ভোটার রয়েছেন।
বেশি দামে ফ্যান বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
স্টাফ রিপোর্টার
তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ। এরই মধ্যে বিক্রি বেড়েছে ফ্যানের। সেই ফ্যানের দাম ক্রয় মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করছিল নগরীর হার্ডমেটাল গ্যালারির মেসার্স জমজম হার্ডওয়্যার স্টোর। ভোক্তা অধিকারের অভিযানে ধরা পড়ে জরিমানা গুনতে হয় প্রতিষ্ঠানটির।
সোমবার (২২ এপ্রিল) ভোক্তা অধিকার অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দাবদাহের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশি দামে ফ্যান বিক্রি করছেন ব্যবসায়ীরা। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় মেসার্স জমজম হার্ডওয়্যারকে দশ হাজার টাকা জরিমান করে তা আদায় করা হয়।
এছাড়া দৌলতপুর থানার রেল গেইট এলাকায় মারিয়াম আইস বারকে ক্ষতিকর উপাদান ব্যবহার করে নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, প্রক্রিয়াজাত করণ এবং বিপনন করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
মোহাম্মদ সেলিম আরও বলেন, অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জে পৃথক দূর্ঘটনায় নিহত ২
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে পৃথক দূর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছে। তাদের মধ্যে ট্রেনে কাটা পড়ে নিহত হয় প্রকাশ কুমার (২৭) ও ট্রাকের ধাক্কায় নিহত হয় মোটর সাইকেল চালক লিটন হোসেন (৪৪)। ঘটনা দুটি ঘটেছে সোমবার ভোরে উপজেলার সুন্দরপুর ও বারোবাজার ফুলবাড়ি এলাকায়।
মোবারকগঞ্জ রেলষ্টেশন মাষ্টার মশিয়ার রহমান জানান, সোমবার ভোরে কালীগঞ্জের সুন্দরপুর ষ্টেশনের অদুরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোয়ালন্দ ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার নামের এক যুবক নিহত হয়। খবর পেয়ে সোমবার সকাল ১০ টার দিকে রেল পুলিশ ঘটনাস্থলে পৌছে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে। নিহত প্রকাশ কুমার জেলার কোটচাদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের দেবেন বিশ^াসের ছেলে। সে কালীগঞ্জ উপজেলার কালুখালি গ্রামে মামা বাড়িতে থাকতো।
অপরদিকে একই দিন ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার বারোবাজার ফুলবাড়ি এলাকায় মোটর সাইকেল চালক আসলাম হোসেন নামের আরেক যুবক ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে নিহত হয়। নিহত লিটন কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে। বারোবাজার হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্যোগে স্যালাইন ও সুপেয় পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্যোগে রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর বাজারে সাধারন পথচারী ও দিনমজুর মানুষের মাঝে বিনা মূল্যে স্যালাইন ও সুপেয় পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময়ে তিনি বলেন বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবা অতীতে সাধারন মানুষের প্রয়োজনে যেমন মানবিক কার্যক্রম পরিচালনা করেছে তেমনি বর্তমানেও তাদের মানবিক কার্যক্রম চালু রেখেছে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপি চলমান তীব্র তাপদাহে সাধারন মানুষের তৃষ্ণা মেটাতে এই উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো বলেন যতদিন দেশের তাপমাত্রা স্বাভাবিক রুপ না নিবে আমাদের এই কার্যক্রম ততদিন চলমান থাকবে। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়,কিবরিয়া শেখ,আব্দুল বারেক শেখ,তারেক আজিজ,শেখ সাগর,মোঃ ইমরান,মোঃ ওয়ায়েসকুরুনী বাবু,মোঃ মহিদুল শেখ,মোঃ রবিউল,মোঃ ইসমাইল হোসেন বাবু,মোঃ ইসমাইল মৃধা ইমন,মোঃ সাকিব খান মিলন,মোঃ শাহনেওয়াজ মিলু,মোঃ ফিরোজ ডাক্তার,সজিব লস্কর,মোঃ মহিবুল্লাহ মুন্না,মোঃ শুভ শেখ,মোঃ তানভীর, গাজী গোলাম আসিব প্রমুখ।
সত্য পদ ঘোষের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির পূজা কমিটির সহ-সভাপতি, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী সত্য পদ ঘোষ (৫৮) হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ২১ এপ্রিল ’২৪ রবিবার রাত ৮:২৫টায় পরলোক গমন করেন। আজ ২২ এপ্রিল সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কয়লা গ্রামের পারিবারিক শ্মশানে বেলা ১২টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক, তাঁর আত্মার সদগতি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ, সহ-সভাপতি অরবিন্দ সাহা, এড. অলোকানন্দা দাস, সাংবাদিক অমিয় কান্তি পাল, সমরেশ সাহা, শ্যামা প্রসাদ কর্মকার, শিবনাথ ভক্ত, বাবলু বিশ্বাস, স্বপন সাহা, গৌরাঙ্গ সাহা, এড. বিজন মণ্ডল, বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক রতন কুমার নাথ, সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বজিৎ দে মিঠু, উজ্জল ব্যানার্জী, ভবেশ সাহা, নারায়ণ দাস, অলোক দে, রবীন দাস, অশোক ঘোষ, দুলাল সরকার, সিধু চক্রবর্ত্তী, সাধন রায়, অসিত সরদার, সুরেশ চক্রবর্ত্তী, সুশান্ত ব্যানার্জী, স্বপন মণ্ডল, সুব্রত হালদার, তাপস সাহা, তরুণ রায় শিবু, প্রদীপ সাহা মদন, বিদ্যুৎ দাস, স্বপন রায়, রথীন্দ্রনাথ সরকার বাপ্পী, মিণ্টু সাহা, গোবিন্দ কুণ্ডু, তুষার সাহা, প্রকৌশলী বাবুল দেবনাথ, সাংবাদিক প্রবীর বিশ্বাস, বিমল সাহা, অভিজিৎ দাস লভী, দীপক দত্ত, অঞ্জন দে, শংকর পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস, ভোলানাথ দত্ত, মহাদেব সাহা, রূপন দে, বিপ্লব মিত্র, রাম পোদ্দার, সত্যপ্রিয় সোম বলাই, ইন্দ্রজিৎ কুণ্ডু গোপাল, রাজদ্বীপ ঘোষ, সাধন ঘোষ, সমীরণ ঘোষ, সুব্রত সরকার, সুমন দাস, সুশীল দাস, পলাশ সাহা, বাবু শীল, উজ্জল রায়, মাণিক শীল, পাপ্পু সরকার, শুভ দত্ত, রাজু শীল, আশিক দাস, সোমনাথ ঘোষ, গণেশ ঘোষ, গোবিন্দ ঘোষ, রণজিৎ ঘোষ, অসীম ঘোষ, মিলন ঘোষ, কার্তিক সরকার, তাপস তালুকদার, অনুপ সরকার, মনোজ দাস, পলাশ শীল, রনি সরকার প্রমুখ।
শার্শা সীমান্তে ৬ টি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ৬টি স্বর্ণেরবারসহ চয়ন হেসেন (২০) নামের এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বিজিবি সদস্যরা। সোমবার (২২ এপ্রিল) মধ্যরাতে গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক পাচারকারী শার্শা উপজেলার গোগা গাজিপাড়ার নুরুজ্জামানের ছেলে।
বিজিবি জানায়, সোমবার রাতে গোপন সংবাদে তারা জানতে পারেন গোগা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল গোগার পল্লী বিদ্যুত অভিযোগ কেন্দ্রের সামনে অবস্থান করেন। এসময় ওই পাচারকারী ব্যটারিচালিত একটি ভ্যানে করে সীমান্তের দিকে আসলে বিজিবি তাকে থামিয়ে তল্লাশি করে তার জুতার মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬ টি স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের ওজন ৭০৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিএসসি জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়ে। জব্দ করা স্বর্ণের বারগুলি যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।










































