স্টাফ রিপোর্টার।।
প্রয়োজনীয় লোকবল, যন্ত্রপাতির আর জ্বালানীর অভাবে কাজে আসছেনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধুপ্রতিম দেশ ভারত থেকে উপহারের পাওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। ফলে বেসরকারী অ্যাম্বুলেন্স এর ওপর নির্ভর করতে হচ্ছে রোগীদের, গুনতে হচ্ছে বাড়তি টাকা। জটিল রোগে অসুস্থ্য হওয়ার পর হাসপাতালে আসার জন্য আধুনিক অ্যাম্বুলেন্স সংকটে মৃত্যুবরণ করছে ৬০-৭০ ভাগ রোগী বলছেন চিকিৎসকরা।
খুমেকে রোগিদের সেবাদানের জন্য রয়েছে ৬টি এ্যাম্বুলেন্স। যারমধ্যে একটি লাইফসার্পোট এ্যাম্বুলেন্সও রয়েছে। কিন্তু নামে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হলেও এর মধ্যে নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। ফলে এর মাধ্যমে রোগীদের কাঙ্খিত জরুরী সেবা দেয়া সম্ভব নয় বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা, সাতক্ষীরা ও যশোরে বর্তমানে ৬টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স রয়েছে যা আধুনিকায়ন সময়ের দাবী বলছেন চিকিৎকরা।
এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আর এমও ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, একটি লাইফসার্পোট এ্যাম্বুলেন্সে অনেক গুরুত্বপুর্ণ যন্ত্রপাতি থাকতে হয় কিন্তু আমরা উপহার হিসেবে যে এ্যাম্বুলেন্সটি পেয়েছি সেখানে যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। যেহেতু এটি স্বাস্থ্য মন্ত্রনালয় ক্রয় করেনি সেহেতু এর যন্ত্রপাতি ক্রয়ের চাহিদাও আমরা দিতে পারছি না।
অপরদিকে এ জাতীয় এ্যাম্বুলেন্স পরিচালনার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ প্যারামেডিক ও সেবিকার প্রয়োজন আছে কিন্তু স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এই জনবল আমাদের দেওয়া হয়নি। ফলে আমরা রোগিদের এই এ্যাম্বুলেন্সের মাধ্যমে কাক্সিক্ষত সেবা দিতে পারছিনা। উপহার হিসেবে পাওয়া অ্যাম্বুলেন্স ব্যবহার, রক্ষনাবেক্ষণ ও পরিচালনার জন্য নির্দিষ্ট নীতিমালা না থাকায় সিদ্ধান্ত নিতে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে বলছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের ক্রয়কৃত এ্যাম্বুলেন্সের বিপরিতে জ¦ালানি বরাদ্দ রয়েছে কিন্তু উপহারের এ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট জ¦ালানির বরাদ্দ নেই। পাশাপাশি এসব এ্যাম্বুলেন্স পরিচালন ও রক্ষনাবেক্ষনের জন্য নির্দিষ্ট নীতিমালা নেই। ফলে হাসপাতালগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় এই এ্যাম্বুলেন্স পরিচালনা করতে হচ্ছে। যা ব্যবহারকারীদের জন্য ব্যয়বহুল।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ি, অসুস্থ্য হওয়ার পর হাসপাতালে পৌছানোর আগেই পরিবহন সংকট ও সঠিক পরিচর্যার অভাবে ৬০-৭০ ভাগ রোগী মৃত্যুবরণ করে। তাই রোগীদের অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যনীতিমালা প্রনয়ন জরুরী বলছেন চিকিৎসকরা।
খুলনা বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, একটি পরিবারের কোন সদস্য যখন অসুস্থ হয়ে পড়েন তখন রোগির স্বজনেরা অধিক অর্থ ব্যায় করে মান ও সুবিধাহীন এ্যাম্বুলেন্স ব্যবহার করতে বাধ্য হয়। এ্যাম্বুলেন্স পরিচালন নীতিমালা না থাকায় রোগির তাদের স্বাস্থ্য সেবা পাওয়ার মৌলিত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন যা কাম্য নয়। বর্তমান স্বাস্থ্য মন্ত্রনালয় কাছে এ জন্য একটি জাতীয় স্বাস্থ্যনীতি মালা প্রনয়নের জোর দাবী জানান তিনি। স্বাস্থ্য নীতিমালা প্রনয়ন হলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় সুচিকিৎসা নিশ্চিতের সুযোগ সৃষ্টি হবে।











































