আজম খান কমার্স কলেজের পুনর্মিলনী কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী আজম খান সরকারি কমার্স কলেজের পুনর্মিলনী-২০২৪ সফলের লক্ষ্যে উদযাপন কমিটির ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় কলেজের মোস্তাফিজুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক এ্যাড. মোহাম্মদ সাইফুল ইসলাম। উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মীর বরকত আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক সেলিনা বুলবুল, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জাফর উল্লাহ খান সাচ্চু, কামরুল করিম বাবু, শাহ মোহাম্মদ জাকিউর রহমান, অধ্যাপক আজম খান, জাবেদ এলাহী, মুক্তিযোদ্ধা রহমান বাবলু, মুক্তিযোদ্ধা ইউসুফ আলী হাওলাদার, আশরাফুজ্জামান বাবুল, তালুকদার আব্দুল খালেক, মোশাররফ হোসেন, অধ্যাপক তারক চাদ ঢালী, অধ্যাপক দেব দুলাল বসু চম্পক, মোহাম্মদ সারাফত আলী দুলু, অ্যাডভোকেট এস এম সাজ্জাদ হোসেন বাপ্পি, উল্লাসী সরকার, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, শামীম আরা হোসেন পপি, বিমান সাহা, দেবাশীষ কর্মকার, নিতাই রায়, আমেনা বানু, শেখ আসাদুজ্জামান তৌহিদা, পারভিন রুমু, মেজবাহ উদ্দিন মিজু, সোহেল বিশ্বাস, বিপুল মজুমদার, নিতাই রায়, জুবি ওয়ালিয়া টুই, আব্দুল্লাহ আল মামুন মানিক, দিবাকর সাহা, বায়জিদ সিনহা, বিধান রায়, মনিরুজ্জামান টগর, রেখা খানম, হুমাইয়ারা জামান, আতিকুর রহমান তিতাস, শাহরিয়ার খোকন, আব্দুল মোতালেব, অধ্যাপক সাইফুল ইসলাম সেলিম, শাকিল রহমান, আশরাফ হোসেন অশ্রু, মোহাম্মদ আব্দুল হামিদ, আশরাফুল ইসলাম সুমন, এস এম ওবায়দুর রহমান টিপু, মোহাম্মদ গোলাম কিবরিয়া, নাসির উদ্দিন আহমেদ, এনামুল হক, বদরুল আলম, অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন, কাকলি রহমান, দীপক চন্দ্র মন্ডল, মো. শাহিন রহমান, মোহাম্মদ রবিউল ইসলাম রবি, সাহানুর রহমান অয়ন, আসমা আক্তার মেরি, মোহাম্মদ বেলাল হোসেন, অ্যাডভোকেট বিধান রায়, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলী, আব্দুল মাজেদ, মো. বায়জিদ হোসেন, এ্যাড. মাসুম বিল্লাহ, মোস্তফা আল মামুন প্রবাল, মোহাম্মদ নজরুল ইসলাম, দীপঙ্কর কুমার শিউলি, মোঃ মোস্তাকুজ্জামান, ইলিয়াস হোসেন লাবু, জি এম রেজাউল ইসলাম, মো. হাবিবুর রহমান প্রিন্স, আলহাজ্ব কামাল হোসেন, শেখ শাহরিয়ার রাহুল, মো. রফিক, ফরিদ আহমেদ, ফয়েজুল হক রুবেল, অ্যাডভোকেট আসাফুর রহমান লিটন, এ্যাড. মনি শংকর, এডভোকেট তাপস রাহা, শাহেদ শরীফ, এ্যাড. আবুল কালাম আজাদ, তাজফিকুর রহমান জয়, মোঃ হাবিবুর রহমান, মো. আত্তাহার আলী, মোঃ মাহমুদ হোসেন, রুকসানা ইয়াসমিন পান্না, বিএম রেজাউল ইসলাম, বিধান রায়, ইউসুফ হারুন মজনু, জহির আব্বাস, জব্বার আলী হিরা, সবুজ হাজরা প্রমূখ। এছাড়া বিপুলসংখ্যক প্রাক্তন ছাত্র-ছাত্রী ছিলেন। আগামী ২৪ ফেব্রুয়ারি পুনর্মিলনী সফলের লক্ষে আলোচনা হয় এবং বিভিন্ন উপকমিটির কার্যক্রম মূল্যায়ন করাসহ কর্মসূচি সফল এবং সুশৃংখল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কেশবপুরে এমপি আজিজের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলামের পক্ষে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ১০০ জন অসহায় ব্যক্তিকে ওই কম্বল দেওয়া হয়। সংসদ সদস্য আজিজুল ইসলামের পক্ষে ওই কম্বল বিতরণ করেন কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, দপ্তর সম্পদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক শেখ শাহীন, নির্বাহী কমিটির সদস্য আব্দুল করিম, মেহেদী হাসন জাহিদ, শাহীনুর রহমান, আব্দুর রাজ্জাক, সদস্য নূরুল ইসলাম খান, তন্ময় মিত্র বাপী, আব্দুর রাজ্জাক রাজু, রুহুল আমিন খান, আব্দুল মোমিন, এহসানুল হোসেন তাইফুর,আলমগীর হোসেন,কামরুজ্জামান রাজু,অলিয়ার রহমান প্রমুখ।
মাগুরার দুই এমপি সাকিব আল হাসান ও ড. শ্রী বীরেন শিকদারকে জেলা আওয়ামী লীগের ফুলের শুভেচ্ছা
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরা-১ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান ও ৫ম বারের মত নির্বাচিত সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদারকে গতকাল বুধবার সকাল ১১টায় ফুলের শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা আওয়ামী লীগ।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ।
মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান বলেন ক্রিড়া জগতে আমাকে সকলে অল রাউন্ডার বলে থাকে। আমি মাগুরা ১ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।আমি আমার নির্বাচনি অঞ্চলকে অল রাউন্ডার তৈরি করবো।
মাগুরা ২ আসন সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার বলেন মাগুরা ২ আসনের জনগণ আমাকে ৫ বার নির্বাচিত কররেছে।ইতি মধ্যে আমি ব্রীজ,সড়ক অবকাঠামোর সহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছি।আরো কিছু কাজ বাকী আছ যা আমি এই মেয়াদের মধ্যে শেষ করবো।যে কারনে প্রথম থেকে পরিকল্পিত ভাবে কাজ শুরু করেছি। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু। এ সময় জেলা, উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোংলায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মোহসিনিয়া আলিম মাদ্রাসায় এ অনুষ্ঠান হয়। এ সময় উপজেলা পর্যায়ে কেরাত, আজান, কবিতা আবৃত্তি, ইসলামী গান, রচনা ও ইসলামী জ্ঞান বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিযোগিতার গ্রুপ ভিত্তিতে মোংলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রী প্রতিযোগীয় অংশগ্রহণ করে। পরে এ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশন মোংলার ফিল্ড সুপারভাইজার মাওঃ আবু হুরায়রার সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার হাঃ মাওঃ মহিব্বুল্লাাহ পরিচালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষক বৃন্দ। #
পাইকগাছায় চিংড়ি ঘের দখল করে মাছ ধরার সময় বাঁধায় আহত ২
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় চিংড়ি ঘের দখল করে মাছ ধরার সময় বাঁধা দিলে প্রতিপক্ষরা লাঠি দিয়ে পিটিয়ে ২ জনকে রক্তাক্ত জখম করেছে । আহদের এলাকা বাসি উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি বুধবার সকাল ১১ টায় হিতামপুর মৌজায় কপোতাক্ষ নদের তীরে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
চিংড়ি ঘের মালিক মুজিবুর রহমান দফাদার(৫০) জানান, আমি হিতামপুর মৌজায় কপোতাক্ষ নদের তীরে ৯ বছর ধরে ৩ বিঘার চিংড়ি ঘের করে আসছি। ১২ বছর আগে উপজেলার পুরাইকাটি গ্রামের জনাব আলী মোড়লের ছেলে সরকারের নিকট হতে একসনা ডিসি আর নেয়। পরে ডিসিআর বন্ধ হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই জমি সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা খাস আদায়ের জন্য আমাকে দেয়। সে অনুযায়ী আমি ভোগ দখলে আছি। কিন্তু ছালাম মোড়ল আগের ডিসিআরের জমি দাবী করে বুধবার সকালে আমার ঘের দখল করে মাছ ধরতে থাকে। আমি বাঁধা দিলে ছালাম মোড়ল+৪৬), ছেলে শাকিল মোড়ল(২৫), মেহেদী হাসান(২০) ও ছালামের ভাই সাদ্দাম মোড়ল আমার ও আমার স্ত্রী আকলিমা(৫০) কে মারপিট করে রক্তাক্ত জখম করে। এ বিষয় ছালাম মোড়ল জানান, আমি তার ঘের দিয়েছিলাম সে এখন ঘের মালিক সেজেচে। তারা আমাদেরকে মেরেছে আমরা মারেনি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ দিলে আইগত ব্যবস্থা নেয়া হবে।
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:
বাংলদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কমিটির সহ-সভাপতি শিবানন্দ রায়, গপ্ফার খাঁ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাফুজুল হক কিনু ও মোঃ সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক এস এম জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক সাংবাদিক বি সরকার, রিপন রায়, বিশ্বজিত অধিকারী, মনোজ কুমার মন্ডল, আশুতোষ মন্ডল, ইউপি সদস্য রফিকুল ইসলাম (অবঃ আর্মি), আমিরুল ইসলাম চঞ্চল, উজ্জ্বল মন্ডল, পঙ্কজ কুমার বিশ্বাস, অসিত কুমার মন্ডল, সমারেশ বিশ্বাস, পৌর সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, আলহাজ্ব ময়নুল ইসলাম বাবু, কপিলমুনির সভাপতি আব্দুল মান্নান. লতার সভাপতি বিদ্যুৎ কুমার মন্ডল, চাঁদখালীর সভাপতি হাবিবুর রহমান হাবিব, গড়ইখালীর সভাপতি মোঃ রজিকুজ্জামান সুমন, সাধারন সম্পাদক মোঃ নাসিম, মলয় মন্ডল, তেজেন মন্ডল, ইমরান হোসেন, সিরাজুল ইসলাম, জাহিদ হোসেন প্রমুখ।
কোটচাঁদপুরে ব্যাংক এশিয়ার টাকা লোপাট-ঝিনাইদহে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাংক এশিয়ার এজেণ্ট ব্যাংকিং থেকে প্রবাসি’র ৬৩ লাখ টাকা গায়েব হওয়ার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) কোটচাঁদপুর থানায় ব্যাংক এশিয়ার ঝিনাইদহ এজেণ্ট ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনসীপ অফিসার ও শাখা ব্যবস্থাপক নুরুন্নবী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামী করা হয়েছে কোটচাঁদপুর উপজেলার জগদেশপুর গ্রামের মৃতঃ কওসার মন্ডলের ছেলে ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য রাজিবুল কবির রাজিব তার আপন ভাই মনিরুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার দিনব্যাপী ঢাকা থেকে আসা তদন্ত দলের দুই সদস্য ব্যাংটির ঝিনাইদহ শাখায় এ সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই করেন।ব্যাংক এশিয়ার ঝিনাইদহ শাখার ম্যানেজার সাইফুর রহমান জানান, ঢাকার তদন্ত দল নিবিড় ভাবে বিষয়টি তদন্ত করে কোটচাঁদপুর এজেন্ট ব্যাংকিংয়ের বিপুল পরিমান গ্রাহকের টাকা লোপাট করা তথ্য পান এবং টাকা উদ্ধারের স্বার্থে মামলা করার সিদ্ধন্ত গ্রহন করা হয়।
কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের কুয়েত প্রবাসী রোকনুজ্জামান রোকনের সঞ্চয়ী হিসাব নং-১০৮৩৪৪৪০০৬১০৬ এবং মুনাফা সঞ্চায়ী দুটি হিসাব নং-১০৮২৭৪৪০০০০০৮ ও ১০৮২৭৪৪০০০০০৯ থেকে প্রায় ৬৩ লাখ টাকা গায়েব করে দেন রাজিব। বিষয়টি নিয়ে রোকনুজ্জামান ব্যাংক এশিয়া এজেণ্ট ব্যাংকের সাবেক এজেণ্ট মনিরুল ইসলাম (বর্তমান ঝিনাইদহ ডাচ বাংলা ব্যাংকে কর্মরত) ও পরবর্তী এজেণ্ট তার ভাই রাজিবুল কবিরের বিরুদ্ধে এজেণ্ট ব্যাংকিং ডিভিশন, ব্যাংক এশিয়া লিমিটেড ঢাকা, ব্যাংক এশিয়া ঝিনাইদহ শাখা ও বাংলাদেশ ব্যাংকে লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে টাকা লোপাটের বিষয়টি ধরা পড়ে। মামলার বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান, ঝিনাইদহ এজেণ্ট ব্যাংকিংয়ের সিনিয়র অফিসার ও শাখা ব্যবস্থাপক নুরুন্নবী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় দুইজনকে আসামী করা হয়েছে। অভিযোগটি গ্রহন করে পুলিশ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের পক্রিয়া শুরু করেছে বলেও ওসি জানান।
খুলনা সংবাদপত্র পরিষদের সভায় বক্তারা
সংবাদপত্র টিকিয়ে রাখতে সরকারসহ সংশ্লিষ্টদের আরো সহানুভূতিশীল হতে হবে
খবর বিজ্ঞপ্তি
সংবাদপত্র পরিষদের সভায় বক্তরা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন, রাজনীতি, গণতন্ত্র, মানুষের সমস্যার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে খুলনার সংবাদপত্র সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আজ সংবাদপত্র বৈশি^ক দুর্যোগসহ জাতীয় আন্তর্জাতিক নানা সমস্যার কারনে হুমকির মুখে। জাতীয় পর্যায়ের সংবাদপত্রগুলি সরকারের বিশেষ সুবিধা পেলেও স্থানীয় সংবাদপত্র সেই সকল সুবিধা থেকে বঞ্ছিত। সংবাদপত্রকে টিকিয়ে রাখতে সরকারসহ সংশ্লিষ্টদের আরো সহানুভূতিশীল হতে হবে। বক্তারা আরো বলেন, সংবাদপত্র একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে। সেই সংস্থা হুমকির মুখে চলে গেলে রাষ্ট্রও হুমকিতে চলে যায়। সঙ্গত কারনে রাষ্ট্রের কথা বিবেচনায় এনে সরকারসহ সংবাদপত্রের সাথে জড়িত সংশ্লিষ্ট সকল সংস্থাকে এগিয়ে আসতে হবে।
বুধবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত খুলনা সংবাদপত্র পরিষদের নির্বাহী কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন। খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দৈনিক প্রবাহের সম্পাদক মো. আশরাফ উল হক, দৈনিক আজকের তথ্যের সম্পাদক এস এম নজরুল ইসলাম, দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক এস এম সাহিদ হোসেন, দৈনিক তথ্যের সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, হাসান আহমেদ মোল্লা।
সভায় দক্ষিণাঞ্চলের উন্নয়ন, রাজনীতি, গণতন্ত্র ও সংবাদপত্রের ভূমিকা শীর্ষক সেমিনার করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
সভায় ২৮ ফেব্রুয়ারি বিদেশ সফরের সময় নির্ধারণ করা হয়। বিদেশ সফরে যেতে আগ্রহী সদস্যকে ভিসা ফি বাবদ ৫৫০০/= টাকা ১০ ফেব্রুয়ারির মধ্যে জমা দেয়ার সিদ্ধান্ত হয়। ২৯ ফেব্রুয়ারি মধ্যে পরিষদের চাঁদা পরিশোধের জন্য সকল সদস্যের প্রতি আহবান জানানো হয়। আগামী ২ মার্চ পরবর্তী নির্বাহী কমিটির সভার করার সিদ্ধান্ত হয়।
ডুমুরিয়ায় চুকনগরে মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার আয়োজনে মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী চুকনগর ডিগ্রী কলেজের সহযোগিতায় বুধবার সকালে কলেজ অডিটরিয়মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ আতিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। এ্যাডভোকেট শেখ অলিউল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সেবা) সুশান্ত সরকার, সহকারী কমিশনার (ভূমি) এসএম আশীষ মোমতাজ, জাতীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম সফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন,অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ, শিক্ষার্থী মিতু পাল প্রমুখ।
উপ-সম্পাদকীয়=============
দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের সফলতা
-রকিবুল ইসলাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২ লক্ষ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। একটি যুদ্ধবিদ্ধস্ত জাতির স্বাধীনতাকে উপহাস করে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করেছিলেন। কিন্তু যে জাতি তার স্বাধীনতার জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করে না সে জাতিকে দমিয়ে রাখা যায় না। ধীরে ধীরে বাংলাদেশ দারিদ্র্যকে হার মানাতে শিখেছে। দীর্ঘ পাঁচ দশক ধরে বাংলাদেশ তার সফলতা ধরে রেখেছে। দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের সফলতা আজ বিশ্বের কাছে এক বিস্ময়। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ বিশ্বের ৩৫ তম বৃহৎ অর্থনীতির দেশ। বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের যোগ্যতা লাভ করেছে। এ সফলতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে সামিল হওয়ার রূপরেখা নির্ধারণ করেছে। এর সবকিছুই সম্ভব হয়েছে এ দেশের মেহনতি মানুষের পরিশ্রম আর দক্ষ নেতৃত্বের কারণে।
আয়তনে বাংলাদেশ বিশ্বের একটি ছোট দেশ। কিন্তু জনসংখ্যায় এটি পৃথিবীর অন্যতম বৃহৎ রাষ্ট্র। ছাপ্পান্ন হাজার বর্গমাইলে প্রায় ১৭ কোটি মানুষের বসবাস। কৃষিপ্রধান এদেশে প্রাকৃতিক সম্পদ প্রায় নেই বললেই চলে। এই বিপুল পরিমাণ জনগণকে দারিদ্র্যমুক্ত রাখা তাই এক বিরাট চ্যালেঞ্জ। স্বাধীনতার পর বাংলাদেশ সম্পূর্ণভাবে বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল ছিল। এই ধারা আশির দশক পর্যন্ত অব্যাহত ছিল। ১৯৮১-৮২ অর্থবছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল মোট জিডিপির প্রায় ৬.৫ শতাংশের মতো। ধীরে ধীরে সাহায্য নীর্ভরতা কমতে থাকে এবং শিল্প ও বাণিজ্যের দিকে এদেশের অর্থনীতি ধাবিত হতে থাকে। কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ক্রমান্বয়ে বাংলাদেশ শিল্পভিত্তিক অর্থনীতির দিকে অগ্রসর হতে থাকে। এর ফলে অর্থনীতির ইতিবাচক দিক যেমন- জিডিপি প্রবৃদ্ধি, মোট জিডিপি, মাথাপিছু আয়, ক্রয় ক্ষমতা ইত্যাদি বৃদ্ধি পেতে থাকে। সেই সাথে দারিদ্র্য হার ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে।
বাংলাদেশের দারিদ্র্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়নে যা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে তা হলো এদেশের মেহনতী মানুষের শ্রম আয়। ইইঝ কর্মসংস্থানের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নের জন্য খধনড়ৎ ঋড়ৎপব ঝঁৎাবু (খঋঝ) পরিচালনা করে। ২০২৩ সালের মার্চ মাসে প্রকাশিত সর্বশেষ সমীক্ষা খঋঝ ২০২২ অনুসারে, ১৫ বছরের বেশি বয়সী অর্থনৈতিকভাবে সক্রিয় জনসংখ্যার সংখ্যা ৭.৩৪ কোটি। এর মধ্যে পুরুষ শ্রমশক্তি ৪.৭৫ কোটি এবং মহিলা ২.৫৯ কোটি। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ৮ মিলিয়ন বাংলাদেশী দারিদ্র্য থেকে বের হয়ে এসেছে। ২০১০ সাল থেকে দারিদ্র্য হ্রাস কিছুটা মন্থর হয়েছে এবং সারাদেশে তা অসমভাবে অগ্রসর হচ্ছে। যেখানে রংপুর বিভাগে দারিদ্র্য কিছুটা বৃদ্ধি এবং রাজশাহী ও খুলনায় স্থবিরতা, সেখানে চট্টগ্রামে মাঝারি পতন এবং বরিশাল, ঢাকা ও সিলেটে দ্রুত হ্রাস পেয়েছে। কোভিড-১৯ সংকট চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে দিয়েছে প্রবৃদ্ধি ও উন্নয়নের অগ্রগতির ধারাকে উল্টে দিয়েছে এবং অর্থনৈতিক ও জলবায়ু দুর্বলতাকে বাড়িয়ে দিয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-১৯ মহামারীর প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সূত্রপাত হওয়া সত্ত্বেও সরকারের পরিকল্পিত নীতি বাস্তবায়নের ফলে বাংলাদেশের দারিদ্র্যের হার কমেছে। পারিবারিক আয় ও ব্যয় জরিপ (ঐওঊঝ) ২০২২ অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ এবং চরম দারিদ্র্যের হার ৫.৬ শতাংশ। উল্লেখ্য, পারিবারিক আয় ও ব্যয় জরিপ (ঐওঊঝ) ২০১৬ অনুযায়ী দারিদ্র্য এবং চরম দারিদ্র্যের হার ছিল যথাক্রমে ২৪.৩ এবং ১২.৯ শতাংশ। তবে, শহরাঞ্চলে গ্রামীণ এলাকার তুলনায় দারিদ্র্য কম হারে হ্রাস পেয়েছে (গ্রামাঞ্চলে ৫.৯ শতাংশ, নগর এলাকায় ৪.২ শতাংশ)। ২০২২ সালের জরিপের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, জাতীয় পর্যায়ে ব্যয় ও ভোগের তুলনায় আয় সামান্য বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, জিনি (এওঘও) ২০১৬ সালে ০.৪৮২ শতাংশ থেকে ২০২২ সালে ০.৪৯৯ শতাংশে উন্নীত হেয়েছে। অর্থাৎ আয় বৈষম্য কিছুটা বেড়েছে। ভিশন ২০৪১, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএ), ডেল্টা প্ল্যান-২১০০ এবং অন্যান্য পরিকল্পনার আলোকে দারিদ্র্য ও আয় বৈষম্য কমাতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সরকার অর্থনীতির কাঠামোগত রূপান্তরের লক্ষ্যে বহুমুখী উন্নয়ন প্রকল্প গ্রহণের পাশাপাশি দারিদ্র্য বিমোচনের জন্য সাহসী, শক্তিশালী, জ্ঞানকেন্দ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ ও বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করছে। উপযুক্ত দারিদ্র্য হ্রাস কৌশল অনুসরণের মাধ্যমে দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অর্জন সম্ভব হয়েছে, যেমন দারিদ্র্যের ঝুঁকিতে থাকা মানুষের জন্য সামাজিক সুরক্ষা জাল বাড়ানো, আর্থিক প্রণোদনা, ক্ষুদ্র সঞ্চয়কে উৎসাহিত করা, কার্যকর দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি সুস্পষ্টভাবে বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে। সরকারের দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্বায়ত্তশাসিত সংস্থাগুলো ক্ষুদ্রঋণ প্রবর্তনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে সামাজিক নিরাপত্তা বিধানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও দুঃস্থ নারী ভাতা অন্তর্ভুক্ত করে পদক্ষেপ গ্রহণ করছে। ২০২৩-২৪ অর্থবছরের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বাজেটে ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ১১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই বাজেটে মোট বরাদ্দ ১,২৬,২৭২ কোটি টাকা, যা ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দকৃত বাজেট ১,১৩,৫৭৬ কোটি টাকা থেকে বেশি। ২০০৯-১০ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ ছিলো ১৩,৮৪৫ কোটি টাকা, যা ৯ গুণ বৃদ্ধি পেয়ে ২০২৩-২৪ অর্থবছরে ১,২৬,২৭২ কোটি টাকা হয়েছে। দারিদ্র্য নিরসনের জন্য দেশের ব্যাপক পদ্ধতির সাথে বিভিন্ন কৌশলগত নীতির বাস্তবায়ন জড়িত। এর মধ্যে রয়েছে কৃষি উৎপাদনশীলতা বাড়ানো, সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রসারিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রবেশাধিকার উন্নত করা এবং বেসরকারি খাতের উন্নয়নকে উৎসাহিত করা। উপরন্তু, বাংলাদেশ লিঙ্গ বৈষম্য মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, যা দারিদ্র্য হ্রাসে সামগ্রিক সাফল্যে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
দারিদ্র্য নিরসনে বাংলাদেশের এই ধারাবাহিকতা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে সুপারিশ করেছে জাতিসংঘ। পরিকল্পনা অনুযায়ী সবকিছু চললে ২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করবে। ইতোপূর্বে ২০১৫ সালের শুরুর দিকে বিশ্বব্যাংকের মতে বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। অতীতে বাংলাদেশ নিম্ন-আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত ছিলো।
বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য দূরীকরণের জন্য গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার অপরিহার্য। ব্যালেন্স অব পেমেন্ট সংক্রান্ত সমস্যা, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং আর্থিক খাতে ক্রমবর্ধমান দুর্বলতার মতো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নীতি সমন্বয় অত্যাবশ্যক। উপরন্তু, কমিউনিটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠাপূর্বক গ্রামীণ এলাকায় দারিদ্র্য মোকাবেলায় একটি কার্যকর কৌশল উপস্থাপন করা যেতে পারে। পূর্ব অভিজ্ঞতা থেকে লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে দারিদ্র্য মোকাবেলার জন্য তৈরি করা পরিশীলিত এবং উদ্ভাবনী নীতিগুলো আরও বিকশিত ও বাস্তবায়ন করতে পারে।
দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ যে অভাবনীয় সাফল্য দেখিয়েছে তা সত্যি ইর্ষণীয়। অগ্রগতির এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই উন্নত বিশ্বের কাতারে সামিল হবে। এই বিপুল কর্মযজ্ঞ বাস্তবায়নে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো দারিদ্র্য বিমোচনকে সামনে রেখেই সাজাতে হবে। বাজেট বরাদ্দ যেন প্রান্তিক জনগোষ্ঠীকে দারিদ্র্য থেকে তুলে আনতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। এভাবে কর্মপরিকল্পনা সাজালে আস্তে আস্তে দারিদ্র্য শূন্যের কোঠায় নেমে আসবে। বাংলাদেশ হবে একটি সুখী এবং সমৃদ্ধ দেশ। আমরা সে বাংলাদেশেরই স্বপ্ন দেখি। পিআইডি, ফিচার, লেখক: রকিবুল ইসলাম, তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস, খুলনা।
কপিলমুনি চলার সাথী এক সাধারণ সভা
কপিলমুনি প্রতিনিধি
গতকাল কপিলমুনি সামাজিক প্রতিষ্ঠান কপিলমুনি চলার সাথী এক সাধারণ সভা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চলার সাথী প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রহমান সভাপতিতে হিমাদ্রি শেখর দের সঞ্চালনায় চলার সাথীর নেতৃবৃন্দ ছিলেন, সভায় সর্বসম্মতি ক্রমে ত্রিবার্ষিক কমিটি গঠন হয়।সভাপতি শেখ আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জিএম তালি টুকু, সহ-সভাপতি যথাক্রমে অজয় কুমার সাধু, মুন্সি রেজাউল করিম মোহব্বত, জগদীশ দে, সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর দে সহ সম্পাদক দেবাশীষ কুমার দে,শেখ আব্দুল আজিজ, বাবুল সাধু সম্পাদক কৃষ্ণেন্দু দত্ত কোষাধাক্ক্য বাবুলাল হালদার, সহ কোষাধক্ষ্য শংকর কুমার দে দপ্তর সম্পাদক অসীম রায় প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম শফিউল ইসলাম স্বাস্থ্য সম্পাদক সমাজ কল্যাণ সম্পাদক শ্যামল আড্ড সাংস্কৃতিক সম্পাদক দিলীপ হালদার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়ন্ত কুমার পাল সদস্য যথাক্রমে মোহাম্মদ রফিকুল ইসলাম, রেজাউল করিম খোকন, মোহাম্মদ মুজিবুর রহমান ও মহসিন খান।
দর্শনাস্থ কেরু উচ্চ বিদ্যালয় ৫ শিক্ষকের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনাস্থ কেরু উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৫ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় কেরু উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আঃ রহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ,সেক্রেটারি মোঃ ফিরোজ আহম্মেদ সবুজ।প্রধান অতিথি মোশারফ হোসেন তার বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্টানে শিক্ষকরাই প্রাণ।তারা মেধা দিয়ে গড়ে তোলেন শিক্ষার্থীদের। পরবর্তী তারা নেমে পড়ে দেশ সেবায়।সকলকেই একদিন নিজ নিজ স্থান ছেড়ে দিয়ে অন্যকে জায়গা করে দিতে হবে।আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। উল্লেখ কেরু উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষক অবসর গ্রহন করলে তাদেরকে বিদায় দেয়া হয়। অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন, মোঃ ইকবাল রেজা,মোঃ আশরাফ হোসেন, মাওঃ নুরুল ইসলাম মোঃ মঈনুদ্দিন, মোসাঃ বিলকিছ খানম, মোসাঃ লতিফা বেগম।
রূপসায় কৃষক লীগ নেতা তুষারের ছেলের সুস্থতা কামনায় জেলা কৃষক লীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
রূপসার নৈহাটী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আসলাম শেখ তুষারের ছেলে ও বাগমারাস্থ মারকাযুল হুদা মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর ছাত্র মোঃ সাব্বির শেখ (১৪) গত ১৭ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তার আশু সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন খুলনা জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাঁন খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক, সহ-সভাপতি এড. মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক প্রকাশ বিশ^াস, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির, সদস্য যথাক্রমে আবু আহাদ হাফিজ বাবু, আব্দুল মান্নান খান মনা, জিএম সোহেল সহ সংগঠনের নেতৃবৃন্দ।#
নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া শিকার, আটক ২০
মোংলা প্রতিনিধি
বাগেরহাটে সুন্দরবনের রেখামারী এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া শিকারের সময় ২০ জেলেকে আটক করেছে বনবিভাগ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে অভিযানকালে জেলেদেরকে আটকসহ ১১টি নৌকা ও কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন সোহাগ খান, মামুন ফকির, কৃষ্ণ মণ্ডল, নূর সাদেক, শহীদ শেখ, হরমুজ মুছল্লি, সুজন গাজী, আবদুল্লা শেখ, ছেলে রবিউল শেখ, মোকলেস শেখ, সাইফুল ফকির, হাসান শেখ, বোরহান, শাহদত, জসিম মল্লিক, ছয়ফুল্লা মল্লিক, জোবায়ের সরদার, সবুজ শেখ, হোসেন গাজী ও ইয়াসিন গাজী। এসব জেলেদের বাড়ী মোংলার সোনাইলতলা ও রামপালের বড় কাটালী এলাকায়।
সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা মহসিন আলী জানান, এখন কাঁকড়ার প্রজনন মৌসুম চলছে। তাই জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাস কাঁকড়া ধরা বা কোনো নৌযান বনে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্ত এ নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা অবৈধভাবে বনে প্রবেশ করে কাঁকড়া শিকার করছিলো। গোপনে খবর পেয়ে মঙ্গলবার রাতে পশুর নদী সংলগ্ন সুন্দরবনের রেখামারী খাল থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কাঁকড়া ধরার ফাঁদ, কুইচ্চা মাছ (কাকঁড়ার খাবার), ককশিট বক্সসহ ১১টি নৌকা জব্দ করা হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা মহসিন আলী।
সাতক্ষীরা সীমান্তে এলএসডিসহ কারবারি আটক
জেলা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে তিন বোতল এলএসডিসহ (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড) কুদ্দুস আলী নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বাইসাইকেলে আসা কুদ্দুস আলীকে আটক করে দেহ তল্লাশি চালায় বিজিবি। পরে তার জাম্পারের পকেট থেকে তিন বোতল এলএসডি ও দুই বোতল মদ উদ্ধার করা হয়। আটককে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
শিম চাষে লাভবান শার্শার কৃষক আতাউর
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শায় কৃষক আতাউর রহমান আগাম গ্রীষ্মকালীন (ইপসা-১) হাইব্রিড জাতের শিম চাষ করে লাভবান হয়েছেন। জেলার মাটি আগাম সবজি চাষের জন্য উপযোগী হওয়ায় দ্বিগুণ ফলন হচ্ছে। এতে আগাম শিম চাষে আশার আলো দেখছেন কৃষকেরা। এ বছর উপজেলায় ৪৫ হেক্টর জমিতে আগাম শিম চাষ হয়েছে।
জানা যায়, কৃষক আতাউর রহমানের (উলাশী ব্লক) ৩৩ শতক জমিতে শিম গাছে ফুল ও ফলে ভরে গেছে। গত জুলাই মাসে জমিতে আগাম জাতের শিমের বীজ রোপণ করেন। রোপণের ৪৫ দিন পর গাছে ফল আসতে শুরু করে। প্রায় ৬০ দিন পর গাছ থেকে শিম উত্তোলন করা শুরু করেন। চারা রোপণ, সেচ দেওয়া, সার প্রয়োগ, আগাছা দমন, কীটনাশক ও মাচা তৈরিসহ মোট ১৫-২০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমান বাজারে ৯০-১০০ টাকা দরে শিম পাইকারি বিক্রি করছেন।
কৃষক আতাউর রহমান বলেন, ‘আমি ৩৩ শতক জমিতে শিম চাষ করেছি। প্রতি সপ্তাহে জমি থেকে ৪ মণ করে শিম তুলতে পারছি। বাজারে শিমের ভালো দাম পাচ্ছি। সব খরচ বাদ দিয়ে প্রায় ১ থেকে দেড় লাখ টাকা লাভ করতে পারবো।’
তিনি বলেন, ‘শার্শা কৃষি অফিস থেকে আমাকে হাইব্রিড জাতের এই শিমের বীজ দিয়েছিল। এই শিমের নাকি ফলন অন্য শিমের চেয়ে বেশি হয়। তাই আমি এই জাতের শিমের চাষ করেছি এবং অনেক লাভবান হয়েছি। কৃষি অফিস থেকে তারা প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, ‘শিম শীতকালীন সবজি হলেও আমাদের দেশে আগাম (গ্রীষ্মকালীন) শিমের চাষ করা হয়। বর্তমানে আগাম (ইপসা-১) হাইব্রিড শিম চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। বাজারে আগাম শিমের দামও ভালো। কৃষকেরা দিন দিন আগাম জাতের শিম চাষে আগ্রহী হচ্ছেন।’
তিনি বলেন, ‘আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা করছি। এই শিম শ্রাবণ মাসে রোপণ করা হয়। রোপণের ৪৫ দিন পর গাছে শিম ধরতে শুরু করে। এ বছর উপজেলায় ৪৫ হেক্টর জমিতে আগাম শিম চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে এ বছর শিমের ভালো ফলন হয়েছে।’
কয়রায় গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
কয়রা(খুলনা)প্রতিনিধি
২০২৪ শিক্ষাবর্ষের এসএসসি পরিক্ষা শুরু ১৫ই ফেব্রুয়ারি থেকে। পরিক্ষা সামনে রেখে পরিক্ষার্থীদের মনে উৎসাহ-উদ্দীপনা ও সাহস সঞ্চায়ের লক্ষ্যে গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আত্মবিকাশে সু –শিক্ষার বিকল্প নেই” এর আলোকে বুধবার সকাল ১১ টায় বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ে প্রধান শিক্ষক জিএম আওলাদ হোসেনের সভাপতিত্বে শিক্ষার্থীদের এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উজ¦ল ভবিষ্যৎ কামনা করে বলেন, আজকের শিশু আগামী দিনের দেশের ভবিষ্যৎ। সামনে তোমরাই দেশের হাল ধরবে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক নাগরিক হিসেবে তৈরি হতে হবে। সবাই ভাল করে পরিক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মনোযোগ সহকারে লেখাপড়ার পাশাপশি শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ছাত্রছাত্রী যাতে নিয়মিত পড়াশুনা করে সেজন্য শিক্ষক ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা প্রতিবছর ভাল ফলাফল অর্জন করে । আগামীতে ফলাফলে এই ধারা অব্যাহত রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলায়াতের পর পরিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন যারিন সুবাহ আনিকা ও শাহনাজ পারভীন। শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেয় দশম শ্রেনীর ছাত্র নাহিদ হাসান ও শারমিন সুলতানা। পরিক্ষার্থীদের পক্ষ থেকে ফায়েজা হোসেন তিশা ও হাওয়া খানম দোয়া প্রার্থনা করে বক্তব্য দেয়।শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন সহকারি প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী, সহকারি শিক্ষক হারুন অর রশীদ ও শাহজাহান সিরাজ, অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মফিজুল ইসলাম। সাফল্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া মোনাজাতের মাধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। মোনাজাত পরিচলনা করেন আলহাজ¦ দীন মোহাম্মাদ।
হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্ভোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে তিনদিন ব্যাপী ৫১তম বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগীতার শুভ উদ্ভোধন মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হ্রষিকেশ কুমার দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুখের পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্ভোধন ঘোষনা করেন। হাকিমপুর নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি শিশির কুমার শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (নিঃ) বিকাশ চন্দ্র ঘোষ। সহকারী শিক্ষক মোঃ শরীফুল ইসলাম শেখ এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, অভিভাবক সদস্য শেখ কামরুজ্জামান (কামরুল), প্রধান শিক্ষক বাসুদেব কুমার পাল, সিনিয়র শিক্ষক মোঃ হেমায়েত উদ্দিন শেখ, সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান ঢালী, সন্দীপ কুমার দাস, সঞ্জিত কুমার রায়, দীপক কুমার মন্ডল, খালেদা পারভীন, কিশোর কান্তি সাহা, টিউলিপ রানী দাশ, ফেরদৌস হোসেন ও উত্তম কুমার পাল প্রমুখ। ##
শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ সাড়াদান প্রশিক্ষণ সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
লিডার্স শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নে ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি’(ক্রিয়া) প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যামবাসি অব সুইডেনের সহযোগিতায় সিপিপি সদস্যদের জন্য দুই দিনব্যাপী জেন্ডার সংবেদনশীল দুর্যোগ সাড়াদান প্রশিক্ষণ শেষ করেছে। বুড়িগোয়ালিনীর কলবাড়ি বাজারে সিডিও’র অফিস হলরুমে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী নজরুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেছেন পদ্মপুকুর ইউনিয়ন সিপিপি লিডার ও উপজেলা সিপিপি অফিসের অফিসসহকারী জনাব মো: মহিবুল্লাহ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের সিপিপি লিডার জনাব মো: ফজলুর রহমান। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্স-এর কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি(ক্রিয়া) প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মো. আরিফুর রহমান।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী নজরুল ইসলাম বলেন, লিডার্স মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যামবাসি অব সুইডেনের সহযোগিতায় একটি সময়পোযোগী প্রশিক্ষণের আয়োজন করেছে। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সিপিপি এই দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের জন্য দুর্যোগের সময় নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেও মানবতার জন্য কাজ করছে। এই কাজগুলো স্মার্ট হবে যদি আপনারা নারীবান্ধব দুর্যোগ সাড়াদান কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। তিনি আয়োজক সংস্থা লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যামবাসি অব সুইডেনকে ধন্যবাদ জানিয়ে প্রকল্পের সকল কর্মকান্ডে পাশে থাকার আশবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, দুইদিনব্যাপী প্রশিক্ষণে জেন্ডার সংবেদনশীলতার গুরুত্ব, নারী ও শিশুবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা, জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ব্যবস্থাপনা ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি দলগত কাজ করে প্রশিক্ষণার্থীরা তা উপস্থাপন করেন।
উন্নয়ন বঞ্চিত দাকোপ উপজেলার ১৫ দফা সমস্যা সমাধানের দাবীতে অনশন ও স্বারকলিপি প্রদান
দাকোপ প্রতিনিধি
উন্নয়ন বঞ্চিত দাকোপ উপজেলার ১৫ দফা সমস্যা সমাধানের দাবীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম মোল্ল্যা স্বস্ত্রীক অনশন ও স্বারকলিপি প্রদান করেছেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা সদর চালনা পৌরসভার ডাকবাংলো মোড়ে অবিলম্বে পানখালী, পোদ্দারগঞ্জ ও দাকোপ নদীতে সেতু নির্মাণ, ঝালবুনিয়া নদীতে ফেরীর ব্যবস্থা,উপজেলা সদর থেকে কালাবগী বাজার, বানিশান্ত বাজার ও ঝালবুনিয়া পর্যন্ত পিচের রাস্তা এবং বাস লাইন চালুসহ ১৫ দফা দাবী জানিয়ে জাহাঙ্গীর আলম মোল্ল্যা স্বস্ত্রীক অনশন অবস্থান করেন। দুপুর ২ টায় ১৫ দফা দাবীর প্রতি সমর্থন জানিয়ে দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস ও সাধারণ সম্পাদক জি এম রেজা অনশনে অবস্থানকারী জাহাঙ্গীর আলম মোল্ল্যা ও তার স্ত্রীকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করেন। পরে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর নিকট উন্নয়ন বঞ্চিত দাকোপ উপজেলার ১৫ দফা সমস্যা সমাধানের দাবী জানিয়ে স্বারকলিপি প্রদান করেন।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দেশের ইতিহাসের এক ক্রান্তিলগ্নে আত্মপ্রকাশ ঘটে: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দেশের ইতিহাসের এক ক্রান্তিলগ্নে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে এবং ধীরে ধীরে আজ সংগঠনটি শিশু-কিশোরদের মাঝে জনপ্রিয় একটি সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে শিশু-কিশোরদের মাঝে প্রচার ও প্রসারে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে উল্লেখ করে খুলনার সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে সংগঠনটির কর্মকান্ড আরো প্রসারিত করার জন্য তিনি দায়িত্বশীলদের প্রতি আহবান জানান।
সিটি মেয়র বুধবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ এ জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত সাং¯ৃ‹তিক প্রতিযোগিতায় খুলনার বিজয়ী শিশুদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা-খুলনা মহানগর ও জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সিটি মেয়র বিজয়ী শিশুদের ফুল দিয়ে অভিনন্দন জানান।
সংগঠনের জেলা শাখার সভাপতি হাসান মো: হাফিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা সরদার ফেরদাউস আহমেদ ও খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের মহানগর শাখার সভাপতি এম এম কবির আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ডা. এস এম সায়েম মিয়া। অনুষ্ঠানে সংগঠনের সকল থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় খুলনার শিশু-কিশোররা রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান, দেশাত্ববোধক গান, পল্লীগীতি, আবৃত্তি ও সাধারণ নৃত্যে সর্বমোট ১৯টি পুরস্কার অর্জন করেছে।
পরে সিটি মেয়র জাতীয় শিশু দিবস-২০২৪ এ জাতীয় পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের মাঝে ফরম বিতরণ করেন।
খুলনায় পূর্নাঙ্গ টিভি কেন্দ্র বাস্তবায়নের দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর স্বারকলিপি প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনায় পূর্নাঙ্গ টিভি কেন্দ্র বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে খন্দকার ইয়াসির আরেফিন নিকট এ স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, খালিশপুরে ১৯৭৬ সালে ৫ একরের বেশি জমিতে খুলনার বিটিভি উপকেন্দ্রটি নির্মিত হয়। ঐ বছরই বিটিভি খুলনা অঞ্চলের দর্শকদের অনুষ্ঠান দেখার জন্য ৫শত ফুট এন্টেনা এলিমেট সংযুক্ত করেন। ট্রান্সমিটার ভবনটির ভিতর কয়েক টি কক্ষকে স্টুডিও করার জন্য এবং সাউন্ড গ্রুপ করা হয়েছিল। বিটিভির খুলনার উপকেন্দ্রের মধ্যে রীলে স্টেশনের জন্য অনেক জায়গাও রয়েছে। উপ কেন্দ্রের নিজস্ব ভবনও আছে। ৫ই মার্চ ১৯৯৯ সালে তৎকালিন সময় বিটিভি মহাপরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকী ও প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান উপকেন্দ্রটি সরে জমিনে পরিদর্শন করে একটি রিপোর্ট তৈরী করেন। ১২বছর পর ২০১২ সালে ৫ ই অক্টোবর বিটিভি মহাপরিচালক ম. হামিদ খুলনা সফরে এসে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় ঘোষনা দেন ডিসেম্বর ২০১৩ সালেই খুলনা থেকে পৃথক ভাবে বিটিভি অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে। তখন উপকেন্দ্রটিতে স্টুডিও তৈরী, ক্যামেরা ও প্যানেল বোর্ড এনে এবং বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করে পরিক্ষামূলক সম্প্রচার শুরু করলেন। ২০১৪ সালের শেষের দিকে উপকেন্দ্রটির ক্যামেরা ও প্যানেল বোর্ড খুলে অন্যত্র নিয়ে যায় কর্তৃপক্ষ। যা হতাসা ও দুঃখজনক এবং খুলনার প্রতি বিমাতা সুলভ আচরন।
স্বারকলিপিতে প্রধানমন্ত্রীর প্রতি আহব্বান জানানো হয়, খুলনার মানুষের দীর্ঘ দিনের প্রানের দাবি তথা দক্ষিন পশ্চিমাঞ্চলের মানুষের তথ্য প্রাপ্তির মাধ্যম বিটিভি এ অঞ্চলের মানুষের জীবন জীবিকার তথা অর্থনৈতিক গতি প্রবাহ তুলে ধরা, শিল্প, বানিজ্য,কৃষিসহ বিভিন্ন পন্য উৎপাদন, বর্তমান অবস্থা, সমস্যা ও তার বাস্তব সমাধান, কৃষ্টি-কালচার, সংস্কৃতি, ঐতির্য্য, পীর আউলিয়া হযরত খাজা খান জাহান আলি (রঃ) মাজার শরীফ, বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা বন্দরের গুরুত্ব তুলে ধরাসহ বিশ্বখ্যাত সুন্দর বনকে আধুনিক পর্যাটন কেন্দ্র হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরা, যেখানে দেশি বিদেশি অনেক পর্যাটক আগমন ঘটতে পারে। যার মাধ্যমে খুলনা হতে পারে অর্থনৈতিক ভাবে সমৃধ, জাতীয় অর্থনীতিতে খুলনা আরও গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে পারে। শিক্ষিত বেকার তরুন তরুনীদের কর্মের সংস্থান হতে পারে। পরিশেষে সকল সম্ভবনা থাকায় দেশের তৃতীয় বৃহতম শহরে এই খুলনায় পুর্নাঙ্গ বিটিভি কেন্দ্রটি যাতে দ্রুত স্থাপন করা যায় তার জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। ।
স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসিীর সভাপতি মো. নাসির উদ্দিন, জি এম মহিউদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, শিক্ষক শেখ রফিকুল ইসলাম খোকন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, মো. শহিদুল ইসলাম, আ. মান্নান মুন্নাফ, মো. ইকবাল হোসেন তোকা, ডা. মো. মাহফিজুর রহমান বাচ্চু, মো. মহাসীন, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।
তালায় ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুল ছাত্রীর আত্যহত্যা
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
সাতক্ষীরার তালায় অহমবষ ঘড়ফর(এনজেল নদী) নামের একটি ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে ৯ম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী আত্যহত্যা করেছে। বুধবার দুপুরে উপজেলার জেঠুয়া মালোপাড়ায় এ ঘটনা ঘটে। সে একই গ্রামের কার্তিক বিশ^াসের কন্যা নদি বিশ^াস(১৭) এবং জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। তার ব্যবহৃত ফেইসবুক আইডিতে উল্লেখ করেন “আমার মৃত্যুর জন্য উজ্জল বিশ^াস দায়ী থাকলো” এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নাম না প্রকাশের শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পাশর্^বর্তী ওমল বিশ^াসের ছেলে উজ্জল বিশ^াস প্রায় সময় তাকে উত্যক্ত করতো। এরই জের ধরে নদী তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে সে অত্যহত্যা করেছে।
তালা থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়না তদন্তে প্রেরণের জন্য লাশ বর্তমান থানায় আছে। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এ ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডির রাস্তা নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া বাজার সংলগ্ন স্থান থেকে কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ অভিমুখ পর্যন্ত এলজিইডির রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়া বাজার থেকে কাজী আলাউদ্দীন কলেজ পর্যন্ত ২.৫ কিলোমিটার রাস্তা সংস্কার কাজে সরকারি ১ কোটি ৪৩ লক্ষ টাকা বরাদ্ধ হয়। কিন্তু এ বরাদ্ধকৃত অর্থে এলজিইডি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের চিত্র দেখা যায়। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লামিয়া এন্টারপ্রাইজ এর প্রোপাইটর শ্যামল ফেরদৌস নামমাত্র বিটুমিন দিয়ে রাস্তার কার্পেটিং কাজ সমাপ্ত করার পায়তারা চালাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। পাশাপাশি তারা আরো বলেন, এখানে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে । রাস্তাটিতে আমা, ঝামা ইটের ব্যবহারে ইতোপূর্বে সাংবাদিকরা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পরে নির্মাণ কাজ থেমে যায়। আবারো সেই একইভাবে আমা, ঝামা ইটের উপরে ছিটেফোঁটা বিটুমিন ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে রাস্তা। শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না বলে জানিয়েছেন পথচারীরা। রাস্তার এই দায়সারা কাজটি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লামিয়া এন্টারপ্রাইজ এর প্রোপাইটর শ্যামল ফেরদৌস। নির্মাণাধীন রাস্তাটির ঠিকাদারের লোকজন ছিটেফোঁটা নিম্ন মানের বিটুমিন ব্যবহার করে দ্রুতগতিতে রাস্তার কাজ সম্পন্ন করার চেষ্টা করছে।সরকারি নিয়ম অনুযায়ী বিটিসিএলের বিটুমিন ব্যবহার করার কথা থাকলেও ঠিকাদার তা করছেন না। স্থানীয় আব্দুর রাজ্জাক জানান, ‘রাস্তা নির্মাণে বিটুমিন কোনো রকম না দেয়ার মতো দিয়ে গেছে।’ বিটুমিন দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে কালিগঞ্জ উপজেলার এলজিইডি অফিসের কার্য সহকারী সাইফুল ইসলাম বলেন, ‘হ্যাঁ দিয়েছি, আমরা চেষ্টা করে যাচ্ছি কাজটা ভালো করার জন্য।’ বিটুমিন ছাড়াই রাস্তা নির্মাণের অভিযোগের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লামিয়া এন্টারপ্রাইজ এর প্রোপাইটর শ্যামল ফেরদৌস মুঠোফোনে আলাপকালে তিনি এ প্রতিবেদককে বলেন, ”তাই হয়? কে বলল আপনাকে? না,না কখনোই হতে পারেনা।” রাস্তাটির সরকারি বরাদ্ধকৃত অর্থ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আপনি কি এলজিইডি এর দায়িত্বে? এলজিইডির কাজ কি ফাঁকি দেওয়া যায়?” কালিগঞ্জ উপজেলা এলজিইডি’র প্রকৌশলী কাজী ফয়সাল বারী’র সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, ”বিষয়টি আমি সরেজমিনে যেয়ে দেখব, সত্যতা পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার জেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সদর উপজেলাসহ জেলার সাতটি উপজেলা জুড়ে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার গুলোতে সরকারি কোন নীতিমালা মানা হচ্ছে না । সাতক্ষীরা সদর হাসপাতালের তথ্য মতে জেলায় মোট বৈধ ক্লিনিকের সংখ্যা ৭০টি এবং বৈধ ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা মোট ৫০টি। কিন্তু জেলায় প্রায় ২ শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টি সেন্টার দেদারছে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে।
সরকারি হাসপাতালের চিকিৎসকরা এসব ক্লিনিকে এসে রোগী দেখেন। নার্স সংকট থাকায় বেশির ভাগ ক্লিনিকে আয়া, ওয়ার্ড বয় দিয়ে নার্সের কাজ করানো হয়। বেশিরভাগ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের অধিকাংশেরই নেই নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসক, নার্স।
ফলে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা চটকদার বিজ্ঞাপন দেখে নানান বীড়ম্বনার শিকার হতে হয়। ভুল ও অপচিকিৎসার কারণে সেবা নিতে আসা অসুস্থ রোগীরা কখনো কখনো লাশ হয়ে বাড়ি ফেরেন। অধিকাংশ ক্লিনিকে এ ধরনের ঘটনা অহরহ ঘটলেও কোন আইনি পদক্ষেপ না থাকায় পার পেয়ে যায় ক্লিনিক গুলো।
বর্তমান স্বাস্থ্য মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন দায়িত্ব গ্রহণের পর এ ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ইতোমধ্যে সাতক্ষীরা জেলা সদরে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে আইন প্রয়োগকারী সংস্থা ম্যাজিস্ট্রেট র্যাবের অভিযানে গত বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা সদরে দু-একটি ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও উপজেলার কোন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার গুলোতে কোন অভিযান পরিচালনা শুরু হয়নি। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের যথাযথ মনিটরিং না করায় মালিকরা ইচ্ছেমতো যা খুশি তাই করে যাচ্ছেন সরকারি হাসপাতালের কিছু চিকিৎসক এবং বিভিন্ন ক্লিনিকের ব্যবসায়ীক পার্টনারা। তারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ক্লিনিক এর চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। উপায়ান্তর না পেয়ে অনেকটা বাধ্য হয়ে ক্লিনিকে ভর্তি হয়ে গুনতে হয় মোটা অংকের টাকা।
এদিকে অধিকাংশ ক্লিনিক, বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে দালাল খ্যাত গ্রাম্য ডাক্তাররা মোটা অংকের কমিশনের লোভে রোগী ধরার মিশনে ব্যস্ত থাকে। এ ছাড়াও বেশিরভাগ ক্লিনিকের মালিকদের ছত্রছায়ায় তাদের যোগসাজশে আছে রোগী ধরার জন্য ভ্যান দালাল। তাদের কাজ রোগী ও রোগীর স্বজনদের ভুল বুঝিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের ইচ্ছে মতো ক্লিনিকে ভর্তি করা ও মোটা অংকের কমিশন লুফে নেওয়া।
কালীগঞ্জ উপজেলা জুড়ে ক্লিনিক গুলোতে ডেলিভারি রোগীদের বাগিয়ে এনে ১০ এমনকি ১৫-২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ক্লিনিক মালিকদের প্রতি। বেসরকারি হাসপাতাল ক্লিনিক গুলোর ছত্র ছায়ায় তাদের নিজস্ব আঙ্গিনায় গড়ে উঠেছে ক্লিনিক কাম ডায়াগনস্টিক সেন্টার। রোগীর বিভিন্ন পরীক্ষা, নিরীক্ষা এখানে করা হয়। ২/১টি ক্লিনিক ছাড়া প্রায় সব ক্লিনিক গুলোতে চিকিৎসক না থাকায় বাইরে থেকে চিকিৎসক এনে মোটা অংকের ভিজিট আদায় করে রোগীদের সেবা নিতে বাধ্য করা হয়।
এরপরও উপজেলা জুড়ে গজিয়ে ওঠা ব্যাঙের ছাতার মত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক গুলো সাধারণ মানুষদের প্রতারণার ফাঁদে ফেলে চিকিৎসার নামে অপ চিকিৎসা চালিয়ে বছরের পর বছর জনগণকে ধোকায় ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিলেও যেনো দেখার কেউ নাই। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে উপজেলা বাসী।
সাতক্ষীরা বৈধ ক্লিনিক কতটি ও অবৈধ ক্লিনিকগুলোতে কবে নাগাদ অভিযান পরিচালনা করবেন এমন প্রশ্নের জবাবে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম মুঠোফোনে বলেন, “ সাতক্ষীরাতে মোট বৈধ ক্লিনিক ৭০টি ও ডায়াগনষ্টিক সেন্টার ৫০ টি। আমরা অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান পরিচালনা করছি। আগামী সপ্তাহ থেকে পুরোদমে অভিযান পরিচালনা করা হবে।
দক্ষিণ এশিয়ার রোল মডেল হতে প্রথম স্বাস্থ্যকর শহর প্রকল্প খুলনায়
স্টাফ রিপোর্টার
দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম স্বাস্থ্যকর শহর প্রকল্প নামে খুলনায় প্রকল্প চালু হয়েছে। ২০১৯ সালে চালু এ প্রকল্প চলবে ২০২৮ সাল পর্যন্ত। এই উদ্যোগের পথিকৃৎ হিসেবে বাস্তবায়নে থাকছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। সহযোগিতায় থাকছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ প্রকল্পের অংশ হিসেবে নাগরিকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সচেতনতা সৃষ্টিতে কাজ চলছে। পাশাপাশি ৩১ জানুয়ারি (বুধবার) খুলনায় ওপেন জিম উদ্বোধন করা হয়েছে।
কেসিসি ইতিমধ্যেই সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্কের ভেতরে খোলা ব্যায়ামাগারের জন্য জমি প্রস্তুত করে কংক্রিট ঢালাই দিয়েছে। স্বাস্থ্য অধিদফতর এবং কেসিসির অনুরোধ পেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খোলা ব্যায়ামাগারের সরঞ্জাম সংগ্রহ করে সেখানে কংক্রিট ঢালাইয়ের ওপরে ওপেন ব্যায়ামাগার স্থাপন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই খোলা ব্যায়ামাগারের মাধ্যমে খুলনা শহরের জন্য একটি আদর্শ মডেল তৈরি করতে চায়। যা অন্যান্য শহরের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। ওপেন জিমের উদ্বোধনের মাধ্যমে খুলনার সাধারণ মানুষ নিয়মিত বিনা খরচে শারীরিক চর্চা করতে পারবেন এবং এর মাধ্যমে সুস্থ ও সুন্দর শহর হিসেবে খুলনাকে গড়ে তোলা সম্ভব হবে।
জিমটি উদ্বোধন উপলক্ষে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এটি কেসিসি, স্বাস্থ্য অধিদফতরের অ-সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম অধিদফতর (এনসিডিসি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ প্রচেষ্টা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. ফারজানা আক্তার ডরিন বলেন, নগর উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সুস্বাস্থ্য নিশ্চিতে উদ্যোগগুলোর সমন্বয় সাধন এবং এই প্রক্রিয়াতে জনগণের অংশগ্রহণ উপহার দিতে স্বাস্থ্যকর শহর প্রয়োজন। এই প্রেক্ষাপটে ২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশন একটি যৌথ উদ্যোগ গ্রহণ করে। যার মূল লক্ষ্য সমন্বিত ও অংশগ্রহণমূলক সুশাসনের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর শহর-অঞ্চলে নাগরিকদের সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা। এই প্রকল্প প্রাথমিকভাবে ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করে বিশ্বের পাঁচটি শহর খুলনা (বাংলাদেশ), বোগোটা (কলম্বিয়া), ডুয়ালা (ক্যামেরুন), মেক্সিকো ও তিউনিসে (তিউনিসিয়া) বাস্তবায়নের জন্য নির্বাচন করে। এই প্রকল্পের মাধ্যমে খুলনা হতে যাচ্ছে উন্নয়নশীল বিশ্বে ও বাংলাদেশের মধ্যে একটি স্বাস্থ্যকর শহরের রোল মডেল।
খুলনা স্বাস্থ্য দফতরের বিভাগীয় পরিচালক ডা. মনজুরুল মুরশিদ বলেন, খুলনা মহানগরীর দ্রুত নগরায়নের ফলে অসংক্রামক রোগ, স্থুলতা, নিষ্ক্রিয় জীবনযাপন এবং শারীরিক নিষ্ক্রিয়তার হার বৃদ্ধি পেয়েছে। জনবহুল এই শহরে খোলামেলা স্থান ও পার্কের অপ্রতুলতা শারীরিক কার্যক্রম, বিনোদন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা মোকাবিলায় ডব্লিউএইচওর স্বাস্থ্যকর শহর প্রকল্প সুস্থ নগর জীবনযাপন ও শারীরিক কার্যক্রমকে উৎসাহিত করে।
খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, শারীরিক কার্যক্রম মানসিক স্বাস্থ্য, জ্ঞানগত দক্ষতা ও সামগ্রিক সুস্থতা বাড়ায়। পাশাপাশি সামাজিক যোগাযোগ ও সাংস্কৃতিক পরিচয়কেও জোরদার করে। খোলামেলা স্থানে বিনামূল্যে ব্যায়ামাগার স্থাপন করা হচ্ছে যাতে সামাজিক যোগাযোগ ও স্বাস্থ্য সচেতনতা বাড়ে।
ডব্লিউএইচওর বাংলাদেশ প্রতিনিধি ডা. বারদান জং রানা বলেন, উন্মুক্ত জিম- স্বাস্থ্যকর জীবনযাপন উন্নয়নের জন্য আমরা কীভাবে একসঙ্গে কাজ করতে পারি এর একটি চমৎকার উদাহরণ। আশা করি এই প্রকল্প বাংলাদেশের অন্যান্য শহরকে অনুসরণ করতে অনুপ্রাণিত করবে।
খুলনার সিভিল সার্জন ডা. সবিজুর রহমান বলেন, নতুন উন্মুক্ত জিম সব বয়সী মানুষের জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকছে। ডব্লিউএইচও খুলনাকে স্বাস্থ্যকর ও আদর্শ শহর হিসেবে গড়ে তুলতে কেসিসি ও এনসিডিসির সঙ্গে কাজ করছে। উন্মুক্ত জিম এই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ।
সিটি মেয়র বলেন, আমরা খুলনাকে একটি স্বাস্থ্যকর শহর বানাতে উচ্ছ্বসিত। এই উন্মুক্ত জিম আমাদের শহরের জন্য একটি দুর্দান্ত সংযোজন এবং আমি আশা করি এটি মানুষকে আরও বেশি সক্রিয় হতে উৎসাহিত করবে।











































