খবর বিজ্ঞপ্তি।।
আজ ২৬শে মার্চ মঙ্গলবার নগরীর বয়রা আজিজের মোড়ে তারুণ্যের সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ চেম্বারের কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মৃত ব্যক্তিদের দাফনে সহায়তা ও সামাজিক বিভিন্ন কাজে অবদান রাখায় ৮ জনকে এবছর সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলের শেখ হাসান ইফতেখার চালু, মুফতী ইলিয়াস সহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ুথ চেম্বারের সভাপতি মো: জাকারিয়া হোসেন, আহবায়কের দায়িত্ব পালন করেন মো: নাজিম উদ্দিন,
প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন মো: তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সারা বছর সংগঠনে অবদান রাখায় নাজমুস সাকিবকে বেস্ট কন্ট্রিবিউশন এওয়ার্ড, মনির আহমেদ কে বেস্ট স্যাকরিফাইসিং এওয়ার্ড, ইয়াছিম আরাফাত আবিরকে ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড, রায়হান হৃদয়কে ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড,
শেখ শাহেদ, আসাদুজ্জামান হৃদয়, ফারাবী আহমেদ হৃদয়, রবিউল হাসান কে বেস্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷ অনুষ্ঠানে যুন্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে রবিউল হাসান। এছাড়াও অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলো Science Golden Batch।











































