Home আঞ্চলিক তিন মাস পর প্রকাশ্যে খুলনার বিএনপির শীর্ষ নেতারা : নির্যাতন-হয়রানি, গায়েবী মামলার...

তিন মাস পর প্রকাশ্যে খুলনার বিএনপির শীর্ষ নেতারা : নির্যাতন-হয়রানি, গায়েবী মামলার অভিযোগ

43

স্টাফ রিপোর্টার।।
প্রায় তিন মাস প্রকাশ্যে এলেন খুলনা বিএনপির শীর্ষ নেতারা। শুধু তাই নয়, এদিন দলীয় কার্যালয়ে কর্মসূচি পালনের সুযোগও পেয়েছেন তারা। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বুধবার (০৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করেছে। এতে বিএনপি নেতারা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, পরিবারের ওপর নির্যাতন ও জোরপূর্বক কাল্পনিক ঘটনায় স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করেন।
সংবাদ সম্মেলন নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ২০২৩ সালের ২৮ অক্টোবরে ঢাকায় মহাসমাবেশের পর সারাদেশের ন্যায় খুলনায়ও বিএনপির নেতাকর্মীরা নির্যাতন নিপীড়নে আতংকিত দিন কাটাচ্ছে। এ সময় মহানগর ও জেলা জেলা মিলিয়ে প্রায় ৫০টি গায়েবী মামলা দায়ের ও প্রায় ৫ হাজার আসামী করা হয়েছে। নেতাকর্মীরা ঘর ছাড়া পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু তারপরও তাদের পরিবার-পরিজন রেহাই পাচ্ছে না। পুলিশ দলের নগর মহানগর আহ্বায়ক এস এম শফিকুল আলম মনাকে না পেয়ে তাঁর শ্বশুর বাড়ি হামলা ভাঙচুর, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের বাড়িতে তাঁর বৃদ্ধা মা, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক চৌধুরী হাসানুর রশিদ মিরাজের বাসায় তাঁর বৃদ্ধা মা ও স্ত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে।
তিনি অভিযোগ করে বলেন, উচ্চ আদালত থেকে আগাম জামিনের পরও খুলনার দৌলতপুর থানা বিএনপি’র সদস্য সচিব শেখ ইমাম হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। হাইকোর্ট থেকে সকল মামলায় আগাম জামিন নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন ইমাম হোসেন। সোমবার দিবাগত রাতে বাড়ির সামনে থেকে বিনাকারণে তাকে আটক করে দৌলতপুর থানা পুলিশ। এরপর তাকে গত ৬ জানুয়ারি রাতে দৌলতপুরের পাবলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মশার কয়েল থেকে আগুন ধরে যাওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। তাকে অমানষিক নির্যাতন ও পুলিশ হেফাজতে হত্যার হুমকি দিয়ে পুলিশের শেখানো স্বীকারোক্তি জবানবন্দী দিতে বাধ্য করে আদালতে পাঠিয়েছে।
বিএনপি নেতারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, স ম আ রহমান, সাইফুর রহমান মিন্টু, বেগম রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, একরামুল হক হেলাল, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, শেখ জাহিদুল ইসলাম, মো. মুরশিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, হাবিবুর রহমান বিশ্বাস, মুর্শিদুর রহমান লিটন, নাসির খান, সরদার আব্দুল মালেক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, সামছুল বারিক পান্না, অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, আজাদ আমিন, শরিফুল ইসলাম টিপু, রকিবুল ইসলাম মতি প্রমুখ।